প্রচ্ছদ    আন্তর্জাতিক   দুবাইয়ে দাঁড়িয়ে শিল্পবান্ধব বাংলার ছবি...

দুবাইয়ে দাঁড়িয়ে শিল্পবান্ধব বাংলার ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী

২৩ সেপ্টেম্বর ২০২৩ ০৮:১৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

স্পেনের পর দুবাইয়ে দাঁড়িয়েও শিল্পবান্ধব বাংলার ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুবাইয়ের দ্য রিটজ কার্লটনের বাণিজ্য সম্মেলনে দেওয়া বক্তব্যে মমতা বলেন, ‘নিজের চোখে এসে দেখুন, বাংলায় কতটা শিল্পবান্ধব পরিবেশ রয়েছে।’ এভাবেই মরুরাজ্যে দাঁড়িয়ে আন্তর্জাতিক ব্যবসায়ীমহলের কাছে কলকাতায় বিনিয়োগের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী।

আগামী নভেম্বরে কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের অংশীদার হওয়ার জন্য দুবাইকে আমন্ত্রণ জানালেন।

কলকাতায় বিদেশি বিনিয়োগ টানতে ১২ দিনের স্পেন, দুবাই সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার দুবাইয়ের বাণিজ্য সম্মেলনে আরব দুনিয়ার বিনিয়োগ টানতে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেদিকে নজর ছিল সব মহলের। বিকেলে দুবাইয়ের দ্য রিটজ কার্লটনের সেই বাণিজ্য সম্মেলনে তিনি খোলাখুলিভাবে বাংলার পরিস্থিতির কথা তুলে ধরলেন। কোন কোন দিক থেকে বাংলার উন্নতি ঘটেছে, শুধুমাত্র সদিচ্ছা আর পরিশ্রমের জেরে আগের পরিস্থিতি কতটা আমূল বদলেছে, রাখঢাক না করে সেইসব কর্মযজ্ঞের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন

ইউক্রেনের স্যাটেলাইট ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প!

ইউক্রেনের স্যাটেলাইট ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প!

বোঝালেন, কেন বাণিজ্যের আদর্শ স্থান বাংলা। দুবাইয়ের শিল্পবন্ধুদের প্রতি তার বার্তা, ’‘আপনারা একবার বাংলায় এসে নিজের চোখে দেখে যান আমরা কেমন কাজ করছি আর কীভাবে কাজ করছি। আমাদের এখানে সিলিকন ভ্যালির মতো একটা প্রযুক্তি ক্ষেত্রও রয়েছে। আমরা সব ক্ষেত্রে কাজে এগিয়ে চলেছি।’

এদিনের সম্মেলনে বাংলার সঙ্গে অন্যান্য জায়গার যোগাযোগ ব্যবস্থা, কৃষিক্ষেত্র, উৎপাদন শিল্পের উন্নতি বিস্তারিতভাবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, বাণিজ্য বিস্তারের জন্য গভীর সমুদ্র বন্দর, এশিয়ার বৃহত্তম কয়লাখনি তৈরি হচ্ছে বাংলায়। অর্থাৎ রাজ্যকে নানা দিক থেকে উন্নতি করার লক্ষ্য নিয়ে লাগাতার কাজ হয়ে চলেছে, কোনও বিরতি নেই তাতে।

মুখ্যমন্ত্রীর কথায়, ‘বাংলায় প্রতিভার অভাব নেই, উদ্যমের ঘাটতি নেই। রাজ্য সরকারের একাধিক প্রকল্পে অনেকের কর্মসংস্থান হচ্ছে। আন্তর্জাতিক স্তরে তা সমাদৃত। আমাদের ‘কন্যাশ্রী’ প্রকল্পকে পুরস্কৃত করেছে ইউনেসকো। সবদিক থেকে সমৃদ্ধ বাংলা। শুধু আপনারা এখানে আসুন, বুঝতে পারবেন কেন এখানে বিনিয়োগ করা লাভজনক হবে।’

আগামী ২১ ও ২২ নভেম্বর কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করছে রাজ্য সরকার। দুবাইয়ে দাঁড়িয়ে সেই সম্মেলনে যোগদানের জন্য ‘ওপেন ইনভাইটেশন’ দিলেন মুখ্যমন্ত্রী। তিনি চান, দুবাইয়ের শিল্পবন্ধুরা বাণিজ্য সম্মেলনের অংশীদার হোক। বক্তব্য শেষে তার মুখে ‘জয় বাংলা’র পাশাপাশি ‘জয় দুবাই’ স্লোগান।

এর আগে বৃহস্পতিবার দুবাইয়ের বিখ্যাত লুলু গ্রুপের সঙ্গে বৈঠক হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে তাদের। এর পাশাপাশি আরও বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনাময় দিকগুলো নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে আলোচনা হয়েছে লুলু গ্রুপ ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টর আশরফ আলির। এর পাশাপাশি বিশ্ব বাংলার স্টলের বিভিন্ন পণ্যকেও আন্তর্জাতিক আঙিনায় পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। লুলু গ্রুপের বিভিন্ন আউটলেটগুলোতে এখন থেকে বিশ্ব বাংলার পণ্য রাখা হবে।

এছাড়া আরও বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে দু’পক্ষের। মৎস্য প্রক্রিয়াকরণ, পোলট্রি, দুগ্ধ ও মাংস প্রক্রিয়াকরণ ক্ষেত্রে বাংলায় বিনিয়োগের জন্য ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছে লুলু গোষ্ঠী। আগামী নভেম্বরই রাজ্যে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন রয়েছে। তার আগে দুবাইয়ে লুলু গ্রুপের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর এ বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

মুখ্যমন্ত্রীও এদিনের বৈঠকে লুলু গোষ্ঠীকে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। যৌথ উদ্যোগে বাংলায় উন্নয়নের জন্য বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে আরও বিস্তারিত আলোচনা হবে বলেই আশাবাদী মুখ্যমন্ত্রী।

এর আগে মুখ্যমন্ত্রীর স্পেন সফরকালেও বাংলার বেশ কিছু ক্ষেত্রে লগ্নি নিয়ে আলোচনা হয়েছে। বিশ্বের প্রথম সারির বস্ত্র বিপণী সংস্থা জারা বাংলায় নিজেদের ম্যানুফ্যাকচারিং ইউনিট খোলার বিষয়ে আগ্রহী হয়েছে। এর পাশাপাশি লা লিগা কর্তৃপক্ষও বাংলার ফুটবলের উন্নয়নে সাহায্য করার বিষয়ে আগ্রহী হয়েছে। এবার নিউটাউনে বিশ্বমানের একটি শপিং মল খুলতে চাইছে লুলু গ্রুপ ইন্টারন্যাশনাল। আজই দুবাইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই নিয়ে আলোচনা হয়েছে লুলু গ্রুপ ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টর আশরফ আলির।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহ্দী আমিন

জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহ্দী আমিন
দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করে বিজয়ীদের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। তরুণদের মেধা,…
 ১৬ অক্টোবর ২০২৬    জাতীয়

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নেওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা!

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নেওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা!
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
 ১৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

ইউক্রেনের স্যাটেলাইট ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প!

ইউক্রেনের স্যাটেলাইট ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প!
যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ও ড্রোন অভিযান পরিচালনায় ইউক্রেনের ব্যবহৃত স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা সীমিত করার নির্দেশ হোয়াইট হাউস থেকেই এসেছিল বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। বিষয়টি সম্পর্কে…
 ১৬ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নেওয়ার পর বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নেওয়ার পর বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী
বেহেশতের লোভ দেখিয়ে মানুষের ভোট নেওয়ার পর এখন বিরোধী দলের আসনে বসে ১১-দলীয় জোট দায়িত্বহীন আচরণ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও…
 ১৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ!

সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ!
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে প্রায় ১৫ ঘণ্টা পর ফেরত দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বর্ডার…
 ১৬ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, শেষ সময় ১৫ নভেম্বর!

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, শেষ সময় ১৫ নভেম্বর!
দেশের সব মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপের ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানো ও প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এ নির্দেশনা…
 ১৬ অক্টোবর ২০২৬    জাতীয়

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত আমিরের আহ্বান!

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত আমিরের আহ্বান!
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পূজার সময় নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে…
 ১৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

আমার আরও অনেক কিছু দেওয়ার আছে: রশমি দেশাই

আমার আরও অনেক কিছু দেওয়ার আছে: রশমি দেশাই
দীর্ঘ বিরতির পর আবারও ছোট পর্দায় ফিরেছেন ভারতীয় অভিনেত্রী রশমি দেশাই। স্টার প্লাসের ধারাবাহিক ‘সায়োনি’র মাধ্যমে তাঁর এই প্রত্যাবর্তন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীর্ঘদিন কাজ থেকে…
 ১৬ অক্টোবর ২০২৬    বিনোদন

সাশ্রয়ের নসিহত, স্বজনদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ—এটাই কি আই হ্যাভ আ প্ল্যান?

সাশ্রয়ের নসিহত, স্বজনদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ—এটাই কি আই হ্যাভ আ প্ল্যান?
ফ্যামিলি কার্ড প্রকল্পের জন্য ৩৪২ কোটি টাকার ট্যাবলেট বা প্যাড কেনার কাজ পেতে অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে স্বাস্থ্যমন্ত্রীর ভাতিজার মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ…
 ১৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: রাজনাথ সিং

বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: রাজনাথ সিং
ভারতের চলমান যুব আন্দোলন ও রাজনৈতিক বিক্ষোভকে বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে রাজনৈতিক…
 ১৬ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

জাতীয় দলে ফিরতে চান জাহানারা, বিসিবির শর্ত!

জাতীয় দলে ফিরতে চান জাহানারা, বিসিবির শর্ত!
প্রায় দুই বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম আবারও জাতীয় দলের জার্সিতে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। মানসিক স্বাস্থ্যগত কারণে…
 ১৬ অক্টোবর ২০২৬    খেলাধুলা

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠনের উদ্যোগ!

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠনের উদ্যোগ!
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ জন্য মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নাম চেয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোকে চিঠি দিয়েছে…
 ১৬ অক্টোবর ২০২৬    অর্থনীতি

‘কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে’: ভিনিসিয়ুস

‘কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে’: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। তাঁর দাবি, প্রতিপক্ষের খেলোয়াড়েরা বারবার তাঁকে ফাউল করলেও…
 ১৬ অক্টোবর ২০২৬    খেলাধুলা

৪০০ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা!

৪০০ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা!
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০টি পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর খরচ বহনের উদ্যোগ নিয়েছেন। আগামী এক বছর প্রতি তিন মাস অন্তর এসব পরিবারের…
 ১৬ অক্টোবর ২০২৬    বিনোদন

পাকিস্তানি ‘শেইদাই’ নকলের অভিযোগ নিলয়-হিমির নাটকের বিরুদ্ধে!

পাকিস্তানি ‘শেইদাই’ নকলের অভিযোগ নিলয়-হিমির নাটকের বিরুদ্ধে!
পাকিস্তানি ধারাবাহিক ‘শেইদাই’-এর গল্প নকলের অভিযোগ উঠেছে বাংলাদেশের নাটক ‘প্রথম প্রেমের গল্প’-এর বিরুদ্ধে। তানভীর তন্ময় পরিচালিত নাটকটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও…
 ১৬ অক্টোবর ২০২৬    বিনোদন