প্রচ্ছদ    আন্তর্জাতিক   হিজবুল্লাহর নতুন নেতা হাসেম সাফিয়েদ্দিন?

হিজবুল্লাহর নতুন নেতা হাসেম সাফিয়েদ্দিন?

২৯ সেপ্টেম্বর ২০২৪ ০৫:০০ এএম
বজ্রশক্তি ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের হামলায় লেবাননের হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর এখন দলটির নেতৃত্ব কে দেবেন সামনে এসেছে সে প্রশ্ন। হিজবুল্লাহর কেবল নাসরাল্লাহই নন বরং বলতে গেলে প্রায় সব শীর্ষ নেতাই ইসরায়েলের হামলায় নিহত হয়েছে।
দলের নেতৃত্ব এখন কে দেবেন সে ব্যাপারে হিজবুল্লাহ এখনও বিবৃতি দিয়ে স্পষ্ট কিছু জানায়নি। তবে নাসরাল্লাহর কাজিন হাশেম সাফিয়েদ্দিন হিজবুল্লাহর নেতৃত্ব দিতে পারেন, শোনা যাচ্ছে এমন কথা।
তার সম্পর্কে কিছু তথ্য তুলে ধরেছে বার্তা সংস্থা রয়টার্স:
নির্বাহী পরিষদের প্রধান হিসাবে সাফিয়েদ্দিন হিজবুল্লাহর রাজনৈতিক বিষয়গুলো দেখভাল করেন। হিজবুল্লাহর সামরিক অভিযান পরিচালনাকারী জিহাদ কাউন্সিলেরও সদস্য তিনি।
সম্পর্কে হাসান নাসরাল্লাহর কাজিন হাসেম সাফিয়েদ্দিন তার মতোই একজন ধর্মীয় নেতা। তিনিও মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর বংশধরের প্রতীক হিসাবে কালো পাগড়ি পরেন।
২০১৭ সালে তাকে সন্ত্রাসীর তকমা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত জুনে এক হিজবুল্লাহ কমান্ডার নিহত হওয়ার পর ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের বদলা নেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। সাফিয়েদ্দিন তখন বলেছিলেন, “শত্রুকে কান্না ও বিলাপের জন্য প্রস্তুত হতে বল।”
জনসম্মুখে হাসেম সাফিয়েদ্দিনের বিবৃতিতে প্রায়ই হিজবুল্লাহর সামরিক অবস্থান ও ফিলিস্তিনিদের জন্য সংহতির বিষয়টির প্রতিফলন ঘটে।
সম্প্রতি বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলী দাহিয়েহ এলাকায় হিজবুল্লাহর ঘাঁটিতে এক অনুষ্ঠানে ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি বলেছিলেন, “আমাদের ইতিহাস, আমাদের বন্দুক ও আমাদের রকেট সবই আপনাদের সঙ্গে আছে।”
লেবাননের শিয়া মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লাহর গবেষক ফিলিপ স্মিথ বলেন, দলের বিভিন্ন পরিষদে সাফিয়েদ্দিনের জন্য বিভিন্ন পদ তৈরি শুরু করেছিলেন হাসান নাসরাল্লাহ, যার মধ্যে কিছু পদ ছিল অন্যদের চেয়েও বেশি বিশিষ্ট।
নাসরাল্লাহর সঙ্গে সাফিয়েদ্দিনের পারিবারিক সম্পর্ক, দৈহিক গড়নে নাসরাল্লাহর সঙ্গে সাদৃশ্য এবং ধর্মীয় মর্যাদাও একরকম হওয়ায় সবদিক থেকেই হিজবুল্লাহর নেতা হওয়া তার জন্য অনুকূল।
যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনাতেও যথেষ্ট সোচ্চার হাসেম সাফিয়েদ্দিন। হিজবুল্লাহর ওপর যুক্তরাষ্ট্রের চাপের প্রতিক্রিয়ায় ২০১৭ সালে তিনি বলেছিলেন, “ট্রাম্পের নেতৃত্বাধীন মানসিক প্রতিবন্ধী ও পাগল মার্কিন প্রশাসন প্রতিরোধ আন্দোলনের কোনও ক্ষতি করতে পারবে না। বরং তাদের কর্মকাণ্ড কেবল হিজবুল্লাহর সংকল্পই আরও দৃঢ় করবে।”

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

সীমান্তে ৬৩ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ!

সীমান্তে ৬৩ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ!
কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা আতশবাজির আনুমানিক সিজার মূল্য ৬৩ লাখ ৮৯…
 ৫ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

রোনালদোর অবসরের ঘোষণায় নেইমারের এক শব্দের বার্তা!

রোনালদোর অবসরের ঘোষণায় নেইমারের এক শব্দের বার্তা!
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর এমন ঘোষণার পর ফুটবলবিশ্বে শুরু হয়েছে আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ব্রাজিলিয়ান…
 ৫ নভেম্বর ২০২৬    খেলাধুলা

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি!

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি!
ঢাকার আদালত থেকে জামিন পাওয়ার পর বেরিয়ে যাওয়ার সময় এক সাংবাদিকের মুঠোফোন কেড়ে নেওয়া ও ট্রাইপড ভাঙচুরের অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ নভেম্বর)…
 ৫ নভেম্বর ২০২৬    বিনোদন

ফেনীতে কার্গোভ্যান আটকে ৪০ লাখ টাকার শুঁটকি লুট, আন্তজেলা চক্রের ৪ সদস্য গ্রেফতার

ফেনীতে কার্গোভ্যান আটকে ৪০ লাখ টাকার শুঁটকি লুট, আন্তজেলা চক্রের ৪ সদস্য গ্রেফতার
ফেনী প্রতিনিধি:ফেনীর লালপুলে কার্গোভ্যান আটকে চালক ও ব্যবসায়ীকে মারধর করে ৪০ লাখ টাকার শুঁটকি লুটের ঘটনায় চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে লুট হওয়া…
 ৫ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন!

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন!
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ—এমন খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে…
 ৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

ফটিকছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন!

ফটিকছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন!
ফটিকছড়ি উপজেলা প্রতিনিধিঃ সারা দেশের মতো চট্টগ্রামের ফটিকছড়িতেও উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফটিকছড়ি…
 ৫ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

যে চার কারণে এনসিপি ছাড়লেন সামান্তা!

যে চার কারণে এনসিপি ছাড়লেন সামান্তা!
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। জামায়াতে ইসলামীর সঙ্গে জোট, দলের আদর্শচ্যুতি, নারীর রাজনৈতিক অধিকার উপেক্ষা এবং অভ্যন্তরীণ গণতন্ত্রের…
 ৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

নিখোঁজের দুই দিনপর বাগানে মিলল শিক্ষার্থীর ম’রদে’হ!

নিখোঁজের দুই দিনপর বাগানে মিলল শিক্ষার্থীর ম’রদে’হ!
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর মোসাম্মৎ ইসরাত জাহান যুথি (১৫) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার ঘটকের আন্দুয়া…
 ৫ নভেম্বর ২০২৬    বরিশাল

৭ নভেম্বর সকল পোশাক কারখানায় ছুটি ঘোষণা!

৭ নভেম্বর সকল পোশাক কারখানায় ছুটি ঘোষণা!
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিত…
 ৫ নভেম্বর ২০২৬    জাতীয়

জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা করে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা করে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন
জামায়াতে ইসলামীর সঙ্গে জোট রাজনীতি, দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের ঘাটতি এবং নারী অধিকার ও রাজনৈতিক অংশগ্রহণের প্রশ্নে নেতৃত্বের অবস্থান নিয়ে মতপার্থক্যের কথা তুলে ধরে জাতীয় নাগরিক…
 ৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

হাজার হাজার শিল্পকারখানা গড়ে তুলতে চায় সরকার!

হাজার হাজার শিল্পকারখানা গড়ে তুলতে চায় সরকার!
খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হাজার হাজার শিল্পকারখানা গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ…
 ৫ নভেম্বর ২০২৬    খুলনা

ছাত্রীকে বিয়ের অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত!

ছাত্রীকে বিয়ের অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত!
সিয়াম রহমান, ঈশ্বরদী-পাবনাঃ পাবনার ঈশ্বরদীতে নিজ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের অভিযোগে শিক্ষক মোশাররফ হোসেন মুসাকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ঘটনাটি…
 ৫ নভেম্বর ২০২৬    রাজশাহী

সড়ক দুর্ঘটনায় পা ভেঙে অসহায় ফয়সাল, এক মাসেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি

সড়ক দুর্ঘটনায় পা ভেঙে অসহায় ফয়সাল, এক মাসেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনায় ডান পা ভেঙে গুরুতর আহত হয়েছেন মো. ফয়সাল মোল্লা নামের এক যুবক। দুর্ঘটনার প্রায় এক মাস পেরিয়ে গেলেও এখনো…
 ৫ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গাজীপুরে আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ

গাজীপুরে আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ
গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে ‘অঙ্গীভূত আনসার মৌলিক প্রশিক্ষণ-২০২৬’ এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি…
 ৫ নভেম্বর ২০২৬    ঢাকা

কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল…
 ৫ নভেম্বর ২০২৬    রংপুর