Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের ১৪ জন টিভি উপস্থাপককে বয়কট করার ঘোষণা দিয়েছে বিরোধী দলগুলোর ‘ইন্ডিয়া জোট’। রাজনৈতিক জোটের একসঙ্গে এত সংবাদ উপস্থাপকের অনুষ্ঠান বয়কট ভারতের ইতিহাসে বিরল। কিন্তু কেন এই বয়কট? জোটের দাবি ওই ১৪ জন উপস্থাপক তাদের সংবাদ-ভিত্তিক বিতর্ক অনুষ্ঠানগুলোতে ‘ঘৃণা’ ছড়াচ্ছেন।
ভয়াবহ বন্যায় কয়েক ঘণ্টার ব্যবধানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লিবিয়ার পূর্বাঞ্চলের দেরনা শহর। ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে হওয়া অতিবৃষ্টির কারণে দেরনার দু’টি পুরোনো বাঁধ ভেঙে যায়। এরপর সেই বাঁধের পানিই মানুষসহ শহরটির প্রায় সবকিছু ভাসিয়ে সমুদ্রে নিয়ে যায়।
নাইজারে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে দূতাবাসের ভেতর জিম্মি করে রেখেছে নাইজারের সামরিক জান্তা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি অভিযোগ করেছেন, দূতাবাসের ভেতর নাইজারের সেনারা কোনো খাবারও নিতে দিচ্ছেন না।
ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেন ও দেশটির নাগরিকদের জমি ও বাসভবন বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার রুশ কতৃপক্ষ। গত শুক্রবার ক্রিমিয়ার পার্লামেন্টের স্পিকার ভ্লাদিমির কনস্তানতিনভ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ।
বর্তমানে স্পেনের মাদ্রিদ সফরে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশ সফরে গিয়ে যেন অনেকটাই সুরেলা মেজাজে রয়েছেন তিনি।
ভারতে বিমানবন্দরে অবতরণের সময় আছড়ে পড়েছে একটি যাত্রীবাহী প্রাইভেট জেট। প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা একেবারে কমে যাওয়ার কারণে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। অবশ্য এই ঘটনায় আটজন আহত হলেও প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে দেশটিতে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। উত্তরের প্রেসিডেন্ট কিমকে রুশ প্রেসিডেন্ট পুতিন উষ্ণ অভ্যর্থনা দিয়েছেন। এছাড়া বন্ধত্বের নিদর্শন হিসেবে দু’জন একে অপরকে দিয়েছেন উপহারও।
৫৮ বছর আগে মহিষ চুরির অভিযোগে ভারতে গ্রেপ্তার করা হয়েছে ৭৮ বছরের এক বৃদ্ধকে। গ্রেপ্তারকৃত ওই বৃদ্ধের নাম গণপতি বিঠল ওয়াগোর। ১৯৬৫ সালে দুটি মহিষ এবং একটি বাছুর চুরি করার অভিযোগে দায়ের হওয়া মামলায় ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের পুলিশ তাকে গ্রেপ্তার করে।
প্রকাশ্যে দেখা যাচ্ছে না চীনের প্রতিরক্ষামন্ত্রী লি সাংফুকে গত তিন সপ্তাহ ধরে। তিনি কোথায় আছেন, কী করছেন এ নিয়ে এখন চলছে জল্পনা-কল্পনা। প্রভাবশালী এ মন্ত্রী হঠাৎ কোথায় হারিয়ে গেলেন তা নিয়ে চলছে আলোচনা।
আজ ১৫ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এ দিবস উপলক্ষ্যে বিশেষ বার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, বর্তমানে গণতন্ত্র হুমকির মুখে রয়েছে। আর এই গণতন্ত্র রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, আংশিক দখলকৃত দোনেৎস্কের আন্দ্রিভকা গ্রাম পুনর্দখল করেছে তাদের সেনারা। এছাড়া রুশ বাহিনীর ছোড়া ১৭টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবিও করেছেন তিনি।
ডাকাত সর্দার প্রায় ১৪ দিন ধরে পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করে বড় চক্র ধরার চেষ্টা করছে পুলিশ। এ কাজ করতে গিয়ে উল্টো বিপাকে পড়েছেন তদন্তকারী দল। কাজের কাজ কিছুই হয়নি বরং সেই ‘কুখ্যাত ডাকাত’ কুন্দন সিংহের আবদার মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছে পুলিশ। কখনও সিগারেট, কখনও ব্র্যান্ডেড টি-শার্ট। আবার গোসলের সময় চাই সুগন্ধি সাবান!