প্রচ্ছদ    অর্থনীতি   বাংলাদেশে শুরু হচ্ছে বিজনেস শো...

বাংলাদেশে শুরু হচ্ছে বিজনেস শো ‘শার্ক ট্যাংক’

১২ অক্টোবর ২০২৩ ১১:১৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

ডেস্ক রিপোর্ট:
জনপ্রিয় বিজনেস শো ‘শার্ক ট্যাংক’ শুরু হচ্ছে বাংলাদেশে। দেশের শীর্ষস্থানীয় এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম ‘বঙ্গ’ সম্প্রতি, ‘সনি এন্টারটেইনমেন্ট’-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার আওতায় এখন বাংলাদেশেও ‘শার্ক ট্যাংক’ প্রচারিত হবে। শো-এর টাইটেল স্পন্সর ‘রবি’ এবং পাওয়ার্ড বাই পার্টনার ‘স্টার্টআপ বাংলাদেশ’।

‘শার্ক ট্যাংক’-এ উদ্যোক্তারা বিভিন্ন ইউনিক বিজনেস আইডিয়া বিনিয়োগকারী বা ‘শার্ক’-দের সামনে উপস্থাপন করে এবং আইডিয়া পছন্দ হলে ‘শার্ক’রা নগদ অর্থ বিনিয়োগের মাধ্যমে চুক্তি করেন। উদ্যোক্তারা কোনো নতুন পণ্যের প্রোটোটাইপ বা বাজারে বিদ্যমান পণ্য, পরিষেবা, কিংবা প্রতিষ্ঠানের আর্থিক বিকাশের লক্ষ্যে তাদের আইডিয়ার মাধ্যমে ৫ জন ‘শার্ক’-কে বিনিয়োগের জন্য রাজি করার চেষ্টা এবং ব্যবসায়িক উন্নয়নের সুযোগ পাবেন।    

বিশ্বব্যাপি এই শো-এর মাধ্যমে ‘শার্ক’, যারা নিজেরাও একেকজন সফল উদ্যোক্তা, এ পর্যন্ত ৬০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছে এবং অসংখ্য প্রতিষ্ঠানকে সাফল্য অর্জনে সাহায্য করেছে। উদ্যোক্তারা যারা ‘শার্ক’ ইকোসিস্টেমে সংযুক্ত হয়েছেন তারা ‘শো’টিতে প্রদর্শিত হয়ে এবং বিভিন্ন ডিল পাওয়ার মাধ্যমে ব্যাপক লাভবান হয়েছেন এবং তাদের সম্মিলিত বিক্রয়ের পরিমাণ কয়েক বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। ‘বঙ্গ’ দেশের বিভিন্ন ইন্ড্রাস্ট্রি থেকে সফল ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের নিয়ে শো-এর শার্ক প্যানেল নির্বাচিত করেছে, যা পরবর্তীতে ঘোষণা করা হবে।    

আরও পড়ুন

রেমিট্যান্সে গতি, ৬ দিনেই দেশে এলো ৬৩ কোটি ডলার!

রেমিট্যান্সে গতি, ৬ দিনেই দেশে এলো ৬৩ কোটি ডলার!

আইসিটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, এই অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি আনন্দিত। শীর্ষ মানের উদ্যোক্তাদের ব্যবসায়ে বিনিয়োগ করতে এবং দেশের ভবিষ্যত প্রজন্ম তরুণদের সহায়তায় স্টার্টআপ বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। এই শো উদ্যোক্তাদের জন্য একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম, যেখানে তারা বিনিয়োগকারীদের কাছ থেকে পরামর্শ ও সম্ভাব্য বিনিয়োগ লাভের মাধ্যমে ব্যবসায় উন্নতি করতে পারবে।  

এ প্রসঙ্গে বঙ্গ’র সিইও আহাদ মোহাম্মদ ভাই বলেন, এক দশকেরও বেশি সময় ধরে শার্ক ট্যাংক আমার প্রিয় একটি শো। বাংলাদেশ একটি উদ্যোক্তা-ভিত্তিক ও সম্পদশালী দেশ এবং একজন গর্বিত বাংলাদেশি হিসেবে আমি মনে করি এই শো’টি আমাদের জীবনযাত্রার মান উন্নত করার পাশাপাশি বিনোদন প্রদানের একটি যথাযোগ্য প্ল্যাটফর্ম। বাংলাদেশে ‘শার্ক ট্যাংক’ আনতে পেরে আমরা অত্যন্ত গর্বিত এবং উচ্ছ্বসিত।  

রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ বলেন, বঙ্গ’র সাথে যুক্ত হয়ে দেশের উদীয়মান তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য এই প্ল্যাটফর্মটি চালু করতে পেরে আমরা গর্বিত। সকলের সম্মিলিত প্রয়াসে ‘শার্ক ট্যাংক বাংলাদেশ’ সফল একটি প্ল্যাটফর্মে পরিণত হবে বলে আমার বিশ্বাস। রবি সবসময় সুপ্ত চেতনা জাগিয়ে তোলার চেষ্টা করে এবং রবি’র ‘বিশ্বাস রাখ, পারবে তুমিও’ ধারণার মাধ্যমে স্মার্ট বাংলাদেশের স্মার্ট উদ্যোক্তাদের সেই চেতনা পুনরুদ্ধার করতে শার্ক ট্যাংক আমাদের সাহায্য করবে।

স্টার্টআপ বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর সামি আহমেদ বলেন, শার্ক ট্যাংক বাংলাদেশ আমাদের উদ্যোক্তাদের আলোকিত করতে প্রস্তুত, এবং আমরা দেশে এর যাত্রা শুরু করতে পেরে আনন্দিত। স্টার্টআপ বাংলাদেশ-এর উদ্ভাবন করতে উৎসাহিত করা, উদ্যোক্তাদের সাহায্য করা এবং তাদের প্রতিভা তুলে ধরে বিশ্বদরবারে সুযোগ তৈরির লক্ষ্যের সাথে শার্ক ট্যাংকের লক্ষ্য বেশ সামঞ্জস্যপূর্ণ। আমরা বিশ্বাস করি যে শার্ক ট্যাংক বাংলাদেশ উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার পাশাপাশি তাদের আইডিয়াগুলোকে নেক্সট লেভেলে নিয়ে যেতে এবং দেশের সার্বিক বৃদ্ধি ও সমৃদ্ধিতে অবদান রাখবে।

খ্যাতনামা পরিচালক গাজী শুভ্র ‘শার্ক ট্যাংক বাংলাদেশ’-এর শুটিং করবেন । এ ছাড়া এই উদ্যোগকে সহায়তা করার জন্য ‘বঙ্গ’ এর পার্টনার হিসেবে থাকবে ‘এসবিকে টেক ভেঞ্চারস’ যাদের বাংলাদেশে বিনিয়োগ এবং স্টার্টআপের পূর্ববর্তী অভিজ্ঞতা এর প্রোডাকশনে ইতিবাচক ভূমিকা রাখবে।

‘শার্ক ট্যাংক বাংলাদেশ’-এ অংশগ্রহণের জন্য আবেদন করতে
sharktank.bongobd.com লিংকে ভিজিট করুন। এ ছাড়া, দেশব্যাপী একটি ওপেন অডিশন অনুষ্ঠিত হবে, যেখানে সরাসরি অংশগ্রহণ করে আবেদন করা যাবে। এ ছাড়াও, আবেদনকারীরা myrobi অ্যাপ থেকেও আবেদন করতে পারবেন। বঙ্গ’র পক্ষ থেকে অডিশন সম্পর্কে বিস্তারিত জানানো হবে। আরও জানতে SharkTank@bongobd.com ঠিকানায় ইমেইল করুন। 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!
ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মী ও…
 ১৩ অক্টোবর ২০২৬    রংপুর

কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সভা পরিচালনায় আদালতের স্থগিতাদেশ

কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সভা পরিচালনায় আদালতের স্থগিতাদেশ
চট্টগ্রাম অফিস:দি কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ৩৫ থেকে ৪০ কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও তছরুপের আশঙ্কায় সোসাইটির এক সদস্যের দায়ের করা মামলায় আদালতের পরবর্তী নির্দেশ…
 ১৩ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা…
 ১৩ অক্টোবর ২০২৬    খুলনা

কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর)…
 ১৩ অক্টোবর ২০২৬    রংপুর

সাভারে ১২৬ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১২৬ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত সোমবার…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চট্টগ্রাম প্রতিনিধি:জ্যেষ্ঠ সাংবাদিক ও চ্যানেল ২৪-এর আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজকে মুঠোফোনে হুমকি দেওয়ার ঘটনায় ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেফতার, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর নিরপেক্ষ…
 ১৩ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

রাজশাহীতে ইউএনও কার্যালয়ে তালা, জামায়াত-এনসিপির ৭ নেতার বিরুদ্ধে মামলা!

রাজশাহীতে ইউএনও কার্যালয়ে তালা, জামায়াত-এনসিপির ৭ নেতার বিরুদ্ধে মামলা!
রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের…
 ১৩ অক্টোবর ২০২৬    রাজশাহী

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন উপহার দিল জামায়াত!

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন উপহার দিল জামায়াত!
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত এক বিএনপি নেতার বিধবা স্ত্রীকে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন উপহার দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে নেওয়া এ উদ্যোগে…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

নড়িয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক গ্রেপ্তার

নড়িয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক গ্রেপ্তার
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁকের নামে ১৪ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে মাওলানা হোসাইন আহমেদ (৫৫) নামে এক মাদরাসা পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ।…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর!

১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর!
১৪ দিনের সাংগঠনিক ও দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি চরমোনাই পীর হিসেবে পরিচিত। সফরে…
 ১৩ অক্টোবর ২০২৬    নির্বাচিত

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন!

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। দলের নেতৃত্ব ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসতে পারে পরিবর্তন। দলটির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, আগামী দুয়েক…
 ১৩ অক্টোবর ২০২৬    নির্বাচিত

শাকিবের ‘মহব্বত’ সিনেমার রাইটার কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব!

শাকিবের ‘মহব্বত’ সিনেমার রাইটার কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব!
সিনেমা নিয়ে এতদিন পর্দার বাইরে থেকে বিশ্লেষণ করেছেন, তুলে ধরেছেন নিজের মতামত। এবার সেই চলচ্চিত্র জগতেরই সৃজনশীল কাজে যুক্ত হচ্ছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও চলচ্চিত্র…
 ১৩ অক্টোবর ২০২৬    বিনোদন

চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক!

চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক!
নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেয়েছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো.…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

ফেব্রুয়ারিতে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য তারিখ জানাল আমিরাত!

ফেব্রুয়ারিতে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য তারিখ জানাল আমিরাত!
হিজরি চান্দ্রবর্ষের হিসাব অনুযায়ী, ২০২৭ সালে ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে রমজান শুরুর সম্ভাব্য তারিখ তুলে…
 ১৩ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক