প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   মণি-মাণিক্য পিঠে গাধার!

মণি-মাণিক্য পিঠে গাধার!

২ ডিসেম্বর ২০১৫ ০২:৪৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক
ডা. মাকসুদে মওলা

আমি শিয়া না সুন্নী জানতে পারলাম যখন আমি এইচ.এস.সি পড়তে ঢাকা আসি। জানলাম আমি সুন্নী ও আহলে সুন্নাত ওয়াল জামাত। আর এটাই একমাত্র পথ জান্নাতে যাবার। সৌভাগ্য আমার আমার জন্মই হয়েছে মুক্তির পথে। তবে বুঝলাম না যে শিয়া কী জিনিস সুন্নী কী জিনিস। শুধু বুঝলাম শিয়া জিনিসটা কেমন নাপাক নাপাক, দাড়ি টুপি পাগড়ী সব আছে, তবু অশুচি। নামাজও পড়ে ৫ ওয়াক্ত তবু মুসলিম না। এমন ঘৃণা নিয়েই বেড়ে ওঠা আমার ও আমাদের। নিজের বিশ্বাসের অনুসারী ছাড়া কেউ জাতের না। ওদের যত দুর্ণাম গালমন্দ করা যায় তত ভাল, আর দুই এক ঘা দিতে পারলে তো বিরাট পুণ্যের কাজ।

তার পরেও কথা আছে। এই সুন্নীরা যে জান্নাতে যাবে, তাদের মধ্যে কোন ভাগ জান্নাতে যাবে? সুন্নীদের মধ্যেও তো দলাদলির শেষ নেই। জঙ্গি দলগুলোও নিজেদেরকে সুন্নী বলেই দাবি করে, হানাফি, হাম্বলি, মালেকি, শাফেয়ী সব মাজহাবের লোকেরাও সুন্নী বলে দাবি করে। আল্লাহ রসুল তো বলেছেন যে তাঁর জাতি অসংখ্য ভাবে বিভক্ত হবে যার একটি মাত্র ফেরকা জান্নাতে যাবে। সুন্নী হয়েও তাহলে কী লাভ হলো, আমি যে সেই জান্নাতী ফেরকার অনুসারী তা কীভাবে নিশ্চিত হলাম?
এতো গেলো দীনের সহীহ শুদ্ধতা নিয়ে নিজের ঈমানের ও শ্রেষ্ঠত্বের লড়াই। তার উপর আবার জমি জমা, দেনা পাওনা, চুরি ডাকাতি নানান দুনিয়াবী বিষয়ের মারামারি কাটাকাটি খুনাখুনি রক্তারক্তি সব চালু। এটা সব ধরনের, সব ধর্মের বিশ্বাসীদের ক্ষেত্রে এক। আরো আছে রাজনীতিক মতবাদের ভিত্তিতে দলাদলি। মসজিদে গেলে সরকারী বিরোধী দলের সবাই একই ইমামের পিছনে নামাজ পড়ছে আর বাইরে এসেই একে অপরকে আক্রমণ করছে। তাহলে ধর্ম আমাদের কি শিক্ষা দিয়েছে?
আজ শিয়া-সুন্নির এই ভ্রাতৃঘাতী লড়াই পৃথিবীর মুসলিমদের সবচেয়ে বড় অভিশাপ। ইরাক ইরানের যুদ্ধ, কুর্দি আল কায়েদা যুদ্ধ, আইএসের নৃশংসতা, সিরিয়ায় গৃহযুদ্ধ সর্বত্র এই অভিশাপ। নিজের বাঁচার জন্য শাপ বেজিতে বন্ধুত্ব হয়, মানুষে মানুষে হবে না?
বাংলাদেশের জনসংখ্যার অনুপাতে শিয়াদের সংখ্যা খুবই নগণ্য, মাত্র ১০ লাখ। এখানে শিয়া সুন্নীদের মধ্যে আকিদাগত বিভেদ থাকলেও তা কখনো সহিংসতার রূপ নেয় নি। কিন্তু মধ্যপ্রাচ্যের সেই দাঙ্গা বাংলাদেশেও ছড়িয়ে দেওয়ার একটি ষড়যন্ত্র সম্প্রতি শুরু হয়েছে। আমাদের গণমাধ্যমগুলোর এখন বড় ভূমিকা আছে যে তারা কি এই দাঙ্গাকে উসকে দেবে নাকি এর বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে সহযোগিতা করবে। শিয়াদের উপরে দুজায়গায় আক্রমণ হয়েছে, দু’জন খুন ও কয়েকজন হতাহত হয়েছেন। এই হামলায় দায়ী করা হচ্ছে জে.এম.বি-কে যারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামায়াত বলে মনে করে। অর্থাৎ সুন্নীরা শিয়াদেরকে হত্যা করছে এমন একটি চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা হচ্ছে। এদেশে শিয়ারা সংখ্যালঘু বিধায় প্রত্যাঘাত করার অবস্থানে নেই। যদি কোনোভাবে প্রত্যাঘাতের ঘটনা ঘটে তাহলে পানি ঘোলা হতে সময় লাগবে না, আর সেখানে মাছ শিকার করতে পরাশক্তিগুলোও বড়শি নিয়ে আসার জন্য প্রস্তুত।
ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে শিয়া সুন্নীর মধ্যে তেমন বৈপরীত্য নেই যেমন আল্লাহ, রসুল, কোর’আনে তারা উভয়েই বিশ্বাসী। কিছু দুর্ভাগ্যজনক ইতিহাসকে কেন্দ্র করে হাজার বছর ধরে এই বিভক্তিকে লালন করে যাচ্ছে মুসলিম জনগোষ্ঠী। তারা উভয়েই ভুলে গেছে যে ইসলামের লক্ষ্য কী, তাদের প্রকৃত এবাদত কী, উম্মতে মোহাম্মদী জাতিকে রসুলাল্লাহ কেন সৃষ্টি করেছিলেন, তার মানবজন্মের সার্থকতা কিসে? এখনও যদি তারা এই বোধ ফিরে পায় তাহলে তারা চূড়ান্ত ধ্বংস হয়ে যাওয়ার আগেই হয়তো ঐক্যবদ্ধ হতে পারবে। আরব বিশ্বের যাবতীয় সংঘাতের মূলে রয়েছে এই অন্তর্কলহ।
শান্তি প্রতিষ্ঠাই সকল ধর্মের উদ্দেশ্য। আর শান্তি থাকে ঐক্যের মধ্যে। সুতরাং ভিন্ন ধর্মের ভিন্ন মতের মানুষের প্রতি হিংসা-বিদ্বেষ পোষণ করা কোনো ধর্মের লক্ষ্য নয় বরং সকল মানুষকে এক পরিবারে পরিণত করার মধ্যেই ধর্ম নিহিত। মানুষ প্রকৃতপক্ষে কোনো মতবাদেই তাত্ত্বিক অবস্থায় পূর্ণ আস্থা পোষণ করতে পারবে না, তারা ফল দেখেই আস্থা আনবে। মক্কায় এত প্রচারের পরও ঈমান আনে অল্প কজন। কিন্তু রসুলাল্লাহ ক্ষিপ্ত হন নি। কিন্তু মাদীনায় যখন তাঁর বক্তব্যের বাস্তবায়ন করে দেখালেন তখন মক্কার একদা শত্রুরা পর্যন্ত মদীনায় গিয়ে তাঁর জাতির অন্তর্ভুক্ত হয়েছে। মানুষ আসলে শান্তি চায় – যারা শান্তির উদাহরণ সৃষ্টি করতে পারবে তারাই মানুষের হৃদয় জয় করতে পারবে। এ কারণেই ইসলাম কেবল তার ভৌগোলিক এলাকাই প্রসারিত করে নি, তার প্রতি ভালোবাসা মানুষের হৃদয়ে সহস্র বছর যাবৎ দৃঢ়মূল হয়ে আছে।
শর্ত পূরণ করুন। মানুষের মুক্তির কারণ হন। মানুষ আপনাকে মেনে নিবে। যারা পানিতে ডুবে মরছে তাদের কাছে বাঁচতে পারাটাই মুখ্য, কে বাঁচালো, তার ধর্ম পরিচয় কী, ফেরকা কী, মাজহাব কী তা বিচার্য হয় না। আজ পৃথিবীর করুণ হালে শেষ নবীর উম্মতের মধ্যে যাদের মগজ এখনো মলে পরিণত হয় নি, তাদের উচিত শিয়া সুন্নী বিভেদ ভুলে, হাত কোথায় বাঁধতে হবে তা নিয়ে বিতর্ক না করে ঐক্যবদ্ধ হওয়া। তাদের কাছে মানবজাতির দাবি আছে, তারাও মানবজাতির কাছে দায়বদ্ধ। তারা যদি এগিয়ে না আসেন তো ধ্বংস তাদেরকেও ক্ষমা করবে না। আর পরকালীন মুক্তির আশা তো নিতান্তই হাস্যকর। নজরুল বলেছেন,

জীবন থাকিতে বাঁচিলি না তোরা,
মৃত্যুর পরে রবি বেঁচে
বেহেশতে গিয়ে বাদশার হালে,
আছিস দিব্যি মনে এঁচে।
হাসি আর শুনি!-ওরে দুর্ব্বল,
পৃথিবীতে যারা বাঁচিল না,
এই দুনিয়ার নেয়ামত হতে
নিজেরে করিল বঞ্চনা,
কেয়ামতে তারা ফল পাবে গিয়ে?
ঝুড়ি ঝুড়ি পাবে হুর-পরী?
পরীর ভোগের শরীরই ওদের!
দেখি শুনি আর হেসে মরি!
জুতো গুতো লাথি ঝাঁটা খেয়ে খেয়ে
আরামসে যার কাটিল দিন,
পৃষ্ঠ যাদের বারোয়ারী ঢাক
যে চাহে বাজায় তাধিন ধিন,
আপনারে সয়ে অপমান যারা
করে অপমান মানবতার,
অমূল্য প্রাণ বহিয়াই মলো
মণি-মাণিক্য পিঠে গাধার!
তারা যদি ম’রে বেহেশতে যায়,
সেই বেহেশত মজার ঠাঁই,
এই সব পশু রহিবে যথা, সে
চিড়িয়াখানার তুলনা নাই।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

এমন কোনো প্রতীক নেই, যেটায় ভোট দিলে জান্নাতে যাবে!

এমন কোনো প্রতীক নেই, যেটায় ভোট দিলে জান্নাতে যাবে!
‘পৃথিবীতে এমন কোনো প্রতীক নেই, যে প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যায়’—এমন মন্তব্য করেছেন বাগেরহাটের রামপাল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন। সোমবার…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

ফেসবুকে প্রেম, বিয়ে করতে ভারত থেকে জয়পুরহাটে যুবক!

ফেসবুকে প্রেম, বিয়ে করতে ভারত থেকে জয়পুরহাটে যুবক!
ফেসবুকে গড়ে ওঠা প্রেমের টানে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের জয়পুরহাটের কালাই উপজেলায় এসেছেন এক যুবক। সঙ্গে নিয়ে এসেছেন নিজের ভাইকেও। ভারতীয় দুই যুবকের আগমনের খবর…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

পারিবারিক জেরে অন্তঃসত্তা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ

পারিবারিক জেরে অন্তঃসত্তা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:​গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে এক অন্তঃসত্ত্বা নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

গলাচিপায় জিম্মি করে জবানবন্দি নেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের সংবাদ সম্মেলন

গলাচিপায় জিম্মি করে জবানবন্দি নেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের সংবাদ সম্মেলন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক ভিডিও বক্তব্য ধারণ এবং ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ তুলেছেন মধ্য-পানপট্টি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মুহা. মাকছুদুর…
 ১২ অক্টোবর ২০২৬    বরিশাল

সাভারে অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

সাভারে অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে তিনটি ধারালো ছোরা এবং একটি খেলনা পিস্তলসহ ডাকাত ও ছিনতাইকারী দলের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ আর নেই!

সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ আর নেই!
সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে নিজ বাসায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৩৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তাঁর…
 ১২ অক্টোবর ২০২৬    বিনোদন

৭ দেশে টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করল মেটা!

৭ দেশে টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করল মেটা!
ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা যুক্তরাষ্ট্রসহ সাতটি দেশে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করেছে। এর ফলে এসব দেশে টিকটকসহ বাইটড্যান্সের অন্যান্য সেবার প্রচারণামূলক…
 ১২ অক্টোবর ২০২৬    প্রযুক্তি

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী
ধর্মীয় পরিচয় নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারপ্রধান হিসেবে প্রত্যেক নাগরিকের…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ!

ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ!
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে সদস্য দেশগুলোর জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা ও উত্তর, মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের…
 ১২ অক্টোবর ২০২৬    খেলাধুলা

উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার!

উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার!
ভারতের উত্তর প্রদেশের বিজনোর জেলায় নির্ধারিত শব্দসীমা অতিক্রম করে লাউড স্পিকারে আজান দেওয়ার অভিযোগে মোহাম্মদ ফাইজান নামে এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে হাজির করার…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

ছাত্রদলকে ব্যবহার করে চুয়েটের ভিসিকে চেয়ারে বসানো হয়েছে: হাসনাত

ছাত্রদলকে ব্যবহার করে চুয়েটের ভিসিকে চেয়ারে বসানো হয়েছে: হাসনাত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যকে ‘গুন্ডা’ আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক…
 ১২ অক্টোবর ২০২৬    নির্বাচিত

মালয়েশিয়ায় বিশ্বসেরা, দেশে ফিরতেই হাফেজ হীরাকে সংবর্ধনা!

মালয়েশিয়ায় বিশ্বসেরা, দেশে ফিরতেই হাফেজ হীরাকে সংবর্ধনা!
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা-২০২৬-এ প্রথম স্থান অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন বাংলাদেশের হাফেজ ইহতিশামুল হক হীরা। তাঁর এই আন্তর্জাতিক সাফল্যে দেশে…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

বৃদ্ধ মা-বাবার পাশে থাকতে মাইক্রোসফটের চাকরি ছাড়লেন কর্মকর্তা!

বৃদ্ধ মা-বাবার পাশে থাকতে মাইক্রোসফটের চাকরি ছাড়লেন কর্মকর্তা!
বর্ণাঢ্য কর্মজীবন ও ক্যারিয়ারের সাফল্যের চেয়ে বৃদ্ধ মা-বাবার সঙ্গে সময় কাটানোকে বেশি গুরুত্ব দিয়েছেন মাইক্রোসফটের এক শীর্ষ কর্মকর্তা। দীর্ঘ ২৩ বছর প্রতিষ্ঠানটিতে দায়িত্ব পালনের পর…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!
মাত্র ১৩ মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে ১০ বছর বয়সী শিশু মুহাম্মদ নাঈম আহমদ। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায়…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে!

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে!
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যের স্ত্রীই সবার আগে সেই কার্ড নেবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)…
 ১২ অক্টোবর ২০২৬    নির্বাচিত