Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
২৮০ অভিবাসীকে বহনকারী ছোট একটি নৌকা স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছে। অভিবাসীদের বহনকারী এই নৌকাটি মঙ্গলবার (৩ অক্টোবর) ক্যানারি দ্বীপপুঞ্জের সুদূর এল হিয়েরো দ্বীপে পৌঁছায়।
রুশ বাহিনীর প্রতিরোধ ভেদ করতে গত জুনে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। বিশেষ করে দেশের দক্ষিণ ও পূর্ব দিকে বড় ধরনের অভিযান চালিয়েছিল তারা। তবে ইউক্রেনীয় বাহিনীর এ আক্রমণ পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু।
পারমাণবিক সাবমেরিন দুর্ঘটনায় ৫৫ জন চীনা নাবিকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাগরতলে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করা এই নাবিকদের মধ্যে ২১ জন কর্মকর্তা।
এ বছর পদার্থবিজ্ঞানে পিয়ারে অ্যাগোস্টিনি, ফেরেঙ্ক ক্রাউজের সঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কার জিতেছেন ফরাসি নারী পদার্থবিদ আন্না লুইলিয়ে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তার একজন আইনজীবী। তার দাবি, ইমরান খানকে জেলের ভেতরে স্লো পয়জনিং বা বিষপ্রয়োগ করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হতে পারে।
রসায়নে অসামান্য অবদান রাখা ব্যক্তি বা ব্যক্তিদের প্রতি বছর নোবেল পুরস্কার দিয়ে থাকে সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রাজস্থানের উদয়পুর থেকে জয়পুরগামী ‘বন্দে ভারত’ ট্রেন। চালকের বুদ্ধিমত্তায় বাঁচল শতাধিক প্রাণ।
অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বের বেশ কিছু অঞ্চলে দাবানল ক্রমশ ছড়িয়ে পড়ছে। দেশটির ভিক্টোরিয়া প্রদেশে একটি দাবানল রাতারাতি তিনগুণেরও বেশি ছড়িয়ে পড়েছে।
বাবার সঙ্গে সুপারমার্কেটে গিয়েছিল চার বছরের এক মেয়ে শিশু। বাবা যখন প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটায় ব্যস্ত, তখন জুস নেবে বলে সেখানকার একটি ফ্রিজ খুলতে যায় মেয়েটি। জুস নিতে পারেনি সে, পারেনি ফ্রিজের দরজা খুলতেও।
পৃথিবীর ফুসফুস হিসেবে পরিচিত ব্রাজিলের অ্যামাজন জঙ্গল। সেখানে আছে টেফে লেক। সেই লেকের পানিতে প্রত্যেকদিন ভেসে উঠেছে একাধিক মৃত ডলফিন। আশঙ্কাজনক এ ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মামিরাউয়া ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান। তাদের রিপোর্টের সত্যতা স্বীকার করেছে ব্রাজিলিয়ান মিনিস্ট্রি অব সায়েন্স। ওই প্রতিষ্ঠান জানায়, এ পর্যন্ত শতাধিক ডলফিন মারা গেছে।
রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা থেকে রক্ষা পেতে প্রথমবারের মতো ভূগর্ভস্থ স্কুল তৈরি করতে চলেছে ইউক্রেন। দেশটির পূর্বাঞ্চলীয় শহর খারকিভে এই ধরনের স্কুল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
১২৫ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ সেপ্টেম্বর মাস রেকর্ড করেছে জাপান। পূর্ব এশিয়ার এই দেশটির আবহাওয়া সংস্থা বলেছে, ১৮৯৮ সাল থেকে অর্থাৎ ১২৫ বছর আগে রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে জাপান তার সবচেয়ে উষ্ণ সেপ্টেম্বর পার করেছে।