Date: April 16, 2026

দৈনিক বজ্রশক্তি - অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর

collapse
...
Author: স্টাফ রিপোর্টার


Posts by স্টাফ রিপোর্টার:

    রাজধানীর গুলশানে বহুতল ভবনে আগুনে একজনের মৃত্যু

    রাজধানীর গুলশানে বহুতল ভবনে আগুনে একজনের মৃত্যু

    2023-02-20  স্টাফ রিপোর্টার
    রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার একটি বহুতল আবাসিক ভবনের ভয়াবহ আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে। অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নারী ও শিশুসহ এখন পর্যন্ত ফায়ার সার্ভিস ২২ জনকে জীবিত উদ্ধার করেছে।
    সাবেক মন্ত্রী নাজমুল হুদা আর নেই

    সাবেক মন্ত্রী নাজমুল হুদা আর নেই

    2023-02-20  স্টাফ রিপোর্টার
    চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে নাজমুল হুদার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী ও ২ মেয়ে অন্তরা ও শ্রাবন্তীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
    একুশে পদক পেলেন ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

    একুশে পদক পেলেন ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

    2023-02-20  স্টাফ রিপোর্টার
    বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯ বিশিষ্ট ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে ‘একুশে পদক-২০২৩’ দেওয়া হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এই পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    একুশে ফেব্রুয়ারি ঘিরে জঙ্গি হামলার হুমকি নেই : ডিএমপি কমিশনার

    একুশে ফেব্রুয়ারি ঘিরে জঙ্গি হামলার হুমকি নেই : ডিএমপি কমিশনার

    2023-02-19  স্টাফ রিপোর্টার
    অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জঙ্গি হামলার কোনো সুনির্দিষ্ট হুমকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
    আগামী নির্বাচনে খালেদা জিয়া  অংশ নিতে পারবেন কি না, জানালেন আইনমন্ত্রী

    আগামী নির্বাচনে খালেদা জিয়া অংশ নিতে পারবেন কি না, জানালেন আইনমন্ত্রী

    2023-02-19  স্টাফ রিপোর্টার
    চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুর দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়াপারসন খালেদা জিয়ার অংশ নিতে পারবেন কি না, তা পরিস্কার করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
    আওয়ামী লীগ দেশের জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করে : প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ দেশের জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করে : প্রধানমন্ত্রী

    2023-02-19  স্টাফ রিপোর্টার
    প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ দেশের জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করে। আমরা অনেক পরিশ্রম ও সংগ্রাম করে দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করেছি। জনগণ কখনোই ভোটচোরদের ক্ষমতায় দেখতে চায় না। জনগণের ভোটেই আমরা আবারও ক্ষমতায় আসবো। কেউ ভোট চুরি করলে দেশের মানুষ তা মেনে নেয় না। জনগণ তাদের গ্রহণ করে না। জনগণ ভোটচোরদের গ্রহণ করবেও না।’
    কালশী ফ্লাইওভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    কালশী ফ্লাইওভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    2023-02-19  স্টাফ রিপোর্টার
    মিরপুরের কালশী ফ্লাইওভার যান চলাচলের জন্য উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কালশী বালুর মাঠে এক সুধী সমাবেশে তিনি এ ফ্লাইওভারের ফলক উন্মোচন করেন।
    ফরিদপুরে কাভার্ডভ্যান-বাইক সংঘর্ষে যুবকের মৃত্যু

    ফরিদপুরে কাভার্ডভ্যান-বাইক সংঘর্ষে যুবকের মৃত্যু

    2023-02-19  স্টাফ রিপোর্টার
    ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আশরাফুল খান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে মাজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বনচাকি মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত আশরাফুল খান উপজেলার শেখর ইউনিয়নের বড়গা গ্রামের হাসান খানের ছেলে।
    বিএনপি পুড়িয়ে মারে, আমরা পাহারা দেই -কাদের

    বিএনপি পুড়িয়ে মারে, আমরা পাহারা দেই -কাদের

    2023-02-18  স্টাফ রিপোর্টার
    বিএনপি আন্দোলনের কথা বলে আতঙ্ক ছড়ায়। তারা আন্দোলনের নামে ভাঙচুর করে, মানুষকে পুড়িয়ে মারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এসব কারণে আমরা জনগণকে পাহারা দেই। আমরা জনগণের পাহারাদার।
    বঙ্গবন্ধু রেলসেতু: কাজ এগিয়েছে অর্ধেকেরও বেশি

    বঙ্গবন্ধু রেলসেতু: কাজ এগিয়েছে অর্ধেকেরও বেশি

    2023-02-18  স্টাফ রিপোর্টার
    যমুনার বুকে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে। মহামারী করোনাকালেও থেমে নেই রেল সেতুর নির্মাণকাজ। ইতোমধ্যে এর কাজ এগিয়েছে প্রায় ৫৩ শতাংশ, যা অর্ধেকেরও বেশি। দৃশ্যমান হয়েছে এক কিলোমিটারেরও বেশি। যদিও প্রকল্পের নির্ধারিত মেয়াদ ২০২৪ সালের জুন মাস পর্যন্ত, তবে কাজ শেষ হবে আগামী বছরের ডিসেম্বরে।
    অনুমোদনহীন নেটওয়ার্ক বুস্টার বিক্রির মূলহোতা গ্রেপ্তার

    অনুমোদনহীন নেটওয়ার্ক বুস্টার বিক্রির মূলহোতা গ্রেপ্তার

    2023-02-18  স্টাফ রিপোর্টার
    রাজধানীর তেজগাঁও থানার তেজতুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অনুমোদনহীন নেটওয়ার্ক বুস্টার বিক্রিয় চক্রের মূলহোতা মো. সোহেলকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
    অব্যবহৃত অবস্থায় দেশের ৬ বিমানবন্দর

    অব্যবহৃত অবস্থায় দেশের ৬ বিমানবন্দর

    2023-02-18  স্টাফ রিপোর্টার
    দেশের অভ্যন্তরীণ ৬টি বিমানবন্দর দীর্ঘদিন ধরেই অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। অথচ সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে ওসব বিমানবন্দর চালু করা হলে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়তো। যোগাযোগ হতো স্বাচ্ছন্দ্যময়। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ১৫টি বিমানবন্দরের মধ্যে বর্তমানে ৮টি বিমানবন্দরে যাত্রীবাহী উড়োজাহাজ ওঠানামা করে। তার মধ্যে ৩টি আন্তর্জাতিক, ৫টি অভ্যন্তরীণ। বাকি ৬টি বিমানবন্দরই পরিত্যক্ত ও অরক্ষিত। তব