Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
খারাপ কিছু হতে যাচ্ছে- এমন সম্ভাবনার প্রকাশ পায় সাধারণত কুকুরের চিৎকার থেকে। আর এটা ছিল রাত প্রায় আড়াইটা এবং বাইরে অন্ধকার। লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর দেরনার ৩১ বছর বয়সী হিসাব রক্ষক হুসাম আব্দেলগাউই কুকুরের ডাকে জেগে ওঠেন ও ঘুম চোখেই নিচে নেমে দেখেন তার পায়ের নিচে পানি।
বাংলাদেশে সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বদের ওপর সরকারের পদ্ধতিগত এবং ব্যাপক নিপীড়নের ঘটনায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে একথা জানানো হয়েছে।
নয়াদিল্লিতে সদ্যই শেষ হওয়া জি-২০ সম্মেলনে অংশ নিতে বিশেষ বিমানে করে ভারতে এসেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে সম্মেলন শেষে যখন তিনি নিজ দেশে ফিরে যাবেন— ঠিক তখন তার সেই বিশেষ প্লেনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে বৈঠক করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সূদুর পূর্বাঞ্চলের আমুরে অবস্থিত ভোসতোচনি রকেট ও মহাকাশ কেন্দ্রে এই দুই নেতা বৈঠকে মিলিত হন।
ইউক্রেনের রুশ অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। স্পিডবোট ব্যবহার করে এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে চালানো এই হামলায় উপদ্বীপের একটি শিপইয়ার্ডে আগুন ধরে যায়। এছাড়া হামলায় দুটি জাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের রাজধানী হানোইয়ে একটি নয় তলা ভবনে ‘বড়’ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর এই আগুনে পুড়ে ১ ডজন মানুষের মৃত্যু হয়েছে।
সফলভাবে বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ এর শীর্ষ সম্মেলন আয়োজন করেছে ভারত। তবে এই সম্মেলন শুরু হওয়ার আগে গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে আসা চীনের প্রতিনিধিদের একটি ‘রহস্যময় ব্যাগ’ নিয়ে বেশ উত্তাপ ছড়িয়েছিল। যে ব্যাগটি নিয়ে দিল্লির তাজ প্যালেস হোটেলে ঢুকেছিলেন চীনের ওই কর্মকর্তারা।
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে ৫৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ জন সেনা এবং ৪৬ জন বিদ্রোহী যোদ্ধা।
ইউরোপের দেশ যুক্তরাজ্য থেকে স্পেনগামী একটি প্লেনের টয়লেটের ভেতর আপত্তিকর কাজ করার সময় হাতেনাতে ধরা পড়েছেন এক নারী ও পুরুষ। আর এমন কাণ্ড ঘটানোয়— বিমানবন্দরে প্লেনটি অবতরণ করার পর তাদের পুলিশ ধরে নিয়ে যায়।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ায় পৌঁছেছেন ওয়াশিংটনের সতর্কতার মধ্যে। গতকাল(১২ সেপ্টেম্বর) জাপানি মিডিয়া এই তথ্য জানিয়েছে। ক্রেমলিন বলেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে (কিমের বৈঠকে) ব্যাপক আলোচনা হবে।
‘কাউন্টার অফেন্সিভ’ যুদ্ধকৌশলের জেরে নিজেদের সব সম্পদ হারিয়ে সর্বস্বান্ত হওয়ার পরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বাধীন সরকার রাশিয়ার সঙ্গে শান্তি সংলাপের জন্য আসবে বলে মনে করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ায় একটি শস্যখেতে জরুরি অবতরণ করেছে একটি বিমান ১৫৯ জন আরোহী নিয়ে। রাশিয়ার ইউরাল এয়ারলাইন্সের বিমানটি দেশটির সোচি শহর থেকে ওমস্কে যাচ্ছিল এবং মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির মুখে পড়ার পর পশ্চিম সাইবেরিয়ার নোভোসিবিরস্ক অঞ্চলে এটি জরুরি অবতরণ করে।