প্রচ্ছদ    রংপুর   এক যুগের হয়রানির অবসান: মিথ্যা...

এক যুগের হয়রানির অবসান: মিথ্যা মামলা থেকে হেযবুত তওহীদের ৫ সদস্যকে অব্যাহতি

২৬ জানুয়ারি ২০২৫ ০৪:০৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

নিরাপরাধ তিন জন নারী ও দুই জন পুরুষ সরল বিশ্বাস হৃদয়ে ধারন করে ইসলামের প্রকৃত রূপরেখা সংক্রান্ত বক্তব্য সম্বলিত লিফলেট সর্বসাধারণের মাঝে বিতরণ করেন। যে লিফলেট মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন ২০০৭ সালে বৈধতা দান করেছে। অথচ মহামান্য হাইকোর্টকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাইবান্ধা জেলার সদর থানার পুলিশ একযুগ আগে ২০১২ সালে সেই লিফলেট বিতরণের কারণে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ আনে।

একযুগ আগের পুরোনো ধর্মীয় অনুভূতিতে আঘাতের মিথ্যা অভিযোগে দায়েরকৃত হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি দিয়ে গাইবান্ধায় হেযবুত তওহীদের ৫ সদস্যকে বেকসুর খালাস ঘোষণা করেছেন আদালত। রবিবার (২৬ জানুয়ারি ২০২৫) গাইবান্ধা জুডিশিয়াল প্রথম আদালত পৃথক দুই মামলার রায়ে তাদের খালাস প্রদান করেন। এ সময় অব্যাহতি পাওয়া সদস্যরা আদালতে উপস্থিত ছিলেন। খালাসপ্রাপ্ত হেযবুত তওহীদের সদস্যরা হলেন- মো. আরজু আহম্মেদ (৩৫), মো. ইমরান আলী (৩৪), মেহেরজান নেছা (৪০), শামীমা আক্তার (৩০) এবং আল্পনা আক্তার (৩০)। মামলার রায় ঘোষণার পর তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন হেযবুত তওহীদের স্থানীয় নেতাকর্মীরা। অবসান ঘটে একযুগের হয়রানির।

জানা যায়, ২০১২ সালে গাইবান্ধা শহরে হেযবুত তওহীদের প্রকাশনা ও আদর্শিক বক্তব্য সম্বলিত হ্যান্ডবিল প্রচার করছিলেন মো. ইমরান আলী ও আরজু আহম্মেদ। স্থানীয় একটি মহল তাদের কাজে বাধা প্রদান করে এবং মিথ্যা তথ্য দিয়ে পুলিশে অভিযোগ করে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় এবং ৫৪ ধারায় গ্রেফতার দেখায়। পরবর্তীতে গাইবান্ধা থানার এসআই ফিরোজ হোসেন বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে মামলা করেন।
অপর মামলাটি ঘটে ২০১৩ সালে। যখন শামীমা আক্তার, মেহেরজান নেছা ও আল্পনা আক্তার গাইবান্ধা বাসস্টান্ডে একই লিফলেট বিতরণ করার সময় স্থানীয় কিছু উগ্রবাদী লোক প্রথমে বাধার সৃষ্টি করে এবং পরে ভুল তথ্য দিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায় এবং ৫৪ ধারায় গ্রেফতার করে। এ ঘটনায় গাইবান্ধা থানার তৎকালীন এসআই শাহাদত হোসেন বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আরেকটি মামলা করেন।

আরও পড়ুন

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

প্রথম মামলায় অভিযুক্তদের ছয় মাস ও দ্বিতীয় মামলায় অভিযুক্তদেরকে আড়াই মাস কারাবন্দি রাখা হয়। পরে জামিনে মুক্তি পান তারা। দীর্ঘ ১২ বছর ধরে চলা মামলা, আদালতে হাজিরা এবং সাক্ষ্যগ্রহণ শেষে রবিবার আদালত তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে জানিয়ে উভয় মামলার আসামীদেরকে খালাস দেন।

মামলার আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ সুজন বলেন, “হেযবুত তওহীদ একটি বৈধ আইনমান্যকারী সংগঠন। সরকারের অনুমোদিত কার্যক্রম পরিচালনায় তাদের কোনো বাধা নেই। ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। আমরা আদালতে প্রমাণ করেছি যে, এসব অভিযোগ ছিল ভিত্তিহীন। আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট।”

দীর্ঘ দিন হয়রানির কারণে তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার দুর্বলতার ব্যাপারেও অসন্তোষ প্রকাশ করলেও আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন হেযবুত তওহীদের স্থানীয় নেতৃবৃন্দ ও খালাসপ্রাপ্ত সদস্যরা।

খালাসপ্রাপ্ত শামীমা আক্তার বলেন, দীর্ঘ একযুগ পরে হলেও আমাদের হয়রানিমূলক মামলাটি মিথ্যা প্রমাণ হয়েছে। এতে আমরা বিজ্ঞ আদালতের প্রতি কৃতজ্ঞ। তবে উক্ত বিষয়টিকে মিথ্যা প্রমাণ কতে এতদিন লাগায় হতাশাও প্রকাশ করেন তিনি।

হেযবুত তওহীদের গাইবান্ধা জেলা শাখার সভাপতি জাহিদ হাসান মুকুল বলেন, “হেযবুত তওহীদ সারা দেশে রাষ্ট্রীয় আইন মেনে কাজ করে। আমাদের কার্যক্রমে বই বিক্রি, হ্যান্ডবিল বিলি, সভা-সমাবেশ এবং সেমিনার আয়োজন করা হয়। গত ৩০ বছরে আমরা কোনো আইন ভঙ্গ করিনি এবং ভবিষ্যতেও করব না। তা সত্ত্বেও একটি মিথ্যা মামলার জন্য ১২ বছর ধরে আমাদের সদস্যদের ভোগান্তি পোহাতে হলো। এটি বিচার বিভাগের একটি নেতিবাচক দিক।”

তিনি আরও বলেন, “দুই মামলাতেই পুলিশ প্রথমে তাদেরকে ৫৪ ধারায় আটকের পর ধর্মীয় অনুভূতিতে আঘাতের ২৯৫ ধারায় মামলা করে। কিন্তু হেযবুত তওহীদের বক্তব্য কোনোভাবেই ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না। আজকে আদালতের রায়ে সেই বিষয়টি আবারও প্রমাণ হলো। সেই সাথে হেযবুত তওহীদের সদস্যদের বিরুদ্ধে চলমান মামলাগুলোও ষড়যন্ত্রমূলক ও মিথ্যা। আমরা চাই দ্রুত সেগুলোরও নিষ্পত্তি করা হোক।”

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!
মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতে প্রচলিত রীতির বাইরে গিয়ে হাতির পিঠে চড়ে কনের বাড়িতে গেলেন গাইবান্ধার সাদুল্লাপুরের বর সাকিব মিয়া (২৫)। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ
মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ ও অভিযান পরিচালনা যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন কার্যকর সরকারি নীতি, নৈতিক শিক্ষার চর্চা, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে পুলিশের একটি পিকআপ ভ্যান। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!
নাগরিকদের নিরাপদ যাতায়াত, সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে চালু হয়েছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!
চলতি বছরের ডিসেম্বরে সর্বোচ্চ শক্তিতে পৌঁছাতে পারে শক্তিশালী ‘এল নিনো’। এর প্রভাব ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ বলে জানিয়েছে জাতিসংঘের…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পূজামণ্ডপের…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!
মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তাদের যথাযথ চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!
মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে ক্রান্তীয় ঝড় ‘সাইমন’। শক্তি বাড়িয়ে ঝড়টি ভয়ংকর হ্যারিকেনে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে উপকূলীয়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এসব হামলায়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!
মেয়ের বন্ধুত্ব নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন মা। বান্ধবী ভালো নয়—এমন আশঙ্কায় প্রায় ছয় মাস মেয়েকে স্কুলে যেতে দেননি। মেয়েকে চোখে চোখে রাখতেন, নিয়মিত খোঁজখবর…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!
টালিউড তারকা দেবের জীবনে এবার নতুন অধ্যায়। অভিনয়ের পাশাপাশি প্রথমবার পরিচালকের আসনে বসতে চলেছেন তিনি। আর এই নতুন যাত্রায় দেবকে শুভেচ্ছা জানিয়ে খোলা চিঠি লিখেছেন…
 ৯ অক্টোবর ২০২৬    বিনোদন

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ
পঞ্চগড় প্রতিনিধি:শিক্ষার্থীদের দেশ গঠন, সামাজিক উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তনের ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং চার বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা