Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
পবিত্র মক্কা নগরীর কাবা শরীফের পাশে অবস্থিত ক্লক টাওয়ারে বজ্রপাতের ঘটনা ঘটেছে। আর বজ্রপাতের সময় সেখানকার আকাশ কয়েক মুহূর্তের জন্য বেগুনি রঙ ধারণ করে।
বুধবার রাতেইউক্রেনের দক্ষিণ দিকের অঞ্চলগুলো লক্ষ্য করে শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। আর তাদের এ হামলা প্রতিহত করতে পুরো অঞ্চলজুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করা হয়। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) এমন তথ্য জানিয়েছেন ইউক্রেনের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলের মুখপাত্র নাতালিয়া হিউমেনিউক।
দীর্ঘ ১ বছর মহাকাশে আটকে থাকার পর অবশেষে পৃথিবীর বুকে ফিরে এসেছেন যুক্তরাষ্ট্রের এক ও রাশিয়ার দুই নভোচারী। অনাকাঙ্খিত ঘটনায় মহাকাশে আটকে পড়ায় যুক্তরাষ্ট্রের মহাকাশচারী ফ্রাঙ্ক রুবিও— মার্কিন নভোচারী হিসেবে দীর্ঘ সময় মহাকাশে থাকার রেকর্ড গড়ে ফেলেছেন!
বুধবার রাতে ভারতের উত্তর প্রদেশে ইঞ্জিনসহ প্ল্যাটফর্মে উঠে গেছে একটি ট্রেন। এ ঘটনায় এক নারী ও রেলওয়ের এক কর্মী আহত হয়েছেন।
বিখ্যাত হ্যারি পটার সিনেমার ‘প্রফেসর আলবাস ডাম্বেলডোর’ চরিত্রের অভিনেতা স্যার মাইকেল গ্যামবন মারা গেছেন।
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সম্প্রতি দুই শিক্ষার্থীর অপহরণ ও নিহতের জেরে ফের সংঘর্ষ শুরু হওয়ায় রাজধানী ইম্ফলসহ কয়েকটি জেলায় কারফিউ ঘোষণা করেছে রাজ্য সরকার।
ইরাকের নিনেভেহ প্রদেশের হামদানিয়ায় গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১৩ জন মানুষের মৃত্যু হয়েছে।
কানাডার শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারত সরকারের সংশ্লিষ্টতার অভিযোগে ক্ষোভ, উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন কানাডার মুসলিমরা। তারা বলছেন, এই ঘটনায় মুসলিমদের মধ্যে ক্ষোভ রয়েছে, এমনকি উদ্বেগও রয়েছে যে, বর্তমানে তারা নিরাপদ নয়।
ইসরায়েলের কাছ থেকে ‘অ্যারো থ্রি’ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা কেনার লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করতে চলেছে জার্মানি। ওয়াশিংটনের কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পর সম্ভবত বৃহস্পতিবারই এই চুক্তি স্বাক্ষরিত হবে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত তিন দিনের লম্বা ছুটি পাচ্ছেন আরব আমিরাতের সাধারণ মানুষ। লম্বা এ ছুটিতে অনেকে ঘোরাঘুরির পরিকল্পনা করছেন। অনেকে আবার এই ছুটি ধর্মের পথে ব্যয় করার চিন্তা করে ছুটছেন পাশের দেশ সৌদি আরবে। সেখানে তারা পবিত্র উমরাহ পালন করবেন।
ইরাকের নিনেভেহ প্রদেশের হামদানিয়া জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১৩ জন মানুষ নিহত হয়েছেন। প্রাথমিক অবস্থায় আশঙ্কা করা হয়েছিল, আগুনে পুড়ে মারা গেছেন বর-কনে উভয়েই। তবে তাদের আত্মীয়-স্বজনরা জানিয়েছেন, অলৌকিকভাবে তারা দুজনই বেঁচে গেছেন।
কানাডায় বসবাসরত শিখ ধর্মাবলম্বীদের নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে দেশটির তিনটি শহরে বিক্ষোভ করেছেন কানাডীয় শিখরা। সোমবার রাজধানী অটোয়া-টরন্টো-ভ্যানকুভার— তিন শহরে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়েছেন শত শত শিখ ধর্মাবলম্বী।