Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
সেনাবাহিনীর আধুনিকীকরণে পোল্যান্ডকে বিপুল অংকের ঋণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। পূর্ব ইউরোপের এই দেশটি সাবেক সোভিয়েত আমলের সমরাস্ত্র বাতিল করে আধুনিক অস্ত্র চায়। আর এর জন্য দেশটিকে দুইশো কোটি ডলার ঋণ দিচ্ছে আমেরিকা।
ভারতের মেঘালয় রাজ্যে বাংলাদেশ থেকে পাচার হওয়া এক কোটি রুপি মূল্যমানের ১৪টি সোনার বার উদ্ধার করেছে দেশটির কাস্টমস বিভাগ। শনিবার শিলংয়ের কাস্টমস কর্মকর্তারা সোনা পাচারের এই ঘটনার সাথে জড়িত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে ছাড়াই দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার এই দাবি করেছেন।
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় সন্ত্রাসীদের হামলায় ১৪ জন নিহত হয়েছেন। রোববার (২৪ সেপ্টেম্বর) দেশটির উত্তরাঞ্চলে পৃথক হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন সেনাসদস্যও রয়েছেন।
নাইজার থেকে ফরাসি রাষ্ট্রদূত ও সেনা সদস্যদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। একইসঙ্গে নাইজারের সঙ্গে সকল ধরনের সামরিক সহযোগিতা বন্ধ করারও ঘোষণা দিয়েছেন তিনি।
বিদ্যুৎ গতিতে প্যাকেটজাত ফলের রস পান করে গিনেস বুকে নাম লেখালেন ফয়াজ নাজ নামের এক ভারতীয় যুবক। তিনি একাধিক গিনেস রেকর্ডের অধিকারী।
চীনে একটি কয়লা খনিতে ভয়াবহ আগুন লেগে ১৬ জন নিহত হয়েছেন। রোববার (২৪ সেপ্টেম্বর) দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝো প্রদেশে ওই কয়লা খনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
সারা বিশ্বের সবচেয়ে বেশি সহিংসতাপ্রবণ ৫০টি দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে ২২তম অবস্থানে। যুক্তরাষ্ট্রের অলাভজনক প্রতিষ্ঠান দ্য আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্টের (এসিএলইডি) গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
মিয়ানমারে প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে দেশটির জান্তা সেনারা। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে সরকারি সেনাদের হামলায় প্রাণ হারিয়েছেন ২৫ জান্তা-বিরোধী যোদ্ধা।
চীনকে যুক্তরাষ্ট্র ও বিশ্বের ‘অস্তিত্বের জন্য হুমকি’ হিসাবে অভিহিত করে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী নিকি হ্যালি দাবি করেছেন, ‘বেইজিং যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে।’
পাঞ্জাব প্রদেশে স্বাধীন রাষ্ট্রের দাবিতে আন্দোলনরত খালিস্তানি এক বিচ্ছিন্নতাবাদীর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ভারতের কেন্দ্রীয় সন্ত্রাসবিরোধী সংস্থা। একই সঙ্গে দেশটিতে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
চাঁদে সূর্য ওঠার পর তিন দিন পেরিয়ে গেলেও চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম এবং রোভারের কোনো সাড়া পায়নি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।