প্রচ্ছদ    ঢাকা   গাজীপুরে এসএসসি বিদায় অনুষ্ঠানের দাওয়াত...

গাজীপুরে এসএসসি বিদায় অনুষ্ঠানের দাওয়াত না পেয়ে স্কুলে হামলা ও তালা!

২০ এপ্রিল ২০২৬ ০৭:৪৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে একদল বিএনপি নেতার বিরুদ্ধে হামলা ও বিশৃঙ্খলা তৈরির অভিযোগ উঠেছে। তাদের তণ্ডবে অনুষ্ঠান পণ্ড হয়ে যায় এবং আতঙ্কিত শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থল ছেড়ে পালিয়ে যায়। এই হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

গত রবিবার (১৯ এপ্রিল) দুপুরে গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে গাজীপুর ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মাস্টার, সাবেক যুগ্ম সম্পাদক হাসমত আলী হাসু এবং সদস্য আরমানের বিরুদ্ধে।

স্কুলের প্রধান শিক্ষক মো. সানোয়ার উদ্দিন জানান, ২০২৬ সালের ৭৪ জন পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠান উপলক্ষে সকালে কোরআন তিলাওয়াত শুরু হয়েছিল। তখনি আব্দুল আউয়ালের নেতৃত্বে একদল লোক এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তারা অনুষ্ঠানের মাইকের রিসিভার কেড়ে নিয়ে ভেঙে ফেলে। দাওয়াত কেন দেওয়া হয়নি—এই প্রশ্ন তুলে প্রধান শিক্ষককে ধাক্কাধাক্কি করা হয়। বাধা দিলে তারা স্কুলের অফিস সহায়ক আব্দুস সামাদকে মারধর করে এবং স্কুলের অফিস কক্ষে তালা লাগিয়ে দেয়।

আরও পড়ুন

টঙ্গীর সেই মাদ্রাসাশিক্ষকের জামিন আবেদন নাকচ!

টঙ্গীর সেই মাদ্রাসাশিক্ষকের জামিন আবেদন নাকচ!

অফিস সহায়ক আব্দুস সামাদ জানান, হামলাকারীরা তাকে মারধর করার সময় তার গায়ের জামা ছিঁড়ে ফেলেছে। বিদায় নিতে আসা এক ছাত্রীর বাবা এবং গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সাইফুল ইসলাম বলেন, “আমরা অনেক বিএনপি নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলাম। কিন্তু মাত্র কয়েকজন নেতার এমন উগ্র আচরণে শিক্ষার্থীরা ভয়ে অসুস্থ হয়ে পড়েছে। অভিভাবকদের মধ্যে এখন চরম ক্ষোভ কাজ করছে।”

স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মো. শামসুল হক বলেন, সব নিয়ম মেনেই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এলাকার গণ্যমান্য ব্যক্তি ও অনেক বিএনপি নেতা সেখানে ছিলেন। কিন্তু ৪-৫ জন নেতার ব্যক্তিগত আক্রোশের কারণে শিক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠানটি পর্যন্ত করা সম্ভব হলো না। তাদের এমন কাজে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে।

বিষয়টি নিয়ে গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক মনি জানান, ভিডিওটি দেখার পর সিনিয়র নেতাদের সাথে কথা বলে আজ সোমবার ২০ এপ্রিল বিকেলে জরুরি সভা ডাকা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, প্রধান শিক্ষক বিষয়টি আমাদের জানিয়েছেন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য বলেছি।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন এবং সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। বর্তমানে এলাকায় এ নিয়ে বেশ উত্তেজনা বিরাজ করছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদকে জড়িত ২৭ পুলিশ সদস্যকে দুই মাসে কারাগারে পাঠিয়েছি: আইজিপি

মাদকে জড়িত ২৭ পুলিশ সদস্যকে দুই মাসে কারাগারে পাঠিয়েছি: আইজিপি
মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত দুই মাসে পুলিশের ২৭ কর্মকর্তা ও সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।…
 ২৫ অক্টোবর ২০২৬    জাতীয়

টঙ্গীর শিক্ষার্থীকে হেনস্তার ঘটনা আবেগে নয়, আইনি প্রক্রিয়ায় সমাধান হওয়া উচিত: অ্যাটর্নি জেনারেল

টঙ্গীর শিক্ষার্থীকে হেনস্তার ঘটনা আবেগে নয়, আইনি প্রক্রিয়ায় সমাধান হওয়া উচিত: অ্যাটর্নি জেনারেল
গাজীপুরের টঙ্গীতে মাদরাসার এক শিক্ষার্থীকে হেনস্তার ঘটনায় আবেগের বশবর্তী না হয়ে আইনি প্রক্রিয়ায় সমাধান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। একই সঙ্গে…
 ২৫ অক্টোবর ২০২৬    জাতীয়

৩৩ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনল প্রযুক্তি, প্রয়াত চিন্ময়ানন্দের এআই অবতারের কাছে আশীর্বাদ চাইলেন মোদি!

৩৩ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনল প্রযুক্তি, প্রয়াত চিন্ময়ানন্দের এআই অবতারের কাছে আশীর্বাদ চাইলেন মোদি!
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রয়াত আধ্যাত্মিক নেতা স্বামী চিন্ময়ানন্দের হলোগ্রাফিক অবতারের সঙ্গে কথা বলে তাঁর আশীর্বাদ প্রার্থনা করেছেন। নয়াদিল্লিতে ‘চিন্ময় অমৃত মহোৎসব’ বিশ্ব সম্মেলনের উদ্বোধনী…
 ২৫ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

এনসিপির নারীশক্তির কমিটি বাতিল, নতুন নেতৃত্বে দুই সংসদ সদস্যসহ তিনজন!

এনসিপির নারীশক্তির কমিটি বাতিল, নতুন নেতৃত্বে দুই সংসদ সদস্যসহ তিনজন!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী নারী সংগঠন জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব…
 ২৫ অক্টোবর ২০২৬    নির্বাচিত

স্বর্ণের দামে টানা পতন, চার দফায় ভরিতে কমল ১০ হাজার টাকার বেশি!

স্বর্ণের দামে টানা পতন, চার দফায় ভরিতে কমল ১০ হাজার টাকার বেশি!
দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক দফা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মাত্র দুই দিনের ব্যবধানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমেছে ৩ হাজার…
 ২৫ অক্টোবর ২০২৬    অর্থনীতি

টঙ্গীর সেই মাদ্রাসাশিক্ষকের জামিন আবেদন নাকচ!

টঙ্গীর সেই মাদ্রাসাশিক্ষকের জামিন আবেদন নাকচ!
গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় অভিযুক্ত শিক্ষক মোসলেম আহমেদের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) দুপুরে…
 ২৫ অক্টোবর ২০২৬    ঢাকা

স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ!

স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ!
বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং সাংস্কৃতিক কূটনীতি জোরদার করতে পাঁচ দিনের সরকারি সফরে স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।…
 ২৫ অক্টোবর ২০২৬    জাতীয়

৭৫ বছরে একবারও ছাঁটাই নয়, মডেল দেখতে ভিড় করছেন বিভিন্ন কোম্পানির সিইওরা!

৭৫ বছরে একবারও ছাঁটাই নয়, মডেল দেখতে ভিড় করছেন বিভিন্ন কোম্পানির সিইওরা!
বিশ্বজুড়ে যখন অর্থনৈতিক চাপ, ব্যবসায় মন্দা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে বিভিন্ন প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করছে, তখন ব্যতিক্রমী নজির গড়েছে যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান দ্য…
 ২৫ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

নাহিদ পদত্যাগ না করলে নৈতিক ভিত্তি থাকবে না: রাশেদ খাঁন!

নাহিদ পদত্যাগ না করলে নৈতিক ভিত্তি থাকবে না: রাশেদ খাঁন!
জাতীয় সংসদ ও ক্ষমতাসীন বিএনপি সরকারকে নিয়ে নাহিদ ইসলামের মন্তব্যের পর তাঁর সংসদ সদস্য হিসেবে বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই…
 ২৫ অক্টোবর ২০২৬    নির্বাচিত

নাশতা কম আনার বিরোধে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর, ৯ দিন পর মৃত্যু!

নাশতা কম আনার বিরোধে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর, ৯ দিন পর মৃত্যু!
চট্টগ্রামের পটিয়ায় বাবার বাড়ি থেকে আনা নাশতার পরিমাণ কম হওয়া নিয়ে বিরোধের জেরে মারধরের শিকার তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সিফাতুন নূর সিফাতের (২২) মৃত্যু হয়েছে।…
 ২৫ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সংস্কার, সাত দিনেই বেহাল সড়ক!

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সংস্কার, সাত দিনেই বেহাল সড়ক!
প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফরকে কেন্দ্র করে তড়িঘড়ি সংস্কার করা সড়ক সাত দিনও টেকেনি। নতুন বসানো সিমেন্টের ব্লক ভেঙে গেছে, উঠে গেছে পিচের প্রলেপ। তৈরি…
 ২৫ অক্টোবর ২০২৬    রংপুর

ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প!

ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প!
ইরানের সঙ্গে সমঝোতা না হলে দেশটিতে রোববারই নতুন করে সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এমন সম্ভাবনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান ওয়াশিংটনের…
 ২৫ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

পুলিশি নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিকের দাফন, কবর খুঁড়লেন মেয়ে-বোন!

পুলিশি নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিকের দাফন, কবর খুঁড়লেন মেয়ে-বোন!
পিরোজপুরে পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে দাফন করা হয়েছে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলা করা মানিক পশারীর মরদেহ। স্থানীয়দের বাধার মুখে মরদেহ…
 ২৫ অক্টোবর ২০২৬    বরিশাল

এমআরইউ মিডিয়া ডে’তে ডিসি ও সিটি প্রশাসকের বার্তা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গণতন্ত্রে দায়িত্বশীলতা জরুরি

এমআরইউ মিডিয়া ডে’তে ডিসি ও সিটি প্রশাসকের বার্তা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গণতন্ত্রে দায়িত্বশীলতা জরুরি
নিজস্ব প্রতিবেদক: বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। অন্যদিকে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ…
 ২৫ অক্টোবর ২০২৬    ঢাকা

জামায়াত নিজেদের কর্মী ছাড়া ফকিরকেও ভিক্ষা দেয় না: মীর শাহে আলম!

জামায়াত নিজেদের কর্মী ছাড়া ফকিরকেও ভিক্ষা দেয় না: মীর শাহে আলম!
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী নিজেদের কর্মীদের ছাড়া অসহায় মানুষকেও সহায়তা করে না। তাঁর দাবি, বেহেশতের লোভ দেখিয়ে জামায়াত ভোট…
 ২৫ অক্টোবর ২০২৬    নির্বাচিত