প্রচ্ছদ    জাতীয়   কুয়াকাটা সী-বিচের সাথে ‘হোটেল জানা-০১’...

কুয়াকাটা সী-বিচের সাথে ‘হোটেল জানা-০১’ নির্মাণ করছে অ্যালায়েন্স বিল্ডার্স

২৭ এপ্রিল ২০২৫ ০৫:০০ এএম
বজ্রশক্তি ডেস্ক

বাংলাদেশের অন্যতম মনোমুগ্ধকর ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সমুদ্র সৈকত কুয়াকাটা, যেখানে সূর্যোদয় ও সূর্যাস্তের অনন্য দৃশ্য একসঙ্গে উপভোগ করা যায়। তবে সী-বিচের সাথে আজও গড়ে ওঠেনি কোনো আন্তর্জাতিক মানের হোটেল বা আধুনিক আবাসন সুবিধা। ফলে দেশি-বিদেশি ভ্রমণপিপাসুরা নানা সীমাবদ্ধতার মুখোমুখি হন। এই দীর্ঘদিনের অপ্রাপ্তি পূরণ এবং কুয়াকাটার পর্যটনখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করতে অ্যালায়েন্স বিল্ডার্স হাতে নিয়েছে চার তারকা মানের আধুনিক বহুতল হোটেল ‘হোটেল জানা-০১’-এর নির্মাণকাজ। প্রতিষ্ঠানটি বিশ্বাস করে, এই প্রকল্প বাস্তবায়িত হলে কুয়াকাটার পর্যটনশিল্পে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে এবং স্থানীয় অর্থনীতিতে বড় পরিবর্তন ঘটবে।

গত শুক্রবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে হোটেলটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন- অ্যালায়েন্স বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান, মহিপুর থানার অফিসার ইনচার্জ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকসহ হোটেলের শেয়ারধারী উদ্যোক্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে অ্যালায়েন্স বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, সাধারণ মানুষের জন্য হোটেল জানার শেয়ার উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যাতে তারা বিনিয়োগ করে টেকসই মুনাফার পাশাপাশি পর্যটন খাতে অবদান রাখার সুযোগ পান।

আরও পড়ুন

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্র

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জার্নালিস্ট ফোরামের সভাপতি শাহেদ আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সদস্য জাফরুল আলম, বাংলাদেশ সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এসএম সামসুল হুদা, পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি মোস্তাক আহমেদ এবং দৈনিক নওরোজ পত্রিকার নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সদস্য পাভেল রহমান।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, চার তারকা মানের এই হোটেলটিতে থাকবে ২৬৪টি আধুনিক কক্ষ, হেলিপ্যাড এবং সুইমিংপুলের সুবিধা। হোটেল জানা-০১ হবে যৌথ মালিকানাধীন প্রকল্প, যেখানে সাধারণ বিনিয়োগকারীরাও শেয়ার কেনার মাধ্যমে অংশ নিতে পারবেন। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে চার লাখ টাকা। বিনিয়োগকারীরা আজীবন মুনাফার পাশাপাশি নানা সুবিধা ভোগ করতে পারবেন বলে জানিয়েছেন নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

অ্যালায়েন্স বিল্ডার্সের কর্মকর্তারা জানান, রাজধানী ঢাকায় প্রতিষ্ঠানটি ইতোমধ্যে শতাধিক আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প সফলভাবে বাস্তবায়ন ও হস্তান্তর করেছে। রাজধানীতে অর্জিত অভিজ্ঞতা ও সাফল্যের আলোকে কুয়াকাটায় তাদের ১০৩তম প্রকল্প ‘হোটেল জানা-০১’ নির্মাণের মাধ্যমে আন্তর্জাতিক মানের পর্যটন সুবিধা নিশ্চিত করতে তারা দৃঢ়প্রতিজ্ঞ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ…
 ৭ জুন ২০২৬    ঢাকা

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা জমে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার…
 ৩০ মে ২০২৬    জাতীয়

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি…
 ৩০ মে ২০২৬    জাতীয়

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা
কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় আহত হয়ে ঈদের দিন ও পরের দিন মিলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২৭২ জন চিকিৎসা নিয়েছেন। এদের…
 ৩০ মে ২০২৬    জাতীয়

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই হৃদয়বিদারক খবরটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…
 ২৭ মে ২০২৬    জাতীয়

মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল

মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এই ভূকম্পন হয়। হঠাৎ হওয়া এই কম্পনের ফলে সাধারণ…
 ২৬ মে ২০২৬    জাতীয়

সাভারে শিল্পাঞ্চলে ছুটি শুরু: বাড়তি ভাড়ায় নাজেহাল ঘরমুখো মানুষ

সাভারে শিল্পাঞ্চলে ছুটি শুরু: বাড়তি ভাড়ায় নাজেহাল ঘরমুখো মানুষ
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় ছুটি শুরু হয়েছে। সোমবার দুপুরের পর থেকেই নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভিড় বাড়তে…
 ২৫ মে ২০২৬    জাতীয়

পশ্চিমবঙ্গে পশুর হাটে মন্দা ও কোরবানি নিয়ে আতঙ্ক

পশ্চিমবঙ্গে পশুর হাটে মন্দা ও কোরবানি নিয়ে আতঙ্ক
পবিত্র ঈদুল আযহা ঘনিয়ে আসলেও ভারতের পশ্চিমবঙ্গের পশুর হাটগুলোতে কেনাবেচা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। কলকাতার উপকণ্ঠে অবস্থিত বিশাল ধুলাগড় গরুর হাটে গিয়ে দেখা গেছে,…
 ২৫ মে ২০২৬    আন্তর্জাতিক
ভুয়া নওমুসলিম তৈরির গডফাদার

ধর্ম ও আবেগকে পুঁজি করে ভাইরাল সিদ্দিকের কোটি টাকার প্রতারণা!

ধর্ম ও আবেগকে পুঁজি করে ভাইরাল সিদ্দিকের কোটি টাকার প্রতারণা!
সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল সিদ্দিক’ নামে পরিচিত আবু বকর সিদ্দিকের অন্ধকার জগতের নানা তথ্য সামনে এসেছে। ধর্মের লেবাস এবং মানুষের আবেগকে কাজে লাগিয়ে তিনি গত কয়েক…
 ২৩ মে ২০২৬    অন্যান্য

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা
গত কয়েক দিন ধরে অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। গত বুধবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহের কারণে বিশেষ করে কর্মজীবী মানুষের দুর্ভোগ অনেক বেড়েছিল।…
 ২৩ মে ২০২৬    জাতীয়
প্রধানমন্ত্রী

রামিসার হত্যাকারীদের এক মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি

রামিসার হত্যাকারীদের এক মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি
মিরপুরের শিশু রামিসা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার দ্রুত শেষ করে এক মাসের মধ্যেই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবিষ্যতে কেউ…
 ২৩ মে ২০২৬    জাতীয়

শ্রীপুরে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার

শ্রীপুরে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে শাকিলা আক্তার নামের সাত মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তার স্বামী রাজু আহাম্মদকে জিজ্ঞাসাবাদের…
 ২৩ মে ২০২৬    ঢাকা

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ জন শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে এই রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৯৯ জনে…
 ২২ মে ২০২৬    জাতীয়

ফিলিস্তিনের বেদনাহত ইতিহাস

ফিলিস্তিনের বেদনাহত ইতিহাস
২০২৩ সালের পর এখন পর্যন্ত, গাজায় প্রায় ১ লক্ষ মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশাই শিশু ও নারী। আহত হয়েছে দেড় লাখের অধিক ফিলিস্তিনি। গাজার প্রায়…
 ২২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব বিইআরসির কারিগরি কমিটির

খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব বিইআরসির কারিগরি কমিটির
খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ১ টাকা ২৫ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি। বৃহস্পতিবার রাজধানীর কেআইবি…
 ২১ মে ২০২৬    জাতীয়