প্রচ্ছদ    জাতীয়   ২৭ দিন পর পঞ্চগড় থেকে...

২৭ দিন পর পঞ্চগড় থেকে আন্তনগর ট্রেন চলাচল শুরু

১৬ আগস্ট ২০২৪ ১০:১৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জেরে বন্ধ হয়ে যাওয়া পঞ্চগড় আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। দীর্ঘ ২৭ দিন পর গতকাল বৃহস্পতিবার শিডিউল মেনে পঞ্চগড় এক্সপ্রেস বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেন চালু হওয়ায় খুশি যাত্রীরা।


এর আগে, কোটা সংস্কার আন্দোলনের মুখে গত ১৮ জুলাই থেকে দেশের বিভিন্ন জায়গায় ধাপে ধাপে ট্রেন চলাচল বন্ধ হয়।

আজ শুক্রবার (১৬ আগস্ট) স্টেশনটির বুকিং সহকারী মো.ফারুক হোসেন বলেন, দীর্ঘদিন পর ট্রেন চলাচল শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় পঞ্চগড় এক্সপ্রেস আন্তনগর ট্রেনটি। আর রাতে যায় একতা এক্সপ্রেস। এ দুই ট্রেনে যাত্রী ছিলেন ৭১৪ জন। আজ (শুক্রবার) সকাল ১০টা পর্যন্ত তিনটি ট্রেন গেছে। এ সময়ের মধ্যে যাত্রী ছিলেন ১৫০ জন।

আরও পড়ুন

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

Salahuddin Ahmed

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন সূত্র জানায়, ঢাকামুখী উত্তরাঞ্চলে রয়েছে ৯টি আন্তনগর ট্রেন। ট্রেনগুলো হচ্ছে একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, চিলাহাটি ও বুড়িমারী এক্সপ্রেস। এদের মধ্যে পঞ্চগড় স্টেশনে চলে পঞ্চগড় এক্সপ্রেস, দোলনচাঁপা, দ্রুতযান, বাংলাবান্ধা ও একতা এক্সপ্রেস। এসব ট্রেনগুলো এ স্টেশন থেকে ছাড়ে সকাল ৬টায় দোলনচাঁপা এক্সপ্রেস (পঞ্চগড়-সাপাহাড়), সকাল ৮টা ১০ মিনিটে দ্রুতযান, সকাল সাড়ে ৮টায় বাংলাবান্ধা এক্সপ্রেস, দুপুর ১২টা ৩০ মিনিটে পঞ্চগড় এক্সপ্রেস ও রাত ৯টা ১০ মিনিটে একতা এক্সপ্রেস।


জানা যায়, চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনসহ বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েন উত্তরের এ জেলার হাজার হাজার যাত্রী। রেল ভ্রমণ অনেকের পছন্দ হলেও বন্ধ থাকায় বাধ্য হয়েই দূরপাল্লার বাসে যাতায়াত করতে হয়েছিল যাত্রীদের। এতে করে দ্বিগুণ ভাড়া গুনতে হয়েছে যাত্রীদের।

এক যাত্রী জানান, দীর্ঘ দিন পর ট্রেন চালু হওয়ায় ভালো লাগছে। এখন ট্রেনেই যাতায়াত করতে পারব। প্রায় এক মাস যাতায়াত করতে হয়েছে বাসে। একদিকে অতিরিক্ত ভাড়া আরেকদিকে সময় অপচয়। নিয়মিত চলাচল হলে আমরা এসব ভোগান্তি থেকে থেকে মুক্তি পাব।

তবে ট্রেন নিয়ে অভিযোগ রয়েছে হুমায়ুন কবীর নামে এক যাত্রীর। তার অভিযোগ, ট্রেন কিংবা বাস যেটাই হোক, পঞ্চগড় থেকে ঢাকা অনেক দূরের পথ। এ দীর্ঘ পথে ভ্রমণে সময় লাগে ১১/১২ ঘণ্টা। সড়কে যানজট থাকলে বেশি সময় লাগে। ট্রেনে অনেকটা সুবিধা হয়। তবে বর্তমানে আমাদের পঞ্চগড়ে ট্রেনগুলোর সার্ভিসগুলো আগের মতো ভালো নয়। কয়েক মাস ধরে আমাদের রুটের ট্রেনগুলোতে পুরাতন ও ভাঙাচোরা বগি সংযুক্ত করায় অনেক সমস্যা ও ভোগান্তি হচ্ছে। জার্নিতে অনেকে অসুস্থ হয়ে পড়েন। এদিক থেকে আমরা বৈষম্যের শিকার। এ অবস্থা থেকে মুক্তি চাই।

পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ের স্টেশনের স্টেশন মাস্টার  মাসুদ পারভেজ জানান, সব প্রকার নিরাপত্তা নিশ্চিতসহ যাবতীয় প্রস্তুতি নিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। গতকাল বৃহস্পতিবার যথাসময় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে রেল চলাচল শুরু হয়েছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

কুমিল্লায় ৬৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লায় ৬৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুমিল্লার সদর এলাকায় অভিযান চালিয়ে ৬৭ কেজি গাঁজাসহ কবরী আক্তার (৩২) নামের এক নারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। গত শনিবার (১৩ জুন) রাতে কোতয়ালী মডেল থানার…
 ১৪ জুন ২০২৬    চট্টগ্রাম

ইরান চুক্তি রোববারই স্বাক্ষর হবে দাবি ট্রাম্পের , নাকচ আইআরজিসির

ইরান চুক্তি রোববারই স্বাক্ষর হবে দাবি ট্রাম্পের , নাকচ আইআরজিসির
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচিত শান্তিচুক্তি রোববার (১৪ জুন) স্বাক্ষরিত হবে। তবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, সমঝোতা এখনো…
 ১৪ জুন ২০২৬    আন্তর্জাতিক

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১ শিশু

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১ শিশু
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় পাঁচ বছরের এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন…
 ১৪ জুন ২০২৬    চট্টগ্রাম

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক সাংবাদিকদের সমাজ পরিবর্তনের কারিগর হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সমাজ…
 ১২ জুন ২০২৬    ঢাকা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পানের হাট দখল ও নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণও হয় বলে জানিয়েছেন…
 ১১ জুন ২০২৬    নির্বাচিত

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এমসি বাজার এলাকায় এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও লাইনম্যানদের ওপর হামলা, মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ…
 ১১ জুন ২০২৬    ঢাকা

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পণ্যবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার শ্রীরামদী…
 ১১ জুন ২০২৬    ঢাকা

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ
নদীবেষ্টিত জেলা বরিশালের চারদিক দিয়ে বয়ে চলেছে কীর্তনখোলা, পদ্মা ও মেঘনাসহ অসংখ্য নদী। এসব নদীর অব্যাহত ভাঙনে প্রতি বছর বদলে যাচ্ছে জেলার মানচিত্র। মাইলের পর…
 ১০ জুন ২০২৬    নির্বাচিত

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা
ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হলেও নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা শুরু…
 ১০ জুন ২০২৬    আন্তর্জাতিক

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে কঠোর বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতার আনা একটি নোটিশের ওপর আলোচনায়…
 ৯ জুন ২০২৬    জাতীয়

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়িতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক…
 ৯ জুন ২০২৬    ঢাকা

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পরিচিতি সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জৈনা বাজারে সমিতির…
 ৯ জুন ২০২৬    ঢাকা

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮
লেবাননে হামলা চললে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করেই মঙ্গলবার সকালে দক্ষিণ লেবাননের তায়ের বন্দর নগরীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি…
 ৯ জুন ২০২৬    আন্তর্জাতিক

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ…
 ৭ জুন ২০২৬    ঢাকা

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা জমে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার…
 ৩০ মে ২০২৬    জাতীয়