প্রচ্ছদ    আন্তর্জাতিক   চীনে অর্থনৈতিক সংকট, বিভিন্ন প্রদেশে...

চীনে অর্থনৈতিক সংকট, বিভিন্ন প্রদেশে সংঘাত-বিশৃঙ্খলা

১৬ নভেম্বর ২০২২ ০১:৫৫ এএম
বজ্রশক্তি ডেস্ক

করোনাভাইরাস নির্মূল করতে কঠোর ‘জিরো কোভিড নীতি’ নিয়েছে চীন; কিন্তু এই নীতির প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক সংকট, নীতি প্রয়োগের ক্ষেত্রে ব্যাবস্থাপনাগত নানা দুর্বলতা এবং গুজবের প্রভাবে দেশটির বিভিন্ন প্রদেশে আইনশৃঙ্খলা বাহিনী ও কোভিডকর্মীদের সঙ্গে সংঘাত-বিশৃঙ্খলা শুরু হয়েছে জনগণের।

সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ও দেশটির অন্যতম শিল্প এলাকা গুয়াংজুর বিভিন্ন শহরে পুলিশ ও কোভিডকর্মীদের সঙ্গে জনতার সংঘর্ষ হয়েছে। এসব শহর থেকে সংগৃহীত ভিডিও ফুটেজগুলোয় দেখা গেছে, স্থানীয় জনগণ পুলিশের টহল যানবাহন উল্টে দেওয়ার পাশাপাশি কোভিড ব্যারিকেড ভাঙচুর করছেন।

দীর্ঘমেয়াদী লকডাউন ও কোয়ারেন্টাইন বিধি জারি থাকা সত্ত্বেও গুয়াংজু প্রদেশে সম্প্রতি বাড়ছে করোনায় আক্রান্ত রোগীদের সংখ্যা। প্রদেশের হেইঝু শহরের বাসিন্দারা জানিয়েছেন, শিল্পাঞ্চল হওয়ায় গুয়াংঝুর শহরগুলোতে বসবাসকারী জনসংখ্যার অধিকাংশই শ্রমিক।

আরও পড়ুন

৪.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ভারত, হতাহতের খবর নেই!

৪.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ভারত, হতাহতের খবর নেই!

তাদের অভিযোগ, একদিকে লকডাউনের কারণে দিনের পর দিন ধরে বন্ধ থাকছে প্রদেশের বিভিন্ন কল-কারখানা— অন্যদিকে সরকারের পক্ষ থেকে সাধারণ জনগণকে কোনো অর্থ সহায়তাও দেওয়া হচ্ছে না। সেইসঙ্গে খাদ্যদ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম দিন দিন অসহনীয় পর্যায়ে পৌঁছে যাচ্ছে।

এসব কারণে গুয়াংজুবাসীর মধ্যে করোনা লকডাউন ভাঙ্গার প্রবণতা অনেক দিন ধরেই লক্ষ্য করা যাচ্ছিল, পুলিশ এবং কোভিড কর্মীদের সঙ্গে স্থানীয় জনগণের বাক-বিতণ্ডাও চলছিল।

কিন্তু সোমবার মধ্যরাতের দিকে প্রদেশটির বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে লকডাউনবিরোধী স্লোগান দিতে থাকেন। এ সময় পুলিশ ও কোভিডকর্মীদের সঙ্গে তাদের হাতাহাতিও হয়।

গুয়াংঝু প্রদেশের আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘সরকার থেকে গণ করোনা টেস্টের জন্য দায়িত্বপ্রাপ্ত কোম্পানিগুলো অধিক মুনাফার আশায় জনগণকে ভুয়া পিসিআর রিপোর্ট সরবরাহ করছে’— এমন একটি গুজব সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকে জিরো কোভিড নীতির কারণে ব্যাপক চাপে থাকা চীনের সাধারণ জনগণ রীতিমতো অসহিষ্ণু হয়ে উঠছেন।

দেশটির উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশেও বিশৃঙ্খলা শুরু হয়েছে। প্রদেশের কোনো শহরের ওষুধের দোকানে করোনার সঙ্গে সম্পর্কিত ওষুধ পাওয়া যাচ্ছে না।

প্রদেশের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিবিসি জানতে পেরেছে, সম্প্রতি হেবেই প্রদেশে গণ করোনা টেস্ট বন্ধ ঘোষণা করেছে প্রাদেশিক সরকার। তারপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে করোনা নিয়ে নতুন গবেষণা শুরু করেছে সরকার এবং এই গবেষণায় হেবেই প্রদেশের জনগণকে ‘গিনিপিগ’ হিসেবে ব্যবহার করা হচ্ছে।

‘গবেষণার’ অংশ হিসেবে করোনার কোনো ওষুধ আর হেবেই প্রদেশে আসবেনা বলেও গুজব ছড়ানো হয়। তারপরই করোনার ওষুধ কিনতে ফার্মেসিগুলোতে জনগণের হিড়িক পড়ে যায়। ফলে বর্তমানে হেবেইয়ের কোনো শহরের ফার্মেসিতে আর করোনার ওষুধ নেই।

এদিকে জিরো কোভিড নীতি থাকার কারণে চীনের অনেক দপ্তর-কার্যালয়-কোম্পানি কর্মীদের জন্য প্রতিদিন করোনা টেস্ট বাধ্যতামূলক করে নোটিশ জারি করেছে। সেই নোটিশে বলা হয়েছে, কার্যালয়ে প্রবেশের সময় নিরাপত্তারক্ষীকে অবশ্যই করোনা টেস্টের রিপোর্ট প্রদর্শন করতে হবে। যদি কোনো কর্মী সেই রিপোর্ট প্রদর্শনে ব্যর্থ হন, সেক্ষেত্রে তাকে দপ্তরে ঢুকতে দেওয়া হবে না।

এতদিন এই শর্ত মানতে তেমন অসুবিধায় পড়তে হয়নি রাজধানী বেইজিংয়ের কর্মীদের; কারণ বেইজিংয়ে বিভিন্ন সড়ক ও অফিসের সামনে ভ্রাম্যমান করোনা টেস্ট কেন্দ্র ছিল।

কিন্তু বেইজিংয়ের স্থানীয় প্রশাসন সম্প্রতি রাস্তা ও অফিসের সামনের অধিকাংশ ভ্রাম্যমান করোনা টেস্ট কেন্দ্র উঠিয়ে দেওয়ায় ব্যাপক ভোগান্তিতে পড়েছে সাধারণ কর্মীরা। তাদেরকে করোনা টেস্টের জন্য আবাসিক ভবনের সামনে স্থাপিত কেন্দ্রগুলোতে যেতে হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একাধিক ভিডিওচিত্রে দেখা গেছে, বেইজিংয়ের বিভিন্ন আবাসিক এলাকার করোনা টেস্ট কেন্দ্রগুলোর সামনে দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন মানুষজন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

৪.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ভারত, হতাহতের খবর নেই!

৪.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ভারত, হতাহতের খবর নেই!
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলায় ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টা ৭ মিনিটে অনুভূত এ কম্পনে এখন…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার প্রকাশ্যে গণনা, লালনের মাজারের দানবাক্সে মিলল ৬ লাখ টাকা!

প্রথমবার প্রকাশ্যে গণনা, লালনের মাজারের দানবাক্সে মিলল ৬ লাখ টাকা!
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের মাজারের দানবাক্সে প্রথমবারের মতো প্রকাশ্যে টাকা গণনা করা হয়েছে। এতে পাওয়া গেছে ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা।…
 ১০ অক্টোবর ২০২৬    খুলনা

বাংলাদেশের সংকট মোকাবিলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশের সংকট মোকাবিলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: বরিশালে জেলা হেযবুত তওহীদের উদ্যোগে ‘বাংলাদেশের সংকট মোকাবিলায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) মাগরিবের নামাজের পর বরিশালের বাবুগঞ্জ…
 ১০ অক্টোবর ২০২৬    বরিশাল

দরজা ভেঙে পুলিশ কর্মকর্তার বাড়িতে ঢুকে ১৭ লাখ টাকার ডাকাতি!

দরজা ভেঙে পুলিশ কর্মকর্তার বাড়িতে ঢুকে ১৭ লাখ টাকার ডাকাতি!
চট্টগ্রামের মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বাড়িতে দরজা ভেঙে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি করেছে মুখোশধারী একটি দল। এ সময় স্বর্ণালংকার, নগদ…
 ১০ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

মেহেদীর ৬ উইকেটের দাপট, নাঈমের দুর্দান্ত সেঞ্চুরি!

মেহেদীর ৬ উইকেটের দাপট, নাঈমের দুর্দান্ত সেঞ্চুরি!
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনেই বল হাতে ঝলক দেখিয়েছেন শেখ মেহেদী হাসান। তার ৬ উইকেটের দাপটে মাত্র ১১৯ রানেই গুটিয়ে গেছে রাজশাহী বিভাগ।…
 ১০ অক্টোবর ২০২৬    খেলাধুলা

মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল প্রবাসীর!

মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল প্রবাসীর!
মেয়ের জন্মদিনের কেক কিনতে বের হয়েছিলেন সৌদি প্রবাসী আল আমিন। কিন্তু সেই কেক আর কেনা হলো না, মেয়ের জন্মদিনের আনন্দও পরিণত হলো শোকে। চাঁদপুরের শাহরাস্তিতে…
 ১০ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

হাতি চলাচলের পথ খুলতে সীমান্তের বেড়া সরানোর অনুরোধ জানাবে বাংলাদেশ!

হাতি চলাচলের পথ খুলতে সীমান্তের বেড়া সরানোর অনুরোধ জানাবে বাংলাদেশ!
শেরপুরের গারোপাহাড়ে আটকে পড়া বন্যহাতির নিরাপদ চলাচল নিশ্চিত করতে সীমান্তের বেড়া খুলে দেওয়ার জন্য ভারতকে অনুরোধ জানাবে বাংলাদেশ। এ লক্ষ্যে আগের প্রটোকল অনুসারে ভারতের সঙ্গে…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়

হাইকোর্টের আদেশের পরও চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভা, সাংবাদিক প্রবেশে বাধা

হাইকোর্টের আদেশের পরও চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভা, সাংবাদিক প্রবেশে বাধা
চট্টগ্রাম প্রতিনিধি:উচ্চ আদালতের স্থগিতাদেশ অমান্য করে ‘দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড’-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের অভিযোগ উঠেছে। আজ শনিবার (১০ অক্টোবর) সকালে চট্টগ্রাম…
 ১০ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

শ্রীপুরে ভীমরুলের কামড়ে পূজা কমিটির নেতার মৃত্যু, আইসিইউতে স্ত্রী

শ্রীপুরে ভীমরুলের কামড়ে পূজা কমিটির নেতার মৃত্যু, আইসিইউতে স্ত্রী
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে ভীমরুলের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় স্বপন দাস (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ঘটনায় মুমূর্ষু অবস্থায় তার স্ত্রীকে…
 ১০ অক্টোবর ২০২৬    ঢাকা

যত গ্রেপ্তারই করুন, আমরা পিছু হটব না’, মোদিকে রাহুলের হুঁশিয়ারি!

যত গ্রেপ্তারই করুন, আমরা পিছু হটব না’, মোদিকে রাহুলের হুঁশিয়ারি!
ভারতের তরুণদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেছেন, আন্দোলন দমনে যত…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

আটক সবাইকে মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের!

আটক সবাইকে মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের!
বিক্ষোভ ঘিরে আটক সবাইকে আগামীকালের মধ্যে মুক্তি দেওয়া না হলে অনশন বা পদযাত্রা কর্মসূচি পালনের কথা বিবেচনা করবেন বলে জানিয়েছেন লাদাখের শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

জাজিরায় ফোঁড়ার চিকিৎসায় ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পল্লি চিকিৎসক পলাতক

জাজিরায় ফোঁড়ার চিকিৎসায় ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পল্লি চিকিৎসক পলাতক
শরীয়তপুরের জাজিরায় পিঠের ফোঁড়ার চিকিৎসা নিতে গিয়ে পল্লি চিকিৎসকের ইনজেকশন দেওয়ার পর সামিয়া আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত…
 ১০ অক্টোবর ২০২৬    ঢাকা

গোবিন্দগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা…
 ১০ অক্টোবর ২০২৬    রংপুর

‘খেলা শুরু হয়ে গেছে’, মোদি সরকারকে কটাক্ষ প্রকাশ রাজের!

‘খেলা শুরু হয়ে গেছে’, মোদি সরকারকে কটাক্ষ প্রকাশ রাজের!
দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের ধরপাকড়, ব্যারিকেড ও মেট্রো স্টেশন বন্ধের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করেছেন অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
চার দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ২৬ অক্টোবর জাপানের রাজধানী টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এ সফরে দুই দেশের মধ্যে মেট্রোরেল…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়