প্রচ্ছদ    আন্তর্জাতিক   পশ্চিমা তিরস্কার সত্ত্বেও রাশিয়ার সঙ্গে...

পশ্চিমা তিরস্কার সত্ত্বেও রাশিয়ার সঙ্গে গভীর সম্পর্ক চায় চীন

২০ সেপ্টেম্বর ২০২৩ ০৮:২২ এএম
বজ্রশক্তি ডেস্ক

পশ্চিমা দেশগুলোর তিরস্কার সত্ত্বেও রাশিয়ার সঙ্গে গভীর বাণিজ্য সম্পর্ক স্থাপন করতে চায় চীন। আর এ লক্ষ্যে রাশিয়ার সঙ্গে আন্তঃসীমান্ত সংযোগ বৃদ্ধি এবং গভীর পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার আহ্বান জানিয়েছে বেইজিং।

এছাড়া গত বছর রাশিয়ান বাহিনী ইউক্রেন আক্রমণ করার পর পশ্চিমের অসম্মতি সত্ত্বেও উভয় দেশ আরও ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্কের প্রতিশ্রুতিও দিয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী বর্তমানে চীন সফর করছেন এবং মঙ্গলবার তিনি বেইজিংয়ে চীনা বাণিজ্যমন্ত্রীর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে ‘গভীরভাবে’ আলোচনা করেছেন।

আরও পড়ুন

ইউক্রেনের স্যাটেলাইট ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প!

ইউক্রেনের স্যাটেলাইট ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প!

রাশিয়ার এই মন্ত্রীর সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মস্কো সফর করছেন এবং সেখানে রুশ কর্তৃপক্ষের সঙ্গে কৌশলগত আলোচনার পাশাপাশি আগামী মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেইজিং সফরের মঞ্চও প্রস্তুত করছেন তিনি।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রুশ মন্ত্রীর সঙ্গে মঙ্গলবারের আলোচনায় চীন-রাশিয়ার অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা দুই রাষ্ট্রপ্রধানের ‘কৌশলগত দিকনির্দেশনার’ অধীনে গভীরতর এবং আরও ‘দৃঢ়’ হয়ে উঠেছে বলে উল্লেখ করেছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও।

রয়টার্স বলছে, ইউক্রেনের সাথে যুদ্ধের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞার অধীনে থাকা রাশিয়া তার অর্থনৈতিক সহায়তার জন্য ঘনিষ্ঠ মিত্র বেইজিংয়ের দিকে ঝুঁকেছে এবং একইসঙ্গে তেল ও গ্যাসের পাশাপাশি শস্যের চীনা চাহিদাও পূরণ করছে মস্কো।

চলতি বছরের আগস্টে রাশিয়ান পণ্যের চীনা আমদানি এক বছরের আগের তুলনায় ৩ শতাংশ বেড়ে ১১.৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে বলে সর্বশেষ চীনা কাস্টমস ডেটায় দেখা গেছে।

অবশ্য ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের আলোকে মস্কোর সঙ্গে বেইজিংয়ের ক্রমবর্ধমান অংশীদারিত্ব নিয়ে পশ্চিমা দেশগুলোর সমালোচনা প্রত্যাখ্যান করেছে চীন। বেইজিং জোর দিয়ে বলেছে, রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক আন্তর্জাতিক নিয়মনীতিকে লঙ্ঘন করে না এবং চীন তার ইচ্ছামতো দেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক তৈরির অধিকার রাখে।

চীনের পাশাপাশি উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ান দূরপ্রাচ্যের সীমান্ত রয়েছে এবং ওই অঞ্চলটি আন্তঃসীমান্ত ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র হিসেবে নতুন কৌশলগত গুরুত্ব পেয়েছে।

গত সপ্তাহে রাশিয়ার ইউনাইটেড অয়েল এবং গ্যাস-কেমিক্যাল কোং এবং চীনের জুয়ান ইউয়ান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট রাশিয়ান নিঝনেলেনিনস্কোয়ে শহরকে চীনের টংজিয়াংয়ের সঙ্গে যুক্ত করার জন্য সেখানকার একটি রেল সেতুর কাছে ট্রান্সশিপমেন্ট তেল কমপ্লেক্স তৈরি করতে সম্মত হয়েছে।

এছাড়া রাশিয়ান দূরপ্রাচ্য থেকে চীনে সামুদ্রিক পণ্যের রপ্তানি বাড়ানোর আশাও করছে মস্কোর কর্তৃপক্ষ। মূলত ওই অঞ্চলে রাশিয়ার প্রায় ৭০ শতাংশ সামুদ্রিক মাছ ধরা পড়ে এবং ধ্বংসপ্রাপ্ত ফুকুশিমা প্ল্যান্ট থেকে তেজস্ক্রিয় পানি সমুদ্রে ছাড়ার কারণে বেইজিং জাপান থেকে সামুদ্রিক খাবার আমদানি নিষিদ্ধ করার পর এই সুযোগ নিতে চাইছে রাশিয়া।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহ্দী আমিন

জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহ্দী আমিন
দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করে বিজয়ীদের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। তরুণদের মেধা,…
 ১৬ অক্টোবর ২০২৬    জাতীয়

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নেওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা!

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নেওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা!
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
 ১৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

ইউক্রেনের স্যাটেলাইট ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প!

ইউক্রেনের স্যাটেলাইট ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প!
যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ও ড্রোন অভিযান পরিচালনায় ইউক্রেনের ব্যবহৃত স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা সীমিত করার নির্দেশ হোয়াইট হাউস থেকেই এসেছিল বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। বিষয়টি সম্পর্কে…
 ১৬ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নেওয়ার পর বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নেওয়ার পর বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী
বেহেশতের লোভ দেখিয়ে মানুষের ভোট নেওয়ার পর এখন বিরোধী দলের আসনে বসে ১১-দলীয় জোট দায়িত্বহীন আচরণ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও…
 ১৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ!

সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ!
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে প্রায় ১৫ ঘণ্টা পর ফেরত দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বর্ডার…
 ১৬ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, শেষ সময় ১৫ নভেম্বর!

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, শেষ সময় ১৫ নভেম্বর!
দেশের সব মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপের ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানো ও প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এ নির্দেশনা…
 ১৬ অক্টোবর ২০২৬    জাতীয়

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত আমিরের আহ্বান!

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত আমিরের আহ্বান!
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পূজার সময় নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে…
 ১৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

আমার আরও অনেক কিছু দেওয়ার আছে: রশমি দেশাই

আমার আরও অনেক কিছু দেওয়ার আছে: রশমি দেশাই
দীর্ঘ বিরতির পর আবারও ছোট পর্দায় ফিরেছেন ভারতীয় অভিনেত্রী রশমি দেশাই। স্টার প্লাসের ধারাবাহিক ‘সায়োনি’র মাধ্যমে তাঁর এই প্রত্যাবর্তন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীর্ঘদিন কাজ থেকে…
 ১৬ অক্টোবর ২০২৬    বিনোদন

সাশ্রয়ের নসিহত, স্বজনদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ—এটাই কি আই হ্যাভ আ প্ল্যান?

সাশ্রয়ের নসিহত, স্বজনদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ—এটাই কি আই হ্যাভ আ প্ল্যান?
ফ্যামিলি কার্ড প্রকল্পের জন্য ৩৪২ কোটি টাকার ট্যাবলেট বা প্যাড কেনার কাজ পেতে অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে স্বাস্থ্যমন্ত্রীর ভাতিজার মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ…
 ১৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: রাজনাথ সিং

বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: রাজনাথ সিং
ভারতের চলমান যুব আন্দোলন ও রাজনৈতিক বিক্ষোভকে বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে রাজনৈতিক…
 ১৬ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

জাতীয় দলে ফিরতে চান জাহানারা, বিসিবির শর্ত!

জাতীয় দলে ফিরতে চান জাহানারা, বিসিবির শর্ত!
প্রায় দুই বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম আবারও জাতীয় দলের জার্সিতে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। মানসিক স্বাস্থ্যগত কারণে…
 ১৬ অক্টোবর ২০২৬    খেলাধুলা

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠনের উদ্যোগ!

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠনের উদ্যোগ!
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ জন্য মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নাম চেয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোকে চিঠি দিয়েছে…
 ১৬ অক্টোবর ২০২৬    অর্থনীতি

‘কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে’: ভিনিসিয়ুস

‘কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে’: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। তাঁর দাবি, প্রতিপক্ষের খেলোয়াড়েরা বারবার তাঁকে ফাউল করলেও…
 ১৬ অক্টোবর ২০২৬    খেলাধুলা

৪০০ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা!

৪০০ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা!
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০টি পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর খরচ বহনের উদ্যোগ নিয়েছেন। আগামী এক বছর প্রতি তিন মাস অন্তর এসব পরিবারের…
 ১৬ অক্টোবর ২০২৬    বিনোদন

পাকিস্তানি ‘শেইদাই’ নকলের অভিযোগ নিলয়-হিমির নাটকের বিরুদ্ধে!

পাকিস্তানি ‘শেইদাই’ নকলের অভিযোগ নিলয়-হিমির নাটকের বিরুদ্ধে!
পাকিস্তানি ধারাবাহিক ‘শেইদাই’-এর গল্প নকলের অভিযোগ উঠেছে বাংলাদেশের নাটক ‘প্রথম প্রেমের গল্প’-এর বিরুদ্ধে। তানভীর তন্ময় পরিচালিত নাটকটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও…
 ১৬ অক্টোবর ২০২৬    বিনোদন