প্রচ্ছদ    আন্তর্জাতিক   প্রয়োজনে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন...

প্রয়োজনে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বাড়াতে পারে যুক্তরাষ্ট্র

৯ জুন ২০২৪ ১১:১৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়া, চীন ও অন্যান্য প্রতিপক্ষের থেকে ক্রমবর্ধমান হুমকি রোধে আরও বেশি সংখ্যক কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৭ ‍জুন) যুক্তরাষ্ট্রের শীর্ষ জাতীয় নিরাপত্তা পরিষদের অস্ত্র নিয়ন্ত্রণ কর্মকর্তা প্রণয় ভাদ্দি এই তথ্য জানিয়েছেন।

শুক্রবার এক অনুষ্ঠানে অস্ত্রাগার সীমাবদ্ধতা নিয়ে যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া না দেওয়ায় চীন ও রাশিয়ার উপর আরও কার্যকর চাপ প্রয়োগে নতুন নীতি প্রণয়ন করার বিষয়ে বক্তৃব্য দেন প্রণয় ভাদ্দি। সেখানেই তিনি জানান যে মার্কিন প্রশাসন আরও বেশি কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে।
তিনি বলেন, আমাদের অনুরোধ সত্ত্বেও প্রতিপক্ষের অস্ত্রাগারে কোনো পরিবর্তন দেখা যায়নি। তাই আমরা নিজেরাই আগামী বছরগুলোতে নিজেদের অস্ত্র মোতায়েনে পরিবর্তন আনার প্রয়োজন বোধ করেছি। প্রেসিডেন্ট জো বাইডেন যদি এমন কোনো সিদ্ধান্ত নেন, তাহলে তা কার্যকর করার জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে হবে। যদি আমরা এই সিদ্ধান্ত কার্যকর করি, তাহলে বুঝতে হবে যে ‘শত্রুদের’ ঠেকাতে ও মার্কিন জনগণের জনগণ, মিত্র ও অংশীদারদের রক্ষা করার জন্য আমাদের আরও পারমাণবিক অস্ত্র প্রয়োজন।

আরও পড়ুন

নতুন প্রধানমন্ত্রী বাছাইয়ে ইসরায়েলে দুই দিনের পরামর্শ শুরু!

নতুন প্রধানমন্ত্রী বাছাইয়ে ইসরায়েলে দুই দিনের পরামর্শ শুরু!

রাশিয়ার সঙ্গে ২০১০ সালে সম্পাদিত ‘নিউ স্টার্ট’ চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র বর্তমানে সর্বোচ্চ ১ হাজার ৫৫০টি কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারে। যদিও যুদ্ধে ইউক্রেনকে সহায়তা দেওয়ার অভিযোগে গত বছর এই চুক্তি থেকে রাশিয়া নিজেদের সরিয়ে নেয়। মস্কোর এই সিদ্ধান্তকে বেআইনি বলে দাবি করেছে ওয়াশিংটন।

প্রণয় ভাদ্দির এক বছর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছিলেন, রাশিয়া ও চীনের অস্ত্রের হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্রের মোতায়েন বাড়ানোর প্রয়োজন নেই। সেসময় তিনি দেশ দুটিকে কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন।

প্রণয় ভাদ্দি বলেন, আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে বাইডেন প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। তবে তিনি অভিযোগ করেন, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া ভয়ঙ্কর গতিতে তাদের পারমাণবিক অস্ত্রাগার বিস্তৃত করে চলেছে। তাছাড়া দেশ তিনটি অস্ত্র নিয়ন্ত্রণেও তেমন আগ্রহ দেখাচ্ছে না। তার দাবি, এই তিন দেশ ও মধ্যপ্রাচ্যের দেশ ইরান পরস্পরের মধ্যে সহযোগিতা ও সমন্বয় বাড়াচ্ছে, যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য হুমকি হয়ে উঠছে। সেই সঙ্গে তাদের এসব কর্মকাণ্ড আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াচ্ছে।

 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

সীমান্তে ৬৩ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ!

সীমান্তে ৬৩ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ!
কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা আতশবাজির আনুমানিক সিজার মূল্য ৬৩ লাখ ৮৯…
 ৫ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

রোনালদোর অবসরের ঘোষণায় নেইমারের এক শব্দের বার্তা!

রোনালদোর অবসরের ঘোষণায় নেইমারের এক শব্দের বার্তা!
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর এমন ঘোষণার পর ফুটবলবিশ্বে শুরু হয়েছে আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ব্রাজিলিয়ান…
 ৫ নভেম্বর ২০২৬    খেলাধুলা

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি!

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি!
ঢাকার আদালত থেকে জামিন পাওয়ার পর বেরিয়ে যাওয়ার সময় এক সাংবাদিকের মুঠোফোন কেড়ে নেওয়া ও ট্রাইপড ভাঙচুরের অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ নভেম্বর)…
 ৫ নভেম্বর ২০২৬    বিনোদন

ফেনীতে কার্গোভ্যান আটকে ৪০ লাখ টাকার শুঁটকি লুট, আন্তজেলা চক্রের ৪ সদস্য গ্রেফতার

ফেনীতে কার্গোভ্যান আটকে ৪০ লাখ টাকার শুঁটকি লুট, আন্তজেলা চক্রের ৪ সদস্য গ্রেফতার
ফেনী প্রতিনিধি:ফেনীর লালপুলে কার্গোভ্যান আটকে চালক ও ব্যবসায়ীকে মারধর করে ৪০ লাখ টাকার শুঁটকি লুটের ঘটনায় চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে লুট হওয়া…
 ৫ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন!

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন!
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ—এমন খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে…
 ৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

ফটিকছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন!

ফটিকছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন!
ফটিকছড়ি উপজেলা প্রতিনিধিঃ সারা দেশের মতো চট্টগ্রামের ফটিকছড়িতেও উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফটিকছড়ি…
 ৫ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

যে চার কারণে এনসিপি ছাড়লেন সামান্তা!

যে চার কারণে এনসিপি ছাড়লেন সামান্তা!
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। জামায়াতে ইসলামীর সঙ্গে জোট, দলের আদর্শচ্যুতি, নারীর রাজনৈতিক অধিকার উপেক্ষা এবং অভ্যন্তরীণ গণতন্ত্রের…
 ৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

নিখোঁজের দুই দিনপর বাগানে মিলল শিক্ষার্থীর ম’রদে’হ!

নিখোঁজের দুই দিনপর বাগানে মিলল শিক্ষার্থীর ম’রদে’হ!
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর মোসাম্মৎ ইসরাত জাহান যুথি (১৫) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার ঘটকের আন্দুয়া…
 ৫ নভেম্বর ২০২৬    বরিশাল

৭ নভেম্বর সকল পোশাক কারখানায় ছুটি ঘোষণা!

৭ নভেম্বর সকল পোশাক কারখানায় ছুটি ঘোষণা!
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিত…
 ৫ নভেম্বর ২০২৬    জাতীয়

জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা করে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা করে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন
জামায়াতে ইসলামীর সঙ্গে জোট রাজনীতি, দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের ঘাটতি এবং নারী অধিকার ও রাজনৈতিক অংশগ্রহণের প্রশ্নে নেতৃত্বের অবস্থান নিয়ে মতপার্থক্যের কথা তুলে ধরে জাতীয় নাগরিক…
 ৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

হাজার হাজার শিল্পকারখানা গড়ে তুলতে চায় সরকার!

হাজার হাজার শিল্পকারখানা গড়ে তুলতে চায় সরকার!
খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হাজার হাজার শিল্পকারখানা গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ…
 ৫ নভেম্বর ২০২৬    খুলনা

ছাত্রীকে বিয়ের অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত!

ছাত্রীকে বিয়ের অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত!
সিয়াম রহমান, ঈশ্বরদী-পাবনাঃ পাবনার ঈশ্বরদীতে নিজ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের অভিযোগে শিক্ষক মোশাররফ হোসেন মুসাকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ঘটনাটি…
 ৫ নভেম্বর ২০২৬    রাজশাহী

সড়ক দুর্ঘটনায় পা ভেঙে অসহায় ফয়সাল, এক মাসেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি

সড়ক দুর্ঘটনায় পা ভেঙে অসহায় ফয়সাল, এক মাসেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনায় ডান পা ভেঙে গুরুতর আহত হয়েছেন মো. ফয়সাল মোল্লা নামের এক যুবক। দুর্ঘটনার প্রায় এক মাস পেরিয়ে গেলেও এখনো…
 ৫ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গাজীপুরে আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ

গাজীপুরে আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ
গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে ‘অঙ্গীভূত আনসার মৌলিক প্রশিক্ষণ-২০২৬’ এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি…
 ৫ নভেম্বর ২০২৬    ঢাকা

কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল…
 ৫ নভেম্বর ২০২৬    রংপুর