Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে ইরানে গেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দেশটিতে গিয়ে পৌঁছান তিনি।
ভারতে পাচারের সময় সীমান্তে বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। জব্দকৃত এসব স্বর্ণের পরিমাণ ২৩ কেজি এবং সেগুলো বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল। এই ঘটনায় ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিএসএফ।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ৭৮তম অধিবেশনে যোগ দিয়ে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বক্তব্য দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এবারের সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন তার্কিস প্রেসিডেন্ট। যার মধ্যে ছিল, অভিবাসীদের প্রতি বিদ্বেষ, ইসলামের প্রতি বিদ্বেষ ও বর্ণবাদ। এছাড়া সমসাময়িক আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও কথা বলেছেন তিনি।
পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তার সেই মন্তব্যের পরই স্টলটেনবার্গ ইউক্রেন নিয়ে তার বক্তব্য দেন। যদিও প্রতি বছর ইউক্রেনে কত রাউন্ড যুদ্ধাস্ত্র ন্যাটো মিত্ররা সরবরাহ করতে পারে, বা ঠিক কখন কিয়েভে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করা হবে তা বলতে অস্বীকার করেন স্টলটেনবার্গ।
নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কেন্টাবারির অ্যাসবার্টন লেক অঞ্চলে। যা ক্রাইস্টচার্চ থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত।
পবিত্র কোরআন হাতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এসময় সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশে মুসলিমদের পবিত্র এই ধর্মগ্রন্থ অবমাননার নিন্দা জানান তিনি।
কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় ভারতীয় বংশোদ্ভূত শিখ নেতা হারদ্বীপ সিং নিজ্জারকে গুলি করে হত্যার ঘটনা নিয়ে উত্তাপ ছড়িয়েছে ভারত ও কানাডার মধ্যে।
পশ্চিমা দেশগুলোর তিরস্কার সত্ত্বেও রাশিয়ার সঙ্গে গভীর বাণিজ্য সম্পর্ক স্থাপন করতে চায় চীন। আর এ লক্ষ্যে রাশিয়ার সঙ্গে আন্তঃসীমান্ত সংযোগ বৃদ্ধি এবং গভীর পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার আহ্বান জানিয়েছে বেইজিং।
ভয়াবহ বন্যায় প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া লিবিয়ার পূর্বাঞ্চলের দেরনা শহরের মেয়রের বাড়িতে আগুন দিয়েছেন সাধারণ মানুষ। গত ১২ সেপ্টেম্বর দেরনায় ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাতে দু’টি বাঁধ ধসে পড়ে। এরপর সেই বাঁধের পানি শহরের দিকে নেমে আসে। তখন সেখানে সুনামির মতো বন্যার সৃষ্টি হয়।
গণতন্ত্র এখনও ঝুঁকির মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, গণতন্ত্র এখনও ঝুঁকির মধ্যে থাকায় পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। এছাড়া নিজের বয়স সম্পর্কে অন্যদের উদ্বেগের বিষয়টিও স্বীকার করে নিয়েছেন মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট।
ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যেই রাশিয়া সফরে গেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সেখানে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে ওয়াং বলেছেন, নেতৃস্থানীয় বৈশ্বিক শক্তি এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসাবে বিশ্বে স্থিতিশীলতা রক্ষায় চীন-রাশিয়ার বিশেষ দায়িত্ব রয়েছে।
শিখ ও স্বাধীন খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের নেতা হারদ্বীপ সিং নিজ্জার গত জুনে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় দুই মুখোশধারীর গুলিতে প্রাণ হারান। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার (১৮ সেপ্টেম্বর) দেশটির আইনসভা হাউজ অব কমন্সের এক জরুরি অধিবেশনে দাবি করেছেন, ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় হারদ্বীপ সিংকে হত্যা করা হয়।