স্টাফ রিপোর্টার:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে ফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বাংলাদেশের পুনর্গঠন প্রচেষ্টায় সহযোগিতা করার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল পাঠানোর আশ্বাস দেন তুরস্কের প্রেসিডেন্ট। সেইসঙ্গে বন্যা দুর্গতদের জন্য মানবিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
প্রথমে অন্তর্বর্তীসরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান।
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম বাংলাদেশের হিরা!

বাসস লিখেছে, গত মঙ্গলবার (২৭ আগস্ট) প্রধান উপদেষ্টাকে টেলিফোনে অভিনন্দন জানিয়ে চলমান প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের পাশে দাঁড়ানোর কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট।
ফোনালাপে প্রেসিডেন্ট এরদোগান বাংলাদেশের বন্যাদুর্গত এলাকায় জানমালের ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেন।
পাশপাশি বাংলাদেশ পুনর্গঠন প্রচেষ্টায় সহযোগিতা করার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল পাঠানোর কথা বলেন তিনি।
এ সময় প্রধান উপদেষ্টা ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান দেশটির প্রেসিডেন্ট। ইউনূস আমন্ত্রণ গ্রহণ করে এরদোয়ানকে ধন্যবাদ দেন এবং সুবিধাজনক সময়ে তুরস্ক সফরের কথা বলেন।

















