প্রচ্ছদ    জাতীয়   রাজশাহীতে কর্মী সম্মেলনে জাতিকে ঐক্যবদ্ধ...

রাজশাহীতে কর্মী সম্মেলনে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হেযবুত তওহীদের এমামের

২ জুন ২০২৪ ০১:২৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ধর্মব্যবসায়ীরা ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করে রেখেছে। নিজেদের মধ্যেও হাজার হাজার দল-মত, তরিকা সৃষ্টি করেছে। যার ফল হচ্ছে হানাহানি, রক্তপাত আর অশান্তি। এদিকে সাম্রাজ্যবাদীরা পৃথিবীজোড়া যুদ্ধ বাঁধিয়ে রেখেছে। বিশেষজ্ঞরা বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। এবার চূড়ান্ত ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে বিশ্ব। এই অবস্থায় কালেমা তওহীদ “লা ইলাহা ইল্লাল্লাহ” অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুম, বিধান মানবো না এই সিদ্ধান্ত নিয়ে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া উপায় নেই। এখনও সময় আছে তওহীদের উপর ঐক্যবদ্ধ হন নচেত আস্তিক-নাস্তিত, ধার্মিক-অধার্মিক কারো বাঁচার উপায় থাকবে না বলে মন্তব্য করেছেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

রবিবার (২ জুন ২০২৪) সকাল ১১ টায় হেযবুত তওহীদের রাজশাহী জেলা শাখার উদ্যোগে রাজশাহী জেলা পরিষদ- এর শহীদ এএইচএম কামারুজ্জামান অডিটোরিয়ামে হেযবুত তওহীদের বিভাগীয় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন

খুলনায় জাল নোটসহ দুই নারী আটক!

খুলনায় জাল নোটসহ দুই নারী আটক!

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘যারপর নাই অপরাধ আমাদের সমাজকে গিলে খাচ্ছে। সর্বোচ্চ আইনের রক্ষক আজ হাজার হাজার কোটি টাকা লুট করছে। সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এমপির টুকরো টুকরো লাশ পাওয়া যাচ্ছে। তাদেরই যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? -প্রশ্ন রেখে তিনি বলেন, এটা গণতন্ত্রের ফল, আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের তৈরি বিধান মেনে নেয়ার ফল।’

তিনি বলেন, ‘প্রতিটা ধর্মের ধর্মব্যবসায়ী ও ধর্মজীবীদের অজ্ঞতার কারণে মানুষ শুধু ধর্মের আনুষ্ঠানিকতা পালন করছে। ধর্ম যে শান্তি, সুবিচার, নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য এসেছে এই ধারণা থেকে মানুষ হাজার হাজার মাইল দূরে সরে গেছে। সময় এসেছে পুনরায় মানবজাতিকে তওহীদের উপর ঐক্যবদ্ধ হওয়ার, ধর্মের প্রকৃত শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে শান্তি, সুবিচার, নিরাপত্তা প্রতিষ্ঠা করার। এই আহ্বানই করে যাচ্ছে হেযবুত তওহীদ।’

নাটোর জেলা সভাপতি মো. আব্দুস সবুর খানের সঞ্চালনায় এর আগে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি হেযবুত তওহীদের রাজশাহী জেলা সভাপতি মোহাম্মদ তোতা শেখ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সমন্বয়কারী নিজাম উদ্দিন, নারী বিষয়ক সম্পাদক রুফায়দাহ পন্নী, রাজশাহী বিভাগীয় আমীর আশেক মাহমুদ, নাটোর আঞ্চলিক আমীর আনিছুর রহমান সাকিব।

এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দলীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মো. মোশারফ হোসেন। দলীয় সংগীত পরিবেশন করেন মো. আব্দুস সবুর খান ও তার দল। বেলা সাড়ে ১১টায় প্রধান অথিথি হোসাইন মোহাম্মদ সেলিম অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। এসময় বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে অডিটোরিয়াম। তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন রাজশাহী বিভাগীয় আমীর আশেক মাহমুদ ও আঞ্চলিক আমীর আনিছুর রহমান সাকিব।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন খুলনা-২ বিভাগীয় দায়িত্বশীল মো. জসেব উদ্দিন, রংপুর বিভাগীয় দায়িত্বশীল আব্দুল কুদ্দুস শামীম, পাবনা জেলা সভাপতি মো. সেলিম শেখ, সিরাজগঞ্জ জেলা সভাপতি মো. জাহিদুল ইসলাম, জয়পুরহাট জেলা সভাপতি মো. মাসুদুর চৌধুরী, নওগাঁ জেলা সভাপতি মো. মুক্তাদুর রহমান, রাজশাহী বিভাগীয় অর্থ সম্পাদক মো. রুহুল আমিন, রাজশাহী বিভাগীয় নারী নেত্রী নাইমা খাতুন, রাজশাহী জেলা নারী বিষয়ক সম্পাদক রোজিনা খাতুন, নাটোর জেলা নারী বিষয়ক সম্পাদক মমতাজ খাতুন, জয়পুরহাট জেলা নারী বিষয়ক সম্পাদক লিজা আক্তার, বগুড়া জেলা নারী বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার, পাবনা জেলা নারী বিষয়ক সম্পাদক মিথিলা আক্তার ও সিরাজগঞ্জ জেলা নারী বিষয়ক সম্পাদক মর্জিনা খাতুন।

সবশেষে দর্শকদের বিভিন্ন প্রশ্ন-উত্তরের জবাব দেন এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। প্রশ্ন-উত্তর পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

খুলনায় জাল নোটসহ দুই নারী আটক!

খুলনায় জাল নোটসহ দুই নারী আটক!
খুলনার পাইকগাছায় ২০টি এক হাজার টাকার জাল নোটসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) উপজেলার শিববাটী সেতু-সংলগ্ন স্মরণখালী এলাকা থেকে নুরজাহান বেগমকে আটক…
 ২৩ নভেম্বর ২০২৬    খুলনা

রূপপুর থেকে ২য় বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু!

রূপপুর থেকে ২য় বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু!
সিয়াম রহমান, ঈশ্বরদী, পাবনাঃ পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর)…
 ২৩ নভেম্বর ২০২৬    রাজশাহী

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব তেলের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা। রবিবার (২২ নভেম্বর) সকালে এ…
 ২২ নভেম্বর ২০২৬    রংপুর

লালমনিরহাটে ট্রাক, নছিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

লালমনিরহাটে ট্রাক, নছিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
লালমনিরহাটে ট্রাক, গরুবাহী নছিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রবিবার (২২ নভেম্বর) ভোর ৬টার দিকে লালমনিরহাট সদর উপজেলার রংপুর-বড়বাড়ী সড়কের ফকিরের তকেয়া বাজার…
 ২২ নভেম্বর ২০২৬    রংপুর

ইউনেস্কোর বিশ্বমঞ্চে আবারও ঢাবির ড. মুমিত, নজরুল-খৈয়াম

ইউনেস্কোর বিশ্বমঞ্চে আবারও ঢাবির ড. মুমিত, নজরুল-খৈয়াম
আন্তর্জাতিক অঙ্গনে আবারও শরীয়তপুরের নাম উজ্জ্বল করতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুমিত আল রশিদ। ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর…
 ২২ নভেম্বর ২০২৬    জাতীয়

কাউনিয়ায় নাশকতার চেষ্টার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল ও সমাবেশ

কাউনিয়ায় নাশকতার চেষ্টার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল ও সমাবেশ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে পরিকল্পিত অগ্নিসংযোগের মাধ্যমে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।…
 ২২ নভেম্বর ২০২৬    রংপুর

জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ: নারী বিভাগে চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি

জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ: নারী বিভাগে চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি
কক্সবাজার প্রতিনিধি:জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহিলা ‘এ’ দল। রবিবার (২২ নভেম্বর) কক্সবাজার সমুদ্রসৈকতে…
 ২২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ বোন হাসপাতালে

হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ বোন হাসপাতালে
চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় মো. আনাছ হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বোন মরিয়ম আক্তার গুরুতর দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক…
 ২২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

বরুড়ায় ছাগলের জন্য কাঁঠাল পাতা পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ব্যক্তির মৃত্যু

বরুড়ায় ছাগলের জন্য কাঁঠাল পাতা পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ব্যক্তির মৃত্যু
কুমিল্লার বরুড়া উপজেলার দিঘলগাও গ্রামে কাঁঠাল গাছ থেকে পড়ে আলম (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলম বরুড়া উপজেলার শিলমুড়ি…
 ২২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

বরুড়ায় গলায় বেলুন আটকে তিন বছরের শিশুর মৃত্যু

বরুড়ায় গলায় বেলুন আটকে তিন বছরের শিশুর মৃত্যু
কুমিল্লার বরুড়া পৌরসভার কশামী এলাকায় গলায় বেলুন আটকে তাবাসুম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২২ নভেম্বর) এ ঘটনা ঘটে। নিহত তাবাসুম কশামী এলাকার…
 ২২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

বিকাশের আড়াই কোটি টাকা ছিনতাই, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২

বিকাশের আড়াই কোটি টাকা ছিনতাই, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’ এর প্রায় আড়াই কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শেখসহ…
 ২২ নভেম্বর ২০২৬    ঢাকা

দুই মাসের ছুটিতে দেশে এসে ডেঙ্গুতে প্রাণ গেল প্রকৌশলীর!

দুই মাসের ছুটিতে দেশে এসে ডেঙ্গুতে প্রাণ গেল প্রকৌশলীর!
দুই মাসের ছুটিতে দেশে এসেছিলেন কাতারপ্রবাসী প্রকৌশলী নেজাম উদ্দিন পারভেজ (৩৪)। ছুটি শেষে কর্মস্থলে ফেরার কথা থাকলেও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আর ফেরা হলো না তার।…
 ২২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

লালমাই পাহাড়ে প্রাকৃতিক ঝরনা, পর্যটনের নতুন সম্ভাবনা

লালমাই পাহাড়ে প্রাকৃতিক ঝরনা, পর্যটনের নতুন সম্ভাবনা
লালমাই (কুমিল্লা) সংবাদদাতা:অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহাসিক ঐতিহ্যে সমৃদ্ধ কুমিল্লা জেলা। এখানে নানা শ্রেণি-পেশা ও সংস্কৃতির মানুষের সহাবস্থানের পাশাপাশি অসংখ্য জ্ঞানী-গুণী ব্যক্তির স্মৃতিবিজড়িত ইতিহাস রয়েছে।…
 ২২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

শরিয়তপুরে গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তায় ৪ প্লাটুন আনসার মোতায়েন

শরিয়তপুরে গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তায় ৪ প্লাটুন আনসার মোতায়েন
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে শরীয়তপুরসহ দেশের সাতটি জেলায় মোট ৪৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর)…
 ২২ নভেম্বর ২০২৬    ঢাকা

মহেশপুরে হাইকোর্টের আইনজীবী শাহাবুদ্দিনের অফিস উদ্বোধন: অসহায়ের পাশে দাঁড়ানোর অঙ্গীকার

মহেশপুরে হাইকোর্টের আইনজীবী শাহাবুদ্দিনের অফিস উদ্বোধন: অসহায়ের পাশে দাঁড়ানোর অঙ্গীকার
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুর উপজেলায় হাইকোর্টের আইনজীবী মো. শাহাবুদ্দিন সৈকতের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। দরিদ্র, অসহায় ও আর্থিকভাবে অসচ্ছল মানুষকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্য…
 ২১ নভেম্বর ২০২৬    খুলনা