Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
টানা দেড় বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। রুশ এই আগ্রাসন প্রতিরোধে পূর্ব ইউরোপের এই দেশটিকে তহবিল বরাদ্দসহ সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। মার্কিন এই সহায়তা ইউক্রেনকে বেশ সহায়তাও করছে।
নিষিদ্ধ জঙ্গিসংগঠন আইএসআইএসের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে ভারতে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক তিনজনই ইঞ্জিনিয়ার। তাদের মধ্যে একজন আবার পিএইচডিও করছিলেন। এছাড়া তারা সবাই বোমা তৈরি করতে পারতেন।
চিকিৎসাশাস্ত্রে বিশেষ অবদান রাখার জন্য ২০২৩ সালে বিশ্বের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন পুরস্কার নোবেল জয় করলেন ক্যাতেলিন কারিকো এবং ড্রিউ ওয়েইসম্যান । ২ অক্টোবর সোমাবার সুইডেনের নোবেল অ্যাসেম্বলি চিকিৎসায় চলতি বছরের নোবেলজয়ী হিসেবে তার নাম ঘোষণা করেছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক আসলে কেমন? ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলছেন— এই সম্পর্কের সংজ্ঞা দেওয়া বা সীমা নির্ধারণ করা এক প্রকার অসম্ভব।
ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি বিদ্রোহীদের ওপর বেশ কয়েক দফায় বিমান হামলা চালিয়েছে তুরস্ক। তুর্কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আত্মঘাতী বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর এই হামলা চালানো হয়। তুরস্কের সরকার বলেছে, কুর্দি বিদ্রোহীদের ওপর চালানো ওই হামলায় ২০টি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।
ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শাটডাউন এড়াতে দেশটির কংগ্রেসে পাস হওয়া বাজেট চুক্তিতে ইউক্রেনকে আরও সামরিক তহবিল দেওয়ার বিষয়টি বাদ দেওয়ার পর তিনি এই প্রতিশ্রুতি দেন।
অক্টোবরের শুরু মানেই নোবেল পুরস্কারের মৌসুম। সোমবার (২ অক্টোবর) থেকে নতুন বিজয়ীদের নাম ঘোষণা শুরু হবে; যা চলবে আগামী ছয় দিন। এসময় একে একে পুরো বিশ্ব থেকে ছয় বিষয়ের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
ভ্রমণ ও ছুটি কাটানোসহ নানা কারণে বাংলাদেশি পর্যটকদের কাছে হিমালয়কন্যা নেপাল বেশ জনপ্রিয় গন্তব্য। চলতি বছরের সেপ্টেম্বর মাসে আকাশপথে দেশটিতে ভ্রমণে গেছেন ৯১ হাজারেরও বেশি পর্যটক।
কসোভোয় সম্প্রতি পুলিশ স্টেশনে হামলার ঘটনা ঘটেছে। আর এরপরই আরও ৬০০ সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। অবশ্য মাসকয়েক আগে স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করেও প্রবল উত্তেজনা দেয় দেয় কসোভোয়।
মিশরের ইসমাইলিয়া শহরের পুলিশ কমপ্লেক্সে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩৮ জন আহত হয়েছেন। সোমবার (২ অক্টোবর) ভোরের আগে ছড়িয়ে পড়া এই আগুন অবশ্য কয়েক ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
দুই দিনের ব্যবধানে ফের সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশনের ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৪’— এ বিশ্বের সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গা করে নিয়েছে।