Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
কিয়েভ থেকে খাদ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রতিবেশী তিনটি দেশের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কাছে মামলা দায়ের করেছে ইউক্রেন। ওই তিনটি দেশ হচ্ছে- স্লোভাকিয়া, পোল্যান্ড এবং হাঙ্গেরি।
কানাডায় এক শিখ নেতার হত্যাকাণ্ড নিয়ে প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়েছে কানাডা ও ভারত। কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার (১৮ সেপ্টেম্বর) দাবি করেন, শিখ সম্প্রদায়ের নেতা হারদ্বীপ সিং নিজ্জারকে ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় গত ১৮ জুন ব্রিটিশ কলম্বিয়ায় গুলি করে হত্যা করা হয়।
চলতি বছরের জুলাই মাসের শেষের দিকে চীনের পররাষ্ট্রমন্ত্রীর পদে হঠাৎ করেই রদবদল এনেছিল বেইজিং। সেসময় তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে সরিয়ে তার পূর্বসূরী ওয়াং ই-কে এই পদে ফের নিয়ে আসে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি।
ইউক্রেনের স্থল বাহিনীর জেনারেল ইন কমান্ড দাবি করেছেন, তাদের সেনাদের হামলায় পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে রাশিয়ার সেনাবাহিনীর তিনটি এলিট ব্রিগেড। এই ব্রিগেডগুলো দোনেৎস্ক অঞ্চলে মোতায়েন ছিল।
পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদকে আটক করেছে দেশটির পুলিশ। তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের ঘনিষ্ঠ মিত্র।
ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন। রোববার (১৭ সেপ্টেম্বর) এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ ঘোষণা দেয় ইউনেস্কো।
তুরস্কে টেসলা কারখানা প্রতিষ্ঠা করতে ইলন মাস্ককে অনুরোধ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ইলন মাস্ক হচ্ছেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী এবং রোববার (১৭ সেপ্টেম্বর) তার সঙ্গে বৈঠকে এরদোয়ান এই অনুরোধ করেন।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ভারতীয় এক সেনাকে অপহরণের পর হত্যা করা হয়েছে। নিহত ওই সেনার নাম সিপাহী সার্তো থাংথাং কোম। তিনি ছুটিতে বাড়িতে ছিলেন এবং সেখান থেকে অপহরণের পর তাকে হত্যা করা হয়।
রাশিয়া সফর শুরু করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যেই সোমবার (১৮ সেপ্টেম্বর) দেশটিতে চারদিনের সফর শুরু করেন তিনি। আগামী মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে সম্ভাব্য বৈঠকের আগে এই সফরকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
পশ্চিমা বিশ্ব মানেই খারাপ নয়। দীর্ঘ সময় ধরে যে এই ধারণা বয়ে বেড়ানো হচ্ছে, তা এবার পরিত্যাগ করা উচিত। এমনটাই বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, পশ্চিমা বিশ্ব ‘খারাপ লোক’ নয় এবং পশ্চিমাদের নেতিবাচক উপায়ে দেখার ‘সিনড্রোম’ কাটিয়ে উঠতে হবে।
তাইওয়ানের প্রতিরক্ষা আকাশসীমায় অনুপ্রবেশের ঘটনা ঘটিয়েই চলেছে চীন। রোববার (১৭ সেপ্টেম্বর) থেকে শতাধিক চীনা সামরিক বিমান ভূখণ্ডটির আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করেছে।
যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে হারিয়ে গেছে দেশটির একটি এফ-৩৫ যুদ্ধবিমান। উড্ডয়নরত অবস্থায় বিমানটিতে কারিগরী ত্রুটি দেখা দেওয়ার পর পাইলট বিমান থেকে জরুরি ভিত্তিতে প্যারাসুটের সাহায্যে বেরিয়ে আসেন কিন্তু পরে বিমানটির কোনও খোঁজ পাওয়া যায়নি।