প্রচ্ছদ    আন্তর্জাতিক   শিখ নেতা হত্যায় ভারতীয় এজেন্টদের...

শিখ নেতা হত্যায় ভারতীয় এজেন্টদের জড়িত থাকার প্রমাণ রয়েছে: ট্রুডো

২২ সেপ্টেম্বর ২০২৩ ১২:২৯ পিএম
বজ্রশক্তি ডেস্ক

কানাডার শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারত সরকারের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলেছিলেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই ঘটনায় উভয় দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে ব্যাপকভাবে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ট্রুডো আবারও ভারতের বিরুদ্ধে তার অভিযোগের পুনরাবৃত্তি করেছেন। তিনি বলেছেন, শিখ নেতাকে হত্যায় ভারতীয় এজেন্টদের জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। তবে সেই প্রমাণ সামনে হাজিরের বিষয়ে সরাসরি উত্তর দেননি তিনি।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আরও পড়ুন

ইউক্রেনের স্যাটেলাইট ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প!

ইউক্রেনের স্যাটেলাইট ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প!

প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার অভিযোগ পুনর্ব্যক্ত করে বলেছেন, কানাডার মাটিতে একজন শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার পেছনে ভারতীয় এজেন্টরা জড়িত থাকতে পারে বলে বিশ্বাস করার মতো ‘বিশ্বাসযোগ্য কারণ’ রয়েছে।

এর আগে গত সোমবার তিনি ভারতের বিরুদ্ধে প্রথম এই অভিযোগ তোলেন। ভারত এ অভিযোগ ‘দৃঢ়ভাবে প্রত্যাখ্যান’ করেছে এবং এই ধরনের অভিযোগকে ‘অযৌক্তিক’ বলেও অভিহিত করেছে।

গত সোমবার শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার পেছনে ভারত সরকারের হাত থাকতে পারে বলে প্রথম মন্তব্য করেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে গত ১৮ জুন গুলি করে হত্যা করা হয় ৪৫ বছর বয়সী হরদীপ সিং নিজ্জারকে।

গত সোমবার কানাডার হাউস অব কমন্সের সভায় প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, কানাডার গোয়েন্দা সংস্থা শিখ নেতা নিজ্জারের হত্যার সাথে ভারত সরকারের সংশ্লিষ্টতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ খুঁজে পেয়েছে।

সেসময় তিনি আরও বলেন, ‘কানাডার গভীর উদ্বেগের কথা ভারত সরকারের শীর্ষ নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের স্পষ্টভাবে জানানো হয়েছে। গত সপ্তাহে জি টুয়েন্টি সম্মেলনের মধ্যে বিষয়টি আমি ব্যক্তিগতভাবে সরাসরি প্রধানমন্ত্রী মোদির কাছে স্পষ্ট করে দিয়েছি।’

বিবিসি বলছে, ট্রুডোর পক্ষ থেকে এই অভিযোগ সামনে আসার পর দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমনকি ট্রুডোর এই অভিযোগ ভারত ও কানাডার মধ্যে কুৎসিত কূটনৈতিক দ্বন্দ্ব সৃষ্টি করেছে, যদিও এই দুটি দেশের মধ্যে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক এবং ভালো বাণিজ্য সম্পর্ক রয়েছে।

উত্তেজনার একপর্যায়ে উভয় দেশ একে অপরের একজন করে কূটনীতিককে বহিষ্কার করেছে এবং বৃহস্পতিবার থেকে কানাডিয়ান নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করেছে ভারত। এছাড়া কানাডা ভারতে তার কর্মীর সংখ্যা কমিয়ে এনেছে এবং বলেছে, কানাডিয়ান কিছু কূটনীতিক সোশ্যাল মিডিয়ায় হুমকি পেয়েছেন।

এত সব ঘটনার মধ্যেই বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ট্রুডো জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে নিউইয়র্কে সাংবাদিকদের সাথে কথা বলেন এবং সেখানে তার আগের অভিযোগুলোরই পুনরাবৃত্তি করেন।

কানাডিয়ান এই প্রধানমন্ত্রী এদিন সাংবাদিকদের বলেন, ‘গত সোমবার যেমনটা আমি বলেছি, ভারত সরকারের এজেন্টরা কানাডার মাটিতে একজন কানাডিয়ানকে হত্যার সাথে জড়িত ছিল বলে বিশ্বাস করার বিশ্বাসযোগ্য কারণ রয়েছে।’

তিনি বলেন, এটি করার মাধ্যমে, শৃঙ্খলাভিত্তিক যে আন্তর্জাতিক ব্যবস্থায় আমরা বিশ্বাস করি, তার পক্ষে আমাদের দেশ দাঁড়িয়েছে।

শিখ নেতা হত্যায় ভারতীয় এজেন্টদের জড়িত থাকার বিষয়ে কানাডার হাতে থাকা প্রমাণগুলো ‘কতটা বিস্তৃত এবং দৃঢ়’ তা জিজ্ঞাসা করা হলে প্রধানমন্ত্রী ট্রুডো সরাসরি কোনও উত্তর দেননি। তবে তিনি বলেন, কানাডার শক্তিশালী এবং স্বাধীন বিচার ব্যবস্থা রয়েছে এবং আমরা বিচার প্রক্রিয়াগুলোকে পরম সততার সঙ্গে এগিয়ে যাওয়ার সুযোগ দিই।

ভারতের বিরুদ্ধে এসব অভিযোগ ‘অত্যন্ত গুরুত্বের সাথে’ প্রকাশ্যে আনা হয়েছে বলেও জানান কানাডার এই প্রধানমন্ত্রী।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অভিযোগগুলো মেনে নিয়েছেন বা অস্বীকার করেছেন কি না জানতে চাইলে ট্রুডো বলেন, নরেন্দ্র মোদির সঙ্গে তার ‘সরাসরি ও খোলামেলা কথোপকথন’ হয়েছে, ‘যেখানে আমি আমার উদ্বেগগুলো তাকে জানিয়ে দিয়েছি’।

জাস্টিন ট্রুডো চলতি মাসের শুরুতে জি-২০ জোটের শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার জন্য ভারত সফর করেন এবং সেখানে মোদির সাথে তার উত্তেজনাপূর্ণ বৈঠক হয়েছিল। ভারত সেসময় এক কঠোর বিবৃতি জারি করে জানায়, ‘কানাডায় চরমপন্থিদের ভারতবিরোধী কার্যকলাপ অব্যাহত রাখার বিষয়ে তারা উদ্বেগ জানিয়েছে এবং ‘বিচ্ছিন্নতাবাদ প্রচার এবং ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার’ অভিযোগ করেছে।

অবশ্য ট্রুডো বলেছেন, ঘৃণার বিরুদ্ধে কাজ করার সময় কানাডা সবসময় ‘মত প্রকাশের স্বাধীনতা’ রক্ষা করবে।

এদিকে কানাডার শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারতীয় এজেন্টদের জড়িত থাকার বিষয়ে কানাডার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহ্দী আমিন

জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহ্দী আমিন
দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করে বিজয়ীদের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। তরুণদের মেধা,…
 ১৬ অক্টোবর ২০২৬    জাতীয়

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নেওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা!

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নেওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা!
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
 ১৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

ইউক্রেনের স্যাটেলাইট ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প!

ইউক্রেনের স্যাটেলাইট ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প!
যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ও ড্রোন অভিযান পরিচালনায় ইউক্রেনের ব্যবহৃত স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা সীমিত করার নির্দেশ হোয়াইট হাউস থেকেই এসেছিল বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। বিষয়টি সম্পর্কে…
 ১৬ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নেওয়ার পর বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নেওয়ার পর বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী
বেহেশতের লোভ দেখিয়ে মানুষের ভোট নেওয়ার পর এখন বিরোধী দলের আসনে বসে ১১-দলীয় জোট দায়িত্বহীন আচরণ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও…
 ১৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ!

সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ!
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে প্রায় ১৫ ঘণ্টা পর ফেরত দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বর্ডার…
 ১৬ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, শেষ সময় ১৫ নভেম্বর!

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, শেষ সময় ১৫ নভেম্বর!
দেশের সব মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপের ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানো ও প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এ নির্দেশনা…
 ১৬ অক্টোবর ২০২৬    জাতীয়

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত আমিরের আহ্বান!

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত আমিরের আহ্বান!
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পূজার সময় নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে…
 ১৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

আমার আরও অনেক কিছু দেওয়ার আছে: রশমি দেশাই

আমার আরও অনেক কিছু দেওয়ার আছে: রশমি দেশাই
দীর্ঘ বিরতির পর আবারও ছোট পর্দায় ফিরেছেন ভারতীয় অভিনেত্রী রশমি দেশাই। স্টার প্লাসের ধারাবাহিক ‘সায়োনি’র মাধ্যমে তাঁর এই প্রত্যাবর্তন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীর্ঘদিন কাজ থেকে…
 ১৬ অক্টোবর ২০২৬    বিনোদন

সাশ্রয়ের নসিহত, স্বজনদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ—এটাই কি আই হ্যাভ আ প্ল্যান?

সাশ্রয়ের নসিহত, স্বজনদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ—এটাই কি আই হ্যাভ আ প্ল্যান?
ফ্যামিলি কার্ড প্রকল্পের জন্য ৩৪২ কোটি টাকার ট্যাবলেট বা প্যাড কেনার কাজ পেতে অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে স্বাস্থ্যমন্ত্রীর ভাতিজার মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ…
 ১৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: রাজনাথ সিং

বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: রাজনাথ সিং
ভারতের চলমান যুব আন্দোলন ও রাজনৈতিক বিক্ষোভকে বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে রাজনৈতিক…
 ১৬ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

জাতীয় দলে ফিরতে চান জাহানারা, বিসিবির শর্ত!

জাতীয় দলে ফিরতে চান জাহানারা, বিসিবির শর্ত!
প্রায় দুই বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম আবারও জাতীয় দলের জার্সিতে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। মানসিক স্বাস্থ্যগত কারণে…
 ১৬ অক্টোবর ২০২৬    খেলাধুলা

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠনের উদ্যোগ!

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠনের উদ্যোগ!
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ জন্য মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নাম চেয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোকে চিঠি দিয়েছে…
 ১৬ অক্টোবর ২০২৬    অর্থনীতি

‘কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে’: ভিনিসিয়ুস

‘কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে’: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। তাঁর দাবি, প্রতিপক্ষের খেলোয়াড়েরা বারবার তাঁকে ফাউল করলেও…
 ১৬ অক্টোবর ২০২৬    খেলাধুলা

৪০০ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা!

৪০০ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা!
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০টি পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর খরচ বহনের উদ্যোগ নিয়েছেন। আগামী এক বছর প্রতি তিন মাস অন্তর এসব পরিবারের…
 ১৬ অক্টোবর ২০২৬    বিনোদন

পাকিস্তানি ‘শেইদাই’ নকলের অভিযোগ নিলয়-হিমির নাটকের বিরুদ্ধে!

পাকিস্তানি ‘শেইদাই’ নকলের অভিযোগ নিলয়-হিমির নাটকের বিরুদ্ধে!
পাকিস্তানি ধারাবাহিক ‘শেইদাই’-এর গল্প নকলের অভিযোগ উঠেছে বাংলাদেশের নাটক ‘প্রথম প্রেমের গল্প’-এর বিরুদ্ধে। তানভীর তন্ময় পরিচালিত নাটকটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও…
 ১৬ অক্টোবর ২০২৬    বিনোদন