প্রচ্ছদ    ঢাকা   ভেজাল বীজে রাজবাড়ীর হাজারো পেঁয়াজ...

ভেজাল বীজে রাজবাড়ীর হাজারো পেঁয়াজ চাষির মাথায় হাত

১৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৩০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

রাজবাড়ী সংবাদদাতা:
কেউ এনজিও থেকে ঋণ নিয়ে ক্ষেত করেছেন, কারও আয়ের একমাত্র পথ পেঁয়াজ চাষ, কিন্তু ভেজাল বীজের কারণে জমি মরে ‘চুঁচা’ হয়ে যাওয়ায় এখন রাতের ঘুম হারাম হয়ে গেছে রাজবাড়ীর শত শত কৃষকের। পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী- এই তিন উপজেলাতেই অন্তত এক হাজার হেক্টরের বেশি জমির পেঁয়াজ চারা মরে গেছে তথ্য দিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, তারা কৃষকদের জন্য ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করছেন।
ক্ষতিগ্রস্ত চাষিরা বলছেন, যারা বীজ সরবরাহ করেছেন তারাও পেঁয়াজ চাষি, এর আগেও কৃষক তাদের কাছ থেকে বীজ নিয়ে ভাল ফলন পেয়েছেন। তাহলে এবার কেন এমন হলো? তদন্তে নেমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এসব বীজ তিন থেকে চার বছরের পুরনো। যে কারণে ফসলের এই ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ‍্য মতে, জেলায় এ বছর ৩৩ হাজার ১৫৫ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে। এর মধ্যে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী- এই তিন উপজেলাতেই সবচেয়ে বেশি ‘হালি পেঁয়াজ’ উৎপাদিত হয়। এ বাইরে সদর ও গোয়ালন্দেও স্বল্প পরিমাণে এই পেঁয়াজের চাষ হয়।
সরজমিনে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, মাঠের পর মাঠ শুধু পেঁয়াজ ক্ষেত। কেউ জমিতে সেচ দিচ্ছেন, কেউ নিড়ানি দিচ্ছেন। সবুজ পেঁয়াজ মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আবার অনেক কৃষকের জমি মরে পড়ে আছে। পেঁয়াজের চারা মরে লাল হয়ে গেছে। সেখানে কাজ করার কোনো শ্রমিক নেই। পাশাপাশি দুটি ক্ষেতের পার্থক্য দেখলেই বোঝা যায়। বালিয়াকান্দি উপজেলার পূর্ব মৌকুড়ী গ্রামের পেঁয়াজ চাষি আকুল শেখ। এক মাস আগে ৭৫ শতাংশ জমিতে পেঁয়াজের চারা রোপণ করেছিলেন তিনি। এরইমধ্যে দুবার জমিতে সেচ দিয়েছেন। কিন্তু চারা বড় হওয়ার পরিবর্তে মাথা হলুদ হয়ে ধীরে ধীরে মরে যাচ্ছে। চারা রোপণ ও সেচ দিতে তার প্রায় এক লাখ টাকা খরচ হয়েছে।
আকুল শেখ বলছিলেন, “আমি কোনো কোম্পানির বীজ কিনি নাই। স্থানীয় কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা বীজ এক ব্যবসায়ীর কাছ থেকে কিনেছিলাম। এর আগেও কিনছি। কিন্তু এই বীজে ভেজাল হইছে। চারা মরে গেছে। বড় ধরনের ক্ষতির মধ্যে পড়লাম।” একই গ্রামের চাষি মো. হাসেম আলী শেখ বলেন, তিনি এ বছর ১২৫ শতাংশ জমিতে পেঁয়াজ রোপণ করেছিলেন। রোপণ, সেচ, নিড়ানি সব মিলিয়ে থেকে এখন পর্যন্ত এক লাখ টাকা খরচ হয়েছে। “এলাকার সজিবের কাছ থেকে বীজ কিনেছিলাম। চারা লাগানোর কিছুদিন দেখি গাছ লাল হয়ে গেছে। এখন তো সব মরে ছোন হয়ে যাচ্ছে। এই যে এত টাকা খরচ করে পেঁয়াজ লাগালাম, এখন আমার এই ক্ষতিপূরণ কে দেবে?”
পেঁয়াজ চাষি বিপ্লব বলেন, “সজিব ভালো বীজের কথা বলে ভেজাল বীজ দিছে। আমি ৬৬ শতাংশ জমিতে পেঁয়াজ রোপণ করেছি। সব গাছ মরে গেছে। কিস্তির টাকা খরচ করে পেঁয়াজ লাগিয়ে ছিলাম। এখন সব লোকসান। আমার মত শত শত কৃষক আছে তাদেরও একই অবস্থা। আমরা সজিবের বিচার চাই।” পাংশা উপজেলার যশাই ইউনিয়নের সোমসপুর গ্রামের কৃষক আবেদ আলী মণ্ডল স্থানীয় বীজ ব্যবসায়ী শহীদুল ইসলাম লাল্টুর কাছ থেকে দুই কেজি বীজ ১০ হাজার টাকায় কিনেছিলাম। সেই বীজের চারা ছয় পাকি জমিতে রোপণ করেছিলেন। আবেদ আলী মণ্ডল বলেন, “জমিতে লাগানোর কয়েকদিন পর দেখি চারা মরে যাচ্ছে। আমার খরচ হয়েছে ৬০ থেকে ৭০ হাজার টাকা। এখন আমি তো খুবই চিন্তায় পড়ে গেলাম।”
একই এলাকার আরেক কৃষক ওহেদ আলী বলেন, “আমি ৪ হাজার ৬০০ টাকা দিয়ে এক কেজি বীজ কিনেছিলাম বীজ ব্যবসায়ী বকাইয়ের কাছ থেকে থেকে। সেই বীজের চারা জমিতে লাগানোর পরে সব গাছ মরে চুঁচা হয়ে গেছে।“ ওহেদ আলী আক্ষেপ করে বলেন, “আমি পেঁয়াজ চাষের জন‍্য এনজিও থেকে ৮০ হাজার টাকা কিস্তিতে ঋণ নিছি। সার, শ্রমিক, চাষ দিয়ে অর্ধেকের বেশি টাকা খরচ হয়ে গেছে। ভেবেছিলাম পেঁয়াজ ঘরে তুলে কিস্তি পরিশোধ করবো। এখন আমার যে কাম হলো তাতে বেঁচে থাকাই কষ্ট হয়ে যাচ্ছে।” কৃষক হাকিম শেখ বলেন, “কষ্টে দিনটা পার করলেও রাত পার করতে পারি না বাপু। এনজিও থেকে কিস্তি নিয়ে লিজের জমিতে পেঁয়াজ লাগাইছি। এখন সব পেঁয়াজ মরে গেছে। আবার যে লাগাবো সেই সময়ও নাই। আমার সংসার চলবে কিভাবে? আর কিস্তির টাকা দেব কিভাবে?”
পাংশা উপজেলার যশাই ইউনিয়নের সোমসপুর গ্রামের বীজ বিক্রেতা শহিদুল ইসলাম লাল্টু গত সোমবার বলেন, “আমি তিন বছর ধরে পেঁয়াজ বীজ বিক্রি করি। এই সময়ে বীজ নিয়ে কখনও অভিযোগ আসেনি। কিন্তু এ বছর অনেক কৃষকই বলছেন, তাদের পেঁয়াজ চারা মরে যাচ্ছে।” শহিদুল বলেন, “প্রতিবছর পাংশা উপজেলার কৃষকদের কাছ থেকে প্রায় ১০০ কেজি পেঁয়াজ বীজ সংগ্রহ করি। পরে সেই বীজ কৃষকদের কাছে বিক্রি করে থাকি। বীজ কিনে আনার সময় তো বোঝার উপায় নেই এটা ভালো না খারাপ। “কৃষকদের কাছ থেকে এনে যে বীজ বিক্রি করেছি সেই বীজে সমস‍্যা দেখা দিছে। এ ছাড়া বিভিন্ন কোম্পানির প‍্যাকেট বীজে কোনো সমস‍্যার কথা কোনো কৃষক বলেননি।”
পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ  বলেন, উপজেলায় আট হাজার ২০০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ করা হয়েছে। ভেজাল বীজের কারণে এর মধ্যে ২১৬ হেক্টর জমির পেঁয়াজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, “কৃষকেরা আমাদের কাছে অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত করে দেখেছি, এলাকার কিছু মৌসুমী বীজ বিক্রেতার কাছ থেকে এই বীজ কিনেছে কৃষকরা। যে বীজ কিনেছে সেগুলো দুই থেকে তিন বছর আগের হওয়ায় এই পরিস্থিতি হয়েছে।” কালুখালী উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার  বলেন, “এই উপজেলায় আট হাজার ৯৯২ হেক্টর জমিতে পেঁয়াজ রোপণ করা হয়েছে। এর মধ্যে ভেজাল ও নিম্নমানের বীজের কারণে ১৫০ হেক্টর জমির পেঁয়াজ ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে।”
বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, উপজেলায় ১১ হাজার ৩৪০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে। এর মধ্যে ৭০৫ হেক্টর জমির পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৭০০-৮০০ কৃষক। রফিকুল বলেন, পাংশা-কালুখালি-বালিয়াকান্দি উপজেলায় হালি পেঁয়াজের চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। এই সুযোগে একটি চক্র কৃষকের ঘরে সংরক্ষিত বীজ বলে এলাকায় ভেজাল ও নিম্নমানের বীজ বিক্রি করেন। সেই বীজ কিনে কৃষকেরা এখন লোকসানের মুখে। প্রতি কেজি বীজ পাঁচ থেকে ছয় হাজার টাকা দরে কিনেছেন কৃষকেরা।
তিনি আরও বলেন, “অনেক কৃষক অভিযোগ করায়, আমরা সরেজমিন তদন্ত করে ভেজাল বীজের সত্যতা পেয়েছি। সংশ্লিষ্ট বিক্রেতার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে কৃষকদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা চলছে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের জমি ফেলে না রেখে ভুট্টা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে।“

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব
বর্তমান মুসলিম বিশ্বের এই করুণ পরিণতি কোনো নিয়তির নির্মম পরিহাস নয়, বরং তা আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়ারই অবশ্যম্ভাবী ফসল। আমরা নামের শেষে মুসলিম…
 ১৬ জুন ২০২৬    বিশেষ নিবন্ধ

পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার

পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার
চিত্রনায়িকা পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক…
 ১৬ জুন ২০২৬    জাতীয়

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্পের অনুমোদন

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্পের অনুমোদন
চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পসহ নতুন ও সংশোধিত পাঁচটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প…
 ১৬ জুন ২০২৬    জাতীয়