প্রচ্ছদ    আন্তর্জাতিক   শিখ নেতা হত্যা: মোদির কাছে...

শিখ নেতা হত্যা: মোদির কাছে উদ্বেগ জানিয়েছেন বাইডেন

২২ সেপ্টেম্বর ২০২৩ ১২:২৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

কানাডার শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারতের সংশ্লিষ্টতার অভিযোগে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চলতি মাসে ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের সময় ওই উদ্বেগ জানান তিনি।

এছাড়া একই বিষয়ে মোদির কাছে উদ্বেগ জানিয়েছেন মার্কিন মিত্র আরও কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান। মিডিয়া রিপোর্টের বরাত দিয়ে শুক্রবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, খালিস্তানপন্থি শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারত সরকারের জড়িত থাকার বিষয়ে কানাডা যে অভিযোগ তুলেছে সে বিষয়ে চলতি মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের সময়ই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে উদ্বেগ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য নেতারা। বৃহস্পতিবার প্রভাবশালী সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন

ইউক্রেনের স্যাটেলাইট ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প!

ইউক্রেনের স্যাটেলাইট ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প!

বিষয়টি সম্পর্কে জানেন এমন তিনজনের বরাত দিয়ে সংবাদপত্রটি বলেছে, গোয়েন্দা সহযোগিতা বিষয়ক জোট ‘ফাইভ আইস’-এর বেশ কয়েকটি সদস্য দেশ ভারতে জি-২০ সম্মেলন চলাকালীন প্রধানমন্ত্রী মোদির কাছে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ডের বিষয়টি উত্থাপন করেছিল।

প্রসঙ্গত, ‘ফাইভ আইস’ হলো বিশ্বের পাঁচটি দেশের একটি গোয়েন্দা সহযোগিতা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের সদস্য দেশগুলো হলো— যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এই নেটওয়ার্কের মাধ্যমে এসব দেশ একে অপরের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান করে থাকে।

অবশ্য ফাইন্যান্সিয়াল টাইমসের এই রিপোর্টের বিষয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

এর আগে কানাডার শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার পেছনে ভারত সরকারের হাত থাকতে পারে বলে মন্তব্য করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে গত ১৮ জুন গুলি করে হত্যা করা হয় ৪৫ বছর বয়সী হরদীপ সিং নিজ্জারকে।

গত সোমবার কানাডার হাউস অব কমন্সের সভায় প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, কানাডার গোয়েন্দা সংস্থা শিখ নেতা নিজ্জারের হত্যার সাথে ভারত সরকারের সংশ্লিষ্টতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ খুঁজে পেয়েছে।

তিনি আরও বলেন, ‘কানাডার গভীর উদ্বেগের কথা ভারত সরকারের শীর্ষ নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের স্পষ্টভাবে জানানো হয়েছে। গত সপ্তাহে জি টুয়েন্টি সম্মেলনের মধ্যে বিষয়টি আমি ব্যক্তিগতভাবে সরাসরি প্রধানমন্ত্রী মোদির কাছে স্পষ্ট করে দিয়েছি।’

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে জি-২০ জোটের শীর্ষ সম্মেলন ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও ওই সম্মেলনে অংশ নিয়েছিলেন এবং সেখান থেকে দেশে ফিরে যাওয়ার কয়েকদিন পরই কানাডার পার্লামেন্টে দেওয়া ভাষণে শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ প্রকাশ্যে আনেন।

ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, শিখ নেতা নিজ্জারকে হত্যার বিষয়টি কানাডা তার মিত্র দেশগুলোকে সরাসরি মোদির কাছে উত্থাপন করার জন্য অনুরোধ করেছিল এবং এরপরই সেসব দেশের নেতারা জি-২০ সম্মেলনে এ বিষয়ে মোদির সঙ্গে কথা বলেন।

এদিকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বৃহস্পতিবার বলেছেন, কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতার হত্যার বিষয়ে অটোয়ার অভিযোগ সামনে আসার পর যুক্তরাষ্ট্র উচ্চপর্যায়ে ভারতীয়দের সাথে যোগাযোগ করছে এবং ভারতকে এই বিষয়ে কোনও ‘বিশেষ ছাড়’ দিচ্ছে না ওয়াশিংটন।

এছাড়া শিখ নেতা নিজ্জার হত্যার তদন্তে ভারতকে সহযোগিতা করতেও বলেছে যুক্তরাষ্ট্র। গত বুধবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেন, গত জুনে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় একজন শিখ নেতার হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টদের সম্ভাব্য জড়িত থাকার অভিযোগ নিয়ে হোয়াইট হাউস ‘গভীরভাবে উদ্বিগ্ন’।

এই ঘটনায় ভারতীয় কর্মকর্তাদের যেকোনও তদন্তে সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্র উৎসাহিত করে বলেও জানান তিনি। এছাড়া কানাডা ভারতের দিকে ওই গুরুতর অভিযোগ তোলার প্রেক্ষিতে যুক্তরাজ্য আর অস্ট্রেলিয়াও জানিয়েছে, তারা কানাডার নাগরিকের হত্যা তদন্তের দিকে নজর রাখছে।

অবশ্য কানাডার এই অভিযোগ ভারত প্রত্যাখ্যান করেছে এবং এসব অভিযোগকে ‘অযৌক্তিক’ বলেও অভিহিত করেছে। তবে উভয় দেশের এই সংকট কানাডা-ভারত সম্পর্কের ক্ষেত্রে আরও ক্ষত সৃষ্টি করেছে। ভারত বৃহস্পতিবার কানাডিয়ান নাগরিকদের ভিসা পরিষেবা স্থগিত করেছে এবং অটোয়াকে ভারতে তার কূটনৈতিক উপস্থিতি কমাতে বলেছে।

রয়টার্স বলছে, উভয় দেশের মধ্যকার এই পরিস্থিতি কিছু পশ্চিমা দেশকে কঠিন অবস্থায় ফেলেছে কারণ কানাডা পশ্চিমা দেশগুলোর দীর্ঘস্থায়ী অংশীদার এবং দীর্ঘদিনের মিত্র। অন্যদিকে পশ্চিমা দেশগুলো আবার এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলায় ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে চাইছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহ্দী আমিন

জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহ্দী আমিন
দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করে বিজয়ীদের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। তরুণদের মেধা,…
 ১৬ অক্টোবর ২০২৬    জাতীয়

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নেওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা!

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নেওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা!
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
 ১৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

ইউক্রেনের স্যাটেলাইট ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প!

ইউক্রেনের স্যাটেলাইট ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প!
যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ও ড্রোন অভিযান পরিচালনায় ইউক্রেনের ব্যবহৃত স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা সীমিত করার নির্দেশ হোয়াইট হাউস থেকেই এসেছিল বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। বিষয়টি সম্পর্কে…
 ১৬ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নেওয়ার পর বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নেওয়ার পর বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী
বেহেশতের লোভ দেখিয়ে মানুষের ভোট নেওয়ার পর এখন বিরোধী দলের আসনে বসে ১১-দলীয় জোট দায়িত্বহীন আচরণ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও…
 ১৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ!

সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ!
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে প্রায় ১৫ ঘণ্টা পর ফেরত দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বর্ডার…
 ১৬ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, শেষ সময় ১৫ নভেম্বর!

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, শেষ সময় ১৫ নভেম্বর!
দেশের সব মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপের ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানো ও প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এ নির্দেশনা…
 ১৬ অক্টোবর ২০২৬    জাতীয়

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত আমিরের আহ্বান!

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত আমিরের আহ্বান!
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পূজার সময় নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে…
 ১৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

আমার আরও অনেক কিছু দেওয়ার আছে: রশমি দেশাই

আমার আরও অনেক কিছু দেওয়ার আছে: রশমি দেশাই
দীর্ঘ বিরতির পর আবারও ছোট পর্দায় ফিরেছেন ভারতীয় অভিনেত্রী রশমি দেশাই। স্টার প্লাসের ধারাবাহিক ‘সায়োনি’র মাধ্যমে তাঁর এই প্রত্যাবর্তন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীর্ঘদিন কাজ থেকে…
 ১৬ অক্টোবর ২০২৬    বিনোদন

সাশ্রয়ের নসিহত, স্বজনদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ—এটাই কি আই হ্যাভ আ প্ল্যান?

সাশ্রয়ের নসিহত, স্বজনদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ—এটাই কি আই হ্যাভ আ প্ল্যান?
ফ্যামিলি কার্ড প্রকল্পের জন্য ৩৪২ কোটি টাকার ট্যাবলেট বা প্যাড কেনার কাজ পেতে অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে স্বাস্থ্যমন্ত্রীর ভাতিজার মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ…
 ১৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: রাজনাথ সিং

বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: রাজনাথ সিং
ভারতের চলমান যুব আন্দোলন ও রাজনৈতিক বিক্ষোভকে বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে রাজনৈতিক…
 ১৬ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

জাতীয় দলে ফিরতে চান জাহানারা, বিসিবির শর্ত!

জাতীয় দলে ফিরতে চান জাহানারা, বিসিবির শর্ত!
প্রায় দুই বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম আবারও জাতীয় দলের জার্সিতে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। মানসিক স্বাস্থ্যগত কারণে…
 ১৬ অক্টোবর ২০২৬    খেলাধুলা

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠনের উদ্যোগ!

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠনের উদ্যোগ!
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ জন্য মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নাম চেয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোকে চিঠি দিয়েছে…
 ১৬ অক্টোবর ২০২৬    অর্থনীতি

‘কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে’: ভিনিসিয়ুস

‘কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে’: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। তাঁর দাবি, প্রতিপক্ষের খেলোয়াড়েরা বারবার তাঁকে ফাউল করলেও…
 ১৬ অক্টোবর ২০২৬    খেলাধুলা

৪০০ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা!

৪০০ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা!
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০টি পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর খরচ বহনের উদ্যোগ নিয়েছেন। আগামী এক বছর প্রতি তিন মাস অন্তর এসব পরিবারের…
 ১৬ অক্টোবর ২০২৬    বিনোদন

পাকিস্তানি ‘শেইদাই’ নকলের অভিযোগ নিলয়-হিমির নাটকের বিরুদ্ধে!

পাকিস্তানি ‘শেইদাই’ নকলের অভিযোগ নিলয়-হিমির নাটকের বিরুদ্ধে!
পাকিস্তানি ধারাবাহিক ‘শেইদাই’-এর গল্প নকলের অভিযোগ উঠেছে বাংলাদেশের নাটক ‘প্রথম প্রেমের গল্প’-এর বিরুদ্ধে। তানভীর তন্ময় পরিচালিত নাটকটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও…
 ১৬ অক্টোবর ২০২৬    বিনোদন