প্রচ্ছদ    জাতীয়   শেখ হাসিনার বিচারের দাবিতে জেলায়...

শেখ হাসিনার বিচারের দাবিতে জেলায় জেলায় বিএনপির বিক্ষোভ

১৪ আগস্ট ২০২৪ ০১:০৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

কোটা আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি চালানোয় নিহত হয়েছেন কয়েকশ মানুষ। এসব হত্যাকাণ্ডে মদদদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবিতে আজ বুধবার (১৪ আগস্ট) বিভিন্ন জেলায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

শেরপুর
দুপুরে শহরের রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয় সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে জেলা বিএনপির কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী বক্তব্য রাখেন। এসময় এস এম শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম মাসুদ, আবু রায়হান রূপন, মো. সাইফুল ইসলাম, আতাহারুল ইসলাম আতা, অ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল, আমিনুল ইসলাম শিপন, শফিকুল ইসলাম গোল্ডেন, মফিজুল মোল্লা, জাকারিয়া বাদলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম বাংলাদেশের হিরা!

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম বাংলাদেশের হিরা!

জয়পুরহাট
দুপুরে শহরের জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহর ঘুরে আবার সেখানে গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ে অবস্থান নেন। এসময় বক্তব্য রাখেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান প্রমুখ। এসময় বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করা হোক।

চুয়াডাঙ্গা
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টা থেকে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন হয়। তিনি বলেন, শেখ হাসিনার পতন হয়েছে। বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। অথচ শেখ হাসিনা পালিয়েও ষড়যন্ত্র করছেন। তাই ১৫ আগস্ট আওয়ামী লীগ অরাজকতা করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলতে চাচ্ছে। কিন্তু আমরা সেটা হতে দেবো না।

ঝালকাঠি
বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তাদের খুন, হেফাজতের আলমদের হত্যা, সাংবাদিক সাগর-রুনি হত্যা ও নিরপরাধ ছাত্র-জনতাকে হত্যার অভিযোগে শেখ হাসিনার বিচারের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও যুবদল।

অপরদিকে, আইনজীবী সমিতির সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ও যুবদলের মিছিলটি শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় বক্তারা বলেন, শেখ হাসিনা ও তার দোসররা বাংলাদেশ লুটেপুটে খেয়ে শেষ করে দিয়েছে। তাদের হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত। তারা এ দেশের মানুষের কাছে এখন খুনি হিসবে পরিচিত। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে।


ভোলা
ভোলায় গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিন জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, সদস্য সচিব রায়সুল আলম, সদস্য পিযুষ কুমার হাওলাদার প্রমুখ।

শেখ হাসিনার বিচারের দাবিতে জেলায় জেলায় বিএনপির বিক্ষোভ

ফেনী
একই দাবিতে ফেনীতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সাধারণ সম্পাদক আলাল উদ্দিন আলালের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেখ হাসিনার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এছাড়া মোটরসাইকেলে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন বিএনপি নেতাকর্মীরা।


কর্মসূচিতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, গাজী হাবিবুল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার, ছাত্রদল সভাপতি সালাহ উদ্দিন মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজশাহী
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এ জেলায় দুদিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিচারের দাবিতে এই কর্মসূচি শুরু হয়। বুধবার দুপুরে নগরীর ভুবনমোহন পার্কে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।

বক্তারা বলেন, ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে শিক্ষার্থীসহ শত শত আন্দোলনকারীকে হত্যা করেছেন শেখ হাসিনা। শেষ রক্ষা না হওয়ায় প্রাণ বাঁচাতে পালিয়ে গেছেন ভারতে। কিন্তু ভারতেও তাকে এবং তার দোসরদের থাকতে দেওয়া হবে না।


নড়াইল
দুপুরে শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে যুবদল। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়। এরপর জেলা যুবদলের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচি হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।

এসময় বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি আসাদুজ্জামান জামান, যুগ্ম-সম্পাদক আলী হাসান, বিএনপি নেতা রিয়াজুল ইসলাম টিংকু, মফিজুর রহমান জমাদ্দার, জেলা কৃষক দলের আহ্বায়ক নবীর হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি সাইদুজ্জামান আমল, লোহাগাড়া উপজেলা যুবদলের সভাপতি খান মাহমুদ আলম, লোহাগড়া পৌর যুবদলের সভাপতি নজরুল ইসলাম, লোহাগড়া উপজেলা কৃষক দলের সভাপতি আলম মোল্লা, লোহাগড়া শ্রমিক দলের সভাপতি আখতার হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাইবুল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রুবায়াৎ তুরশেদ শিথীল প্রমুখ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ময়মনসিংহে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত

ময়মনসিংহে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত
ময়মনসিংহ প্রতিনিধি: ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় নারী সম্মেলন-২০২৬। আজ শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল…
 ১০ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম বাংলাদেশের হিরা!

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম বাংলাদেশের হিরা!
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় পুরুষদের হিফজ বিভাগে যৌথভাবে প্রথম হয়েছেন বাংলাদেশের এহতিশামুল হক হিরা। ৯৭ নম্বর পেয়ে সিরিয়ার প্রতিযোগী আবদুল…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়

ট্রাম্পের ‘অনুগত’ কেটি হচ্ছেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব!

ট্রাম্পের ‘অনুগত’ কেটি হচ্ছেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব হিসেবে রক্ষণশীল ভাষ্যকার কেটি জাকারিয়ার নাম ঘোষণা করেছেন। ট্রাম্পের প্রতি তাঁর দীর্ঘদিনের সমর্থন ও আনুগত্যের প্রশংসা…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর!

বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর!
জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায়…
 ১০ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

উড়োজাহাজের ভেতর থেকেই আটক অভিজিৎ দীপকে!

উড়োজাহাজের ভেতর থেকেই আটক অভিজিৎ দীপকে!
দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে মুম্বাই থেকে আসা ককোরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ দলের দুই জ্যেষ্ঠ সদস্যকে উড়োজাহাজের ভেতর থেকেই আটক করেছে পুলিশ। প্রধান…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংখ্যালঘু ও সংখ্যাগুরু হিসেবে বিভাজন নয়, বরং সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদার ভিত্তিতে সব নাগরিকের পরিচয় হবে বাংলাদেশি—এমন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়

আন্দোলন শুরুর আগেই পরাজয় মেনে নিয়েছেন মোদি: অভিজিৎ দীপকে

আন্দোলন শুরুর আগেই পরাজয় মেনে নিয়েছেন মোদি: অভিজিৎ দীপকে
আন্দোলন শুরু হওয়ার আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরাজয় মেনে নিয়েছেন বলে দাবি করেছেন ককোরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তাঁর অভিযোগ, আন্দোলনকারীদের গণগ্রেপ্তার…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ২ ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ!

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ২ ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ!
রাজধানীর আগারগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা…
 ১০ অক্টোবর ২০২৬    ঢাকা

ধস্তাধস্তির পর ধানক্ষেতেই তাজমিনকে গামছা পেঁচিয়ে হ*ত্যা, গ্রেপ্তার সিএনজিচালক!

ধস্তাধস্তির পর ধানক্ষেতেই তাজমিনকে গামছা পেঁচিয়ে হ*ত্যা, গ্রেপ্তার সিএনজিচালক!
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে (১৩) হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে বাড়ি ফেরার পথে সিএনজিচালক সুমনের অটোরিকশায় ওঠার…
 ১০ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল পানামা, ভবনে ফাটল, বিদ্যুৎ বিচ্ছিন্ন!

৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল পানামা, ভবনে ফাটল, বিদ্যুৎ বিচ্ছিন্ন!
পানামার দক্ষিণ উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে বিস্তীর্ণ এলাকা। এতে বিভিন্ন স্থাপনায় ফাটল ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দেশটির ছয়টি প্রদেশে…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

ইট ভাঙা, কৃষিকাজ আর মানুষের সহযোগিতায় পড়াশোনা, আজ বিসিএস ক্যাডার মাখন!

ইট ভাঙা, কৃষিকাজ আর মানুষের সহযোগিতায় পড়াশোনা, আজ বিসিএস ক্যাডার মাখন!
শৈশবে বাবা-মায়ের বিচ্ছেদ, অষ্টম শ্রেণিতে পড়ার সময় বাবাকে হারানো, আর অভাবের সঙ্গে প্রতিনিয়ত লড়াই—জীবনের শুরুটা ছিল আমিনুল হক মাখনের জন্য কঠিন। কখনো ইট ভেঙেছেন, কখনো…
 ১০ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!
মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতে প্রচলিত রীতির বাইরে গিয়ে হাতির পিঠে চড়ে কনের বাড়িতে গেলেন গাইবান্ধার সাদুল্লাপুরের বর সাকিব মিয়া (২৫)। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ
মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ ও অভিযান পরিচালনা যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন কার্যকর সরকারি নীতি, নৈতিক শিক্ষার চর্চা, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে পুলিশের একটি পিকআপ ভ্যান। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!
নাগরিকদের নিরাপদ যাতায়াত, সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে চালু হয়েছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়