প্রচ্ছদ    আন্তর্জাতিক   ইরানে আজই হামলা চালাতে পারে...

ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প!

২৫ অক্টোবর ২০২৬ ০৬:২৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

ইরানের সঙ্গে সমঝোতা না হলে দেশটিতে রোববারই নতুন করে সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এমন সম্ভাবনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান ওয়াশিংটনের শর্ত মেনে বড় ধরনের চুক্তিতে রাজি হলে সামরিক অভিযান এড়ানোর সুযোগ রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। ফলে ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সম্ভাব্য হামলার সময় নিয়ে কথা বলেন ট্রাম্প। ইরানে হামলা কবে শুরু হতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা হামলার বিষয়টি বিবেচনা করছি। সম্ভবত আগামীকাল (রোববার) হতে পারে।’

গত কয়েক দিন ধরেই ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার আশঙ্কা নিয়ে আলোচনা চলছে। এর মধ্যেই ট্রাম্পের এই বক্তব্য পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। তবে হামলার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু জানাননি।

আরও পড়ুন

৭৫ বছরে একবারও ছাঁটাই নয়, মডেল দেখতে ভিড় করছেন বিভিন্ন কোম্পানির সিইওরা!

৭৫ বছরে একবারও ছাঁটাই নয়, মডেল দেখতে ভিড় করছেন বিভিন্ন কোম্পানির সিইওরা!

ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা নিয়েও সংশয় প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর ভাষ্য, ইরান চুক্তি করতে আগ্রহী হলেও দেশটি চুক্তির শর্ত যথাযথভাবে মেনে চলবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ট্রাম্প বলেন, ‘ইরানিরা চুক্তি চায়। কিন্তু প্রশ্ন হলো, তারা চুক্তির শর্ত পালনে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে পারবে কি না।’

ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখাকে নিজের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। গত বছরের জুনে বি-২ বোমারু বিমান ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দাবি, ওই অভিযানের পরও চলতি বছর আবার হামলার সিদ্ধান্ত না নিলে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার বিষয়ে অনিশ্চয়তা থেকে যেত।

এদিকে হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধ শুরুর আগের মতোই তেল পরিবহন হচ্ছে বলে দাবি করেছেন ট্রাম্প। তবে নিজের এই বক্তব্যের সমর্থনে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

ইরান চুক্তিতে সম্মত না হলে সামরিক পদক্ষেপের মাধ্যমে দেশটিকে সমঝোতায় বাধ্য করার ইঙ্গিতও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমাকে হয়তো কাজটি সম্পন্ন করতে হবে। অন্যথায় তারা চুক্তিতে আসতে পারে। তবে আমি নিশ্চিত নই। সামরিক অভিযান হোক বা চুক্তি—যেভাবেই হোক, আমরা জিতব।’

ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট হয়েছে, ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা খোলা রাখলেও সামরিক পদক্ষেপের বিকল্প থেকে সরে আসেনি ওয়াশিংটন। এখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতা হয় কি না, তার ওপরই পরিস্থিতির পরবর্তী গতিপথ অনেকটা নির্ভর করছে।

সূত্র: আনাদোলু

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

৭৫ বছরে একবারও ছাঁটাই নয়, মডেল দেখতে ভিড় করছেন বিভিন্ন কোম্পানির সিইওরা!

৭৫ বছরে একবারও ছাঁটাই নয়, মডেল দেখতে ভিড় করছেন বিভিন্ন কোম্পানির সিইওরা!
বিশ্বজুড়ে যখন অর্থনৈতিক চাপ, ব্যবসায় মন্দা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে বিভিন্ন প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করছে, তখন ব্যতিক্রমী নজির গড়েছে যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান দ্য…
 ২৫ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

নাহিদ পদত্যাগ না করলে নৈতিক ভিত্তি থাকবে না: রাশেদ খাঁন!

নাহিদ পদত্যাগ না করলে নৈতিক ভিত্তি থাকবে না: রাশেদ খাঁন!
জাতীয় সংসদ ও ক্ষমতাসীন বিএনপি সরকারকে নিয়ে নাহিদ ইসলামের মন্তব্যের পর তাঁর সংসদ সদস্য হিসেবে বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই…
 ২৫ অক্টোবর ২০২৬    নির্বাচিত

নাশতা কম আনার বিরোধে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর, ৯ দিন পর মৃত্যু!

নাশতা কম আনার বিরোধে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর, ৯ দিন পর মৃত্যু!
চট্টগ্রামের পটিয়ায় বাবার বাড়ি থেকে আনা নাশতার পরিমাণ কম হওয়া নিয়ে বিরোধের জেরে মারধরের শিকার তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সিফাতুন নূর সিফাতের (২২) মৃত্যু হয়েছে।…
 ২৫ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সংস্কার, সাত দিনেই বেহাল সড়ক!

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সংস্কার, সাত দিনেই বেহাল সড়ক!
প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফরকে কেন্দ্র করে তড়িঘড়ি সংস্কার করা সড়ক সাত দিনও টেকেনি। নতুন বসানো সিমেন্টের ব্লক ভেঙে গেছে, উঠে গেছে পিচের প্রলেপ। তৈরি…
 ২৫ অক্টোবর ২০২৬    রংপুর

ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প!

ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প!
ইরানের সঙ্গে সমঝোতা না হলে দেশটিতে রোববারই নতুন করে সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এমন সম্ভাবনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান ওয়াশিংটনের…
 ২৫ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

পুলিশি নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিকের দাফন, কবর খুঁড়লেন মেয়ে-বোন!

পুলিশি নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিকের দাফন, কবর খুঁড়লেন মেয়ে-বোন!
পিরোজপুরে পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে দাফন করা হয়েছে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলা করা মানিক পশারীর মরদেহ। স্থানীয়দের বাধার মুখে মরদেহ…
 ২৫ অক্টোবর ২০২৬    বরিশাল

এমআরইউ মিডিয়া ডে’তে ডিসি ও সিটি প্রশাসকের বার্তা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গণতন্ত্রে দায়িত্বশীলতা জরুরি

এমআরইউ মিডিয়া ডে’তে ডিসি ও সিটি প্রশাসকের বার্তা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গণতন্ত্রে দায়িত্বশীলতা জরুরি
নিজস্ব প্রতিবেদক: বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। অন্যদিকে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ…
 ২৫ অক্টোবর ২০২৬    ঢাকা

জামায়াত নিজেদের কর্মী ছাড়া ফকিরকেও ভিক্ষা দেয় না: মীর শাহে আলম!

জামায়াত নিজেদের কর্মী ছাড়া ফকিরকেও ভিক্ষা দেয় না: মীর শাহে আলম!
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী নিজেদের কর্মীদের ছাড়া অসহায় মানুষকেও সহায়তা করে না। তাঁর দাবি, বেহেশতের লোভ দেখিয়ে জামায়াত ভোট…
 ২৫ অক্টোবর ২০২৬    নির্বাচিত

তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ ও ভাইস প্রেসিডেন্ট পদ সৃষ্টির প্রস্তাব!

তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ ও ভাইস প্রেসিডেন্ট পদ সৃষ্টির প্রস্তাব!
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের পদ্ধতি নির্ধারণে সংসদের উচ্চকক্ষ ও ভাইস প্রেসিডেন্ট পদ সৃষ্টির প্রস্তাব উঠে এসেছে। এ ছাড়া সরকারি দল ও বিরোধী দলের সম্মতিতে স্পিকার…
 ২৫ অক্টোবর ২০২৬    জাতীয়

রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠকে গুরুত্ব পাবে বিনিয়োগ ও বাণিজ্য!

রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠকে গুরুত্ব পাবে বিনিয়োগ ও বাণিজ্য!
প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এ সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জাপানি বিনিয়োগ…
 ২৫ অক্টোবর ২০২৬    জাতীয়

শ্রীপুরে ১২০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার

শ্রীপুরে ১২০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার
গাজীপুরের শ্রীপুরে ১২০ পিস ইয়াবাসহ পুলিশের এক কনস্টেবলসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম…
 ২৪ অক্টোবর ২০২৬    সারাদেশ

সাংবাদিক বশির বাবুকে হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ সাংবাদিক জোটের

সাংবাদিক বশির বাবুকে হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ সাংবাদিক জোটের
গণমাধ্যমের পেশাদার সাংবাদিক বশির হোসেন বাবুকে মামলা দিয়ে জেল খাটানোর হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক জোট (বাসাজ)।…
 ২৪ অক্টোবর ২০২৬    জাতীয়

‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও!

‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও!
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সংসদ সদস্যের রাজনৈতিক বক্তব্যে হাততালি দিয়ে সমালোচনায় পড়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার। এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি নিজেকে ‘বিএনপি…
 ২৪ অক্টোবর ২০২৬    রংপুর

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: কাঁকড়া গাড়িচালকের ১৫ দিনের কারাদণ্ড

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: কাঁকড়া গাড়িচালকের ১৫ দিনের কারাদণ্ড
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাঙালি নদী থেকে ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে উত্তোলন করা বালু পরিবহনের…
 ২৪ অক্টোবর ২০২৬    রংপুর

শেরপুরে হেযবুত তওহীদ নারী বিভাগের আলোচনা সভা

শেরপুরে হেযবুত তওহীদ নারী বিভাগের আলোচনা সভা
শেরপুর প্রতিনিধি:শেরপুরে হেযবুত তওহীদের নারী বিভাগের উদ্যোগে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) আয়োজিত এই সভায়…
 ২৪ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ