Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী তথা বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্কের সঙ্গে পরকীয়া থাকার সন্দেহে তড়িঘড়ি করে স্ত্রী নিকোল শানাহানকে ডিভোর্স দিয়েছেন সার্চ ইঞ্জিন গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন। গত ২৬ মে তাদের বিচ্ছেদ ঘটেছে। এখন তারা চার বছর বয়সী মেয়ের হেফাজত নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন।
টানা দেড় বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পূর্ব ইউরোপের এই দেশটিতে রুশ আগ্রাসন বন্ধের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না এবং এই পরিস্থিতিতে ইউক্রেনে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হতে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সামরিক জোট ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ।
পুরুষ কিশোর হিসেবে সবচেয়ে লম্বা চুলের মালিক হওয়ায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন ভারতের উত্তর প্রদেশের সিদাকদীপ সিং চাহাল। মজার ব্যাপার হলো, এ পর্যন্ত কখনো চুল কাটেননি তিনি। তার চুলের দৈর্ঘ্য ৪ ফুট ৯.৫ ইঞ্চি।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস লেখক এবং ভারতের ওড়িশা রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বড় বোন গীতা মেহতা মারা গেছেন। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে শনিবার (১৬ সেপ্টেম্বর) ভারতের রাজধানী দিল্লির বাসভবনে মারা যান তিনি।
কানাডার আবাসন সংকট সমাধানে সময় লাগতে পারে কয়েক বছর। এমনকি আবাসন নির্মাণকাজ যদি গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে উচ্চতায় পৌঁছায়, তারপরও এই সময় লাগবে। কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড একথা জানিয়েছেন।
রাশিয়ার পারমাণবিক হামলা চালাতে সক্ষম বোমারু বিমান, হাইপারসনিক মিসাইল ও যুদ্ধজাহাজ পরিদর্শন করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শনিবার (১৬ সেপ্টেম্বর) রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে এগুলো ঘুরে দেখেন তিনি।
ক্রিমিয়া উপদ্বীপ, রাজধানী মস্কো এবং রাশিয়ার একটি তেল ডিপোতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। তবে রাশিয়া বলেছে, রোববার (১৭ সেপ্টেম্বর) ভোরে ক্রিমিয়াতে ইউক্রেনের সমন্বিত একটি আক্রমণকে ব্যর্থ করে দিয়েছে তারা।
পাকিস্তানের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি কাজী ফয়েজ ঈসা। রোববার (১৭ সেপ্টেম্বর) দেশটির ২৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন তিনি। ইসলামাবাদের আইওয়ান-ই-সদরে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট আরিফ আলভি তাকে শপথবাক্য পাঠ করান।
মুকেশ আম্বানি, রতন টাটা ও গৌতম আদানিসহ ভারতের ধনকুবেরদের সংখ্যা নেহাত কম নয়। লাখো কোটি টাকার মালিক তারা। বিলাসবহুল জীবনযাপন তাদের। দামি দামি গাড়ি থেকে ব্যক্তিগত বিমান—সবই আছে ভারতীয় ধনকুবেরদের কাছে। কিন্তু অবাক করা বিষয় হলো বিশ্বের সবচেয়ে দামি ব্যক্তিগত বিমান এই ধনকুবেরদের কারও হাতে নেই।
ভারতীয় উপমহাদেশের শিখ ধর্মাবলম্বীদের জন্য কথিত পৃথক রাষ্ট্র খালিস্তান বিতর্ক নিয়ে দ্বন্দ্বের জেরে ‘বাণিজ্য মিশন’ নামের বহুল প্রতীক্ষিত বাণিজ্যচুক্তি স্থগিত করেছে ভারত এবং কানাডা। শুক্রবার দুই দেশের কর্মকর্তারা নিজ নিজ সরকারের পক্ষে এই তথ্য নিশ্চিত করেছেন।
ইউক্রেন ইস্যুতে দ্বন্দ্বের মধ্যেই একসঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখলেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের তিন মহাকাশচারী। তিন মহাকাশচারীর দুজন রাশিয়ার ও একজন যুক্তরাষ্ট্রের।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে দেখা করেছেন। শনিবার ভ্লাদিভোস্তকে এ সাক্ষাৎ হয় বলে জানিয়েছে রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস।