Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
মিয়ানমারের প্রধান বাণিজ্যিক কেন্দ্র ও সাবেক রাজধানী ইয়াঙ্গুন ও তার আশপাশের এলাকাগুলোতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮।
লেবাননের উত্তরাঞ্চলীয় শহর চেক্কার উপকূলে একটি ডুবন্ত নৌকা থেকে ২৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছেন দেশটির সেনা সদস্যরা। রোববার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সেনাবাহিনী।
কানাডার শিখ ধর্মাবলম্বীদের নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে ভারত ও কানাডার মধ্যে চলমান টানাপোড়েনের মধ্যেই এবার এ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করল যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন স্পষ্ট জানিয়েছেন, এই ইস্যুতে ভারতের সহযোগিতা প্রত্যাশা করছে তার দেশ।
দেশজুড়ে বাড়তে থাকা বন্দুক সন্ত্রাস নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে একটি দপ্তর খোলার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হবেন সেই দপ্তরের প্রধান।
পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের দক্ষিণাঞ্চলীয় শহর সেমে-পোাজির একটি গ্যাসোলিনের ডিপোতে আগুন লেগে এক শিশুসহ ৩৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১ ডজনেরও বেশিসংখ্যক মানুষ।
চীনকে যুক্তরাষ্ট্র ও বিশ্বের ‘অস্তিত্বের জন্য হুমকি’ হিসাবে অভিহিত করে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী নিকি হ্যালি দাবি করেছেন, ‘বেইজিং যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে।’
ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। রাশিয়ার চলমান আগ্রাসন মোকাবিলায় সহায়তার অংশ হিসেবে কিয়েভকে এই ক্ষেপণাস্ত্র দেওয়া হবে। ইউক্রেনের হাতে তুলে দিতে যাওয়া নতুন এসব ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ৩০০ কিলোমিটার পর্যন্ত।
স্পেনের পর দুবাইয়ে দাঁড়িয়েও শিল্পবান্ধব বাংলার ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুবাইয়ের দ্য রিটজ কার্লটনের বাণিজ্য সম্মেলনে দেওয়া বক্তব্যে মমতা বলেন, ‘নিজের চোখে এসে দেখুন, বাংলায় কতটা শিল্পবান্ধব পরিবেশ রয়েছে।’ এভাবেই মরুরাজ্যে দাঁড়িয়ে আন্তর্জাতিক ব্যবসায়ীমহলের কাছে কলকাতায় বিনিয়োগের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী।
কোটি টাকার মালিক পুলিশ কনস্টেবল নিজের বান্ধবীকে উপহার দিয়েছেন মোটা অঙ্কের টাকা ও দামি গাড়ি। এরপই ধরা, দুর্নীতি দমন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি তিনি। এ ঘটনা ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে। অভিযুক্ত পুলিশ সদস্য রামপুরহাট থানার কনস্টেবল মনোজিৎ বাগীশ। তাকে গ্রেপ্তারও করা হয়েছে।
যুক্তরাজ্যে নিষিদ্ধ হতে পারে সিগারেট। আর এই পদক্ষেপ নিতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক নিজেই। মূলত পরবর্তী প্রজন্মকে সিগারেট থেকে দূরে রাখতে এমন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন তিনি।
আট বছরের এক শিশুর উপস্থিত বুদ্ধিতে বেঁচে গেছেন কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস ট্রেনের কয়েক শতাধিক যাত্রী। নিজের জীবনের ঝুঁকি নিয়ে ছোট্ট মোরসেলিম শেখ সুপারফাস্ট ট্রেনটিকে রক্ষা করেছে। এ ঘটনা এখন ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। এতে রীতিমত স্তম্ভিত রেলকর্তারা।
পোলিশ জনগণকে আর কখনও ‘অপমান’ না করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সতর্ক করে দিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, পোলদের আর কখনও ‘অপমান’ করবেন না।