প্রচ্ছদ    আন্তর্জাতিক   যুদ্ধের অবসান চাইলে ইউক্রেনকে সামরিক...

যুদ্ধের অবসান চাইলে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে যেতে হবে: ন্যাটো

২০ সেপ্টেম্বর ২০২৩ ০৮:২৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

টানা দেড় বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। চলমান এই আগ্রাসনে প্রায় নিয়মিতভাবেই রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হানছে দেশটিতে।

এই পরিস্থিতিতে ইউক্রেনের জরুরিভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সামরিক জোট ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ। একইসঙ্গে চলমান যুদ্ধের অবসান চাইলে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে যেতে হবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তসংস্থা রয়টার্স।

আরও পড়ুন

ইউক্রেনের স্যাটেলাইট ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প!

ইউক্রেনের স্যাটেলাইট ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প!

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের জরুরিভাবে গোলাবারুদ, খুচরা যন্ত্রাংশ এবং ইউক্রেনের সেনাবাহিনীর সিস্টেমের রক্ষণাবেক্ষণসহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন বলে মঙ্গলবার রয়টার্সকে বলেছেন ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ।

সামরিক জোট ন্যাটোর এই মহাসচিব বলেছেন, ‘যদি আমরা যুদ্ধের অবসান চাই, যদি আমরা ন্যায্য ও স্থায়ী শান্তি চাই, তাহলে ইউক্রেনের প্রতি সামরিক সহায়তা অব্যাহত রাখাই সঠিক উপায়।’

তিনি বলেন, ‘ইউক্রেনের বিভিন্ন ধরনের সহায়তা প্রয়োজন। দেশটির জন্য জরুরিভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন, শুধুমাত্র নতুন ব্যবস্থাই নয়, গোলাবারুদ, রক্ষণাবেক্ষণ, খুচরা যন্ত্রাংশেরও প্রয়োজন…আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনে প্রতিদিন বহু মানুষের জীবন বাঁচাতে সহায়তা করছে এবং আমাদের ইউক্রেনের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখতে হবে।’

অবশ্য মঙ্গলবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া শীত নেমে আসার সাথে সাথে পূর্ব ইউরোপের এই দেশটির গুরুত্বপূর্ণ নানা অবকাঠামো রক্ষা করাও গুরুত্বপূর্ণ।

পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তার সেই মন্তব্যের পরই স্টলটেনবার্গ ইউক্রেন নিয়ে তার বক্তব্য দেন। যদিও প্রতি বছর ইউক্রেনে কত রাউন্ড যুদ্ধাস্ত্র ন্যাটো মিত্ররা সরবরাহ করতে পারে, বা ঠিক কখন কিয়েভে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করা হবে তা বলতে অস্বীকার করেন স্টলটেনবার্গ।

তিনি বলেন, ‘মিত্র দেশগুলো যত দ্রুত সম্ভব (এফ-১৬ যুদ্ধবিমানের পাইলট) প্রশিক্ষণের জন্য কঠোর পরিশ্রম করছে। এফ-১৬ যুদ্ধবিমানের গুরুত্ব হচ্ছে এটি (ইউক্রেনের প্রতি পশ্চিমাদের) দীর্ঘমেয়াদী এবং স্থায়ী সমর্থনের বার্তা পাঠায়।’

স্টলটেনবার্গ বলেন, ‘আমরা দীর্ঘ পথ চলার জন্য প্রস্তুত। এই কারণে নয় যে, ঠিক কতদিন ধরে এই যুদ্ধ চলবে তা আমরা ভবিষ্যদ্বাণী করতে পারছি, বরং আমাদের একটি বার্তা পাঠাতে হবে যে, প্রেসিডেন্ট পুতিন আমাদের অপেক্ষা বা ধৈয্যের শেষ দেখতে পারবেন না।’

রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশী ইউক্রেনে আক্রমণের নির্দেশ দেন। এরপর থেকে দেশটিতে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ চলছে এবং বিপরীতদিকে পশ্চিমাদের সামরিক সহায়তায় পুষ্ট ইউক্রেনও রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।

যদিও ইউক্রেনের সেই পাল্টা হামলা প্রত্যাশার চেয়ে ধীরগতির হচ্ছে বলে সমালোচনা রয়েছে। স্টলটেনবার্গও বলছেন, ইউক্রেনের পাল্টা আক্রমণে দ্রুত অগ্রগতি দেখতে চান তিনি।

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, তাদের বাহিনী রাশিয়ার প্রতিরক্ষার প্রথম লাইন অতিক্রম করেছে তবে তারা এখন এমন লাইনের মুখোমুখি হয়েছে যেখানে মস্কো দুর্গ এবং মাইনফিল্ড তৈরি করার সময় পেয়েছে।

উল্লেখ্য, টানা দেড় বছরের বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রুশ এই আগ্রাসনের শুরু থেকেই পূর্ব ইউরোপের এই দেশটিকে অস্ত্রসহ সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।

অপরদিকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে সহায়তা না করতে চীনসহ প্রতিদ্বন্দ্বী ও প্রতিপক্ষ দেশগুলোকে সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্র।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহ্দী আমিন

জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহ্দী আমিন
দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করে বিজয়ীদের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। তরুণদের মেধা,…
 ১৬ অক্টোবর ২০২৬    জাতীয়

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নেওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা!

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নেওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা!
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
 ১৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

ইউক্রেনের স্যাটেলাইট ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প!

ইউক্রেনের স্যাটেলাইট ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প!
যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ও ড্রোন অভিযান পরিচালনায় ইউক্রেনের ব্যবহৃত স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা সীমিত করার নির্দেশ হোয়াইট হাউস থেকেই এসেছিল বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। বিষয়টি সম্পর্কে…
 ১৬ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নেওয়ার পর বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নেওয়ার পর বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী
বেহেশতের লোভ দেখিয়ে মানুষের ভোট নেওয়ার পর এখন বিরোধী দলের আসনে বসে ১১-দলীয় জোট দায়িত্বহীন আচরণ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও…
 ১৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ!

সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ!
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে প্রায় ১৫ ঘণ্টা পর ফেরত দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বর্ডার…
 ১৬ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, শেষ সময় ১৫ নভেম্বর!

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, শেষ সময় ১৫ নভেম্বর!
দেশের সব মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপের ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানো ও প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এ নির্দেশনা…
 ১৬ অক্টোবর ২০২৬    জাতীয়

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত আমিরের আহ্বান!

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত আমিরের আহ্বান!
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পূজার সময় নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে…
 ১৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

আমার আরও অনেক কিছু দেওয়ার আছে: রশমি দেশাই

আমার আরও অনেক কিছু দেওয়ার আছে: রশমি দেশাই
দীর্ঘ বিরতির পর আবারও ছোট পর্দায় ফিরেছেন ভারতীয় অভিনেত্রী রশমি দেশাই। স্টার প্লাসের ধারাবাহিক ‘সায়োনি’র মাধ্যমে তাঁর এই প্রত্যাবর্তন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীর্ঘদিন কাজ থেকে…
 ১৬ অক্টোবর ২০২৬    বিনোদন

সাশ্রয়ের নসিহত, স্বজনদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ—এটাই কি আই হ্যাভ আ প্ল্যান?

সাশ্রয়ের নসিহত, স্বজনদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ—এটাই কি আই হ্যাভ আ প্ল্যান?
ফ্যামিলি কার্ড প্রকল্পের জন্য ৩৪২ কোটি টাকার ট্যাবলেট বা প্যাড কেনার কাজ পেতে অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে স্বাস্থ্যমন্ত্রীর ভাতিজার মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ…
 ১৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: রাজনাথ সিং

বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: রাজনাথ সিং
ভারতের চলমান যুব আন্দোলন ও রাজনৈতিক বিক্ষোভকে বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে রাজনৈতিক…
 ১৬ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

জাতীয় দলে ফিরতে চান জাহানারা, বিসিবির শর্ত!

জাতীয় দলে ফিরতে চান জাহানারা, বিসিবির শর্ত!
প্রায় দুই বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম আবারও জাতীয় দলের জার্সিতে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। মানসিক স্বাস্থ্যগত কারণে…
 ১৬ অক্টোবর ২০২৬    খেলাধুলা

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠনের উদ্যোগ!

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠনের উদ্যোগ!
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ জন্য মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নাম চেয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোকে চিঠি দিয়েছে…
 ১৬ অক্টোবর ২০২৬    অর্থনীতি

‘কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে’: ভিনিসিয়ুস

‘কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে’: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। তাঁর দাবি, প্রতিপক্ষের খেলোয়াড়েরা বারবার তাঁকে ফাউল করলেও…
 ১৬ অক্টোবর ২০২৬    খেলাধুলা

৪০০ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা!

৪০০ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা!
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০টি পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর খরচ বহনের উদ্যোগ নিয়েছেন। আগামী এক বছর প্রতি তিন মাস অন্তর এসব পরিবারের…
 ১৬ অক্টোবর ২০২৬    বিনোদন

পাকিস্তানি ‘শেইদাই’ নকলের অভিযোগ নিলয়-হিমির নাটকের বিরুদ্ধে!

পাকিস্তানি ‘শেইদাই’ নকলের অভিযোগ নিলয়-হিমির নাটকের বিরুদ্ধে!
পাকিস্তানি ধারাবাহিক ‘শেইদাই’-এর গল্প নকলের অভিযোগ উঠেছে বাংলাদেশের নাটক ‘প্রথম প্রেমের গল্প’-এর বিরুদ্ধে। তানভীর তন্ময় পরিচালিত নাটকটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও…
 ১৬ অক্টোবর ২০২৬    বিনোদন