প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা এমামুযযামান মোহাম্মদ...

হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা এমামুযযামান মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর পূর্বপুরুষ হযরত খাজা বন্দে নেওয়াজ গেসু দরাজ (র.)

১০ অক্টোবর ২০১৫ ০৫:৩০ এএম
বজ্রশক্তি ডেস্ক

ভারতের কর্নাটকে অবস্থিত হযরত খাজা বন্দে নেওয়াজ গেসু দরাজ (র.) এর দরগাহ শরীফ এর গেট। এটি আদিল শাহী গেট নামে পরিচিত।
ইসলামের প্রকাশ ও বিকাশে পন্নী পরিবারের ঐতিহ্য সুপ্রাচীন। রসুলাল্লাহর জামাতা, ইসলামের চতুর্থ খলিফা আলী (রা.) এর বংশধারা থেকে পন্নী বংশের উদ্ভব। মহামান্য এমামুযযামানের পূর্বপুরুষগণ সমগ্র পৃথিবীতে সত্যদীন প্রতিষ্ঠা করার লক্ষ্যে উম্মতে মোহাম্মদী হিসাবে আরবভূমি থেকে বহির্গত হয়েছিলেন। ধারণা করা হয় ৬৫২ সনে রসুলাল্লাহর সাহাবি আহনাফ ইবনে কায়েস (রা.) এর নেতৃত্বে পরিচালিত খোরাসান অভিযানের সেনানী হিসাবে তাঁরা আফগানিস্তানের হিরাত অঞ্চলে আগমন করেন এবং এখানে বাস করতে থাকেন। পরবর্তীতে ইসলাম যখন ভারতবর্ষে প্রবেশ করে এ বংশেরই এক ব্যক্তি দিল্লিতে আসেন। ততদিনে আল্লাহর দেওয়া প্রকৃত ইসলামের ভারসাম্য বিনষ্ট হয়ে জাতির একটি অংশ আধ্যাত্মবাদের দিকে ঝুঁকে পড়েছে, আরেকটি অংশ ঝুঁকে পড়েছে দীনের সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণের দিকে।
মহামান্য এমামুযযামানরে পূর্বপুরুষগণের মধ্যেও জন্ম নেন অনেক আধ্যাত্মিক সাধক, সুফি ও দরবেশ যার মধ্যে ভারতের বিখ্যাত সুফি সাধক সৈয়দ খাজা মোহাম্মদ হোসাইনী গেসুদারাজ বন্দে নেওয়াজ (র.) (জুলাই ১৩, ১৩২১- নভেম্বর ১, ১৪২২) প্রসিদ্ধ। তিনি ধর্মপ্রচারের উদ্দেশ্যে দীর্ঘদিন আফগানিস্তানের বিভিন্ন এলাকায় অবস্থান করেছিলেন। এ সময় তিনি কারলানী (মূল গোত্র কাকার) নামক এক পাঠান গোত্রে বিবাহ করেন। এই কারণে পরবর্তীতে তাঁর বংশধরগণ তাদের নামের শেষে কারলানি (কাররানি) ব্যবহার করতেন। কারলানী স্ত্রীর গর্ভে তাঁর একটি পুত্র জন্মগ্রহণ করে যার নাম পান্নী (উচ্চারণভেদে হান্নি)। তার বংশধরেরা নামের শেষে কাররানি বা পন্নী দুটোই ব্যবহার করতেন।
এ বংশেই জন্ম নেন তাজ খান কররানি যিনি ষোড়শ শতাব্দীতে বঙ্গভূমিতে কাররানী শাসনের[Karrani dynasty (1563-1576)] পত্তন করেন।
পশ্চিমবঙ্গের মালদহ জেলায় অবস্থিত গৌড়ের সর্বশেষ রাজধানী তাঁড়া (Tanda) যা প্রতিষ্ঠা করেন পন্নী বংশীয় সুলতান সোলায়মান খান কররানি (১৫৬৫)
জীবনী:
মাননীয় এমামুযযামানের পূর্বপুরুষদের মধ্যে যিনি হিরাত থেকে ভারতবর্ষে আগমন করেন তাঁরই বংশধারায় দিল্লিতে ৪ রজব, ৭২১ হিজরীতে হযরত গেসুদারাজ বন্দে নেওয়াজ জন্মগ্রহণ করেন। তাঁর পিতা হযরত সৈয়দ ইউসুফ কিংবা শাহ রাজু কাতাল একজন ধার্মিক ব্যক্তি ছিলেন এবং হযরত নিজাম উদ্দিন আউলিয়ার প্রতি অনুরক্ত ছিলেন।
একদা দিল্লির সুলতান মুহম্মদ বিন তুঘলক তার রাজধানী দৌলতাবাদে (দেবগিরি) স্থানান্তরিত করেন এবং সেখানে তাঁর সাথে অনেক আলেম, বিশেষজ্ঞ ও ওলি আউলিয়াগণও গমন করেন। এ সময় তাঁর পিতা-মাতাও সেখানে চলে যান। তাঁর মামা মালিক-উল-ওমর হযরত সৈয়দ ইব্রাহিম মোস্তফা যখন দৌলতাবাদের গভর্নর ছিলেন তখন তাঁর বয়স চার বছর।
পনের বছর বয়সে নাসিরুদ্দিন চেরাগ দেহলভীর কাছ থেকে শিক্ষা-দীক্ষা ও প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ার জন্য তিনি দিল্লি ফিরে যান। তিনি হযরত কেথলী, হযরত তাজউদ্দিন বাহাদুর এবং কাজী আব্দুল মুক্তাদিরের কাছেও খুব উৎসাহী শিক্ষার্থী ছিলেন।
তাঁর পৈতৃকসূত্রে প্রাপ্ত নাম ছিল আবুল-ফতেহ আর গেসু দরাজ ছিল তাঁর উপাধি। বিশেষজ্ঞ এবং পণ্ডিতবর্গের কাছে তিনি ছিলেন শেখ আবুল-ফতেহ সদর উদ্দিন মুহম্মদ দেহলভী। কিন্তু সাধারণ মানুষ তাঁকে খাজা বন্দে নেওয়াজ গেসু দরাজ নামেই চিনতো। তিনি ভারত উপমহাদেশের চিশতী বংশানুক্রমের বিখ্যাত সুফী সাধক ছিলেন; তিনি বিভিন্ন ধর্মের মধ্যে সমঝোতা, সহিষ্ণুতা এবং ঐকতানের সমর্থক ছিলেন।
বাল্যকাল এবং প্রাথমিক শিক্ষা:
তাঁর বাবা সবসময় শিক্ষার প্রয়োজনীয়তার প্রতি খুব জোর দিতেন। বাল্যকাল থেকেই তিনি ধর্মের প্রতি খুব প্রবৃত্ত ছিলেন এবং ধ্যান ও প্রার্থনায় মগ্ন থেকে সময় কাটাতেন। যখন তাঁর বয়স দশ বছর তখন তাঁর পিতা মারা যান। তাঁর মাতামহ তাঁর শিক্ষা-দীক্ষা এবং প্রশিক্ষণের দায়িত্বভার গ্রহণ করেন। তিনি তাঁকে প্রাথমিক কেতাবসমূহের শিক্ষাদান করেন; কিন্তু অন্য শিক্ষকের কাছ থেকে তিনি মেসবাহ্ ও কদুরীর জ্ঞান অর্জন করেন।
দিল্লি থাকাকালীন:
পনের বছর বয়সে তাঁর মাতামহ মৃত্যুবরণ করেন। তিনি তাঁর পিতা ও মাতামহের কাছ থেকে হযরত নিজাম উদ্দিন আউলিয়া (র.) এবং হযরত নাসির উদ্দিন রোশান চেরাগ দেহলভীর (র.) সম্পর্কে অনেক কথা শুনতেন। এভাবেই তিনি তাঁদের প্রতি অনুরক্ত হন। একদিন তিনি সুলতান কুতুব উদ্দিনের জামে মসজিদে সালাহ কায়েম করতে যান। সেখানে তিনি দিল্লির বিশিষ্ট সুফী সাধক হযরত শেখ নাসির উদ্দিন চেরাগ দেহলভীকে দেখতে পান এবং ১৬ রজব তাঁর আনুগত্যে উপন্যস্ত হন। হযরত নাসির উদ্দিন চেরাগ দেহলভীর নির্দেশনায় তিনি নিজেকে প্রার্থনা ও ধ্যানমগ্ন রাখতেন। তিনি এতে এতই আনন্দ পেতেন যে পড়াশোনা করতে চাইতেন না; এমনকি তাঁর শিক্ষকদের কাছ থেকেও এর ব্যাপারে অনুমতি চাইতেন। কিন্তু হযরত নাসিরউদ্দিন তাঁকে এ ব্যাপারে অনুমতি দিতে অস্বীকৃতি জানান এবং তাঁকে মনোযোগ সহকারে উসুল-এ-বিজুরী, রাইসাল শামসিয়া, কাশাফ, মেসবাহ প্রভৃতি পড়ার নির্দেশনা দেন। তখন তিনি স্বনামধন্য শিক্ষকদের ছত্রছায়ায় পুনরায় পড়াশোনা আরম্ভ করেন। চেরাগ দেহলভীর (রা.) মৃত্যুর পর গেসু দরাজ তাঁর প্রতিনিধি তথা খলিফার পদে অধিষ্ঠিত হন। ১৩৯৮ সনের দিকে তৈমুর লং-এর দিল্লি আক্রমণের কারণে যখন তিনি দৌলতাবাদে গমন করেন তখন তিনি চিশতী মতবাদ দক্ষিণ ভারতে নিয়ে যান।
দারাজের (র.) সময়ে গুলবর্গা ইসলামের একটি বৃহৎ চর্চাকেন্দ্রে পরিণত হয়। সে সময়ের অনেক মসজিদ, খানকাহ ও দরগাহ শরীফ এখনো কালের সাক্ষী হয়ে বিরাজ করছে।
গেসু দরাজউপাধি:
একদিন তিনি এবং অন্যান্য শিষ্যরা হযরত নাসির উদ্দিনকে (র.) পালকিতে করে নিয়ে যাচ্ছিলেন। তখন তাঁর লম্বা চুল পালকির পায়ে আটকে যায়। এতে তিনি প্রচণ্ড ব্যথা পাচ্ছিলেন। কিন্তু গুরুর প্রতি ভালবাসা ও শ্রদ্ধার কারণে তিনি চুল ছাড়ানোর কোন রকম চেষ্টা করলেন না। হযরত নাসির উদ্দিন যখন এ বিষয়ে জানতে পারেন, তিনি খুব খুশি হন এবং এই পারস্য ভাষায় এ কবিতাটি আবৃত্তি করেন:
হর কি মুরিদ সৈয়দ গেসু দারাজ শুধ ,ওয়াল্লাহ খিলাফেনাস্ত কি য়্যু ইশ্ক বাজ শুধ
অর্থাৎ সৈয়দ গেসু দরাজ আনুগত্যের বন্ধনে আবদ্ধ; এ বন্ধনকে ভালোবেসে আপন করে নিতে সে কোনো ত্র“টি করে নি।” এভাবেই তিনি “গেসু দরাজ” অর্থ দীর্ঘ কেশগুচ্ছের অধিকারী (One with longlocks of hair) উপাধি প্রাপ্ত হন।
আফগানিস্তান বেলুচিস্তান থাকাকালীন:
সৈয়দ আফগানিস্তান ও বেলুচিস্তানেও ইসলাম প্রচার করেন। আফগানিস্তানে তিনি কাকার গোত্রের একজন পাঠান নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং চারটি পুত্র সন্তান লাভ করেন- স্তোরী (উস্তারানা), ওয়ারদাগ, হযরত সৈয়দ মাসুদ আলী শাহ (মাশওয়ানি) এবং হান্নি।
গেসু দারাজের (র.) সমসাময়িক গুলবর্গা নগরি আর দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। ১৪০১ সনে তিনি গুলবর্গা কেল্লায় বসবাস করতেন।
গুলবর্গায় থাকাকালীন:
দিল্লিতে ৪০ বছরের কিছু বেশি সময় বসবাসের পর তিনি প্রায় ৭৬ বছর বয়সে ডেকান এর শাসক তাজউদ্দিন ফিরোজ শাহ বাহমানীর অনুরোধে গেসু দারাজ গুলবর্গায় তথা বর্তমান কর্নাটকে বসতি স্থাপন করেন। সেখানে তিনি দীর্ঘ সময় মানুষকে বিভিন্ন ধর্মীয় উপদেশ এবং আধ্যাত্মিক শিক্ষা দেয়ার কাজে নিয়োজিত ছিলেন।

এন্তেকাল
:
গুলবর্গায় থেকে দিল্লি, মেওয়াঠ, গোয়ালিওর, চন্দর, আরিচা, চান্দেরী, মায়ানধর, বরোদা, খমবয়াত, গুলবর্গা প্রভৃতি স্থানে শিক্ষাদানের পর ১৬ জ্বিলক্বদ, ৮২৫ হিজরী মোতাবেক ১ নভেম্বর ১৪২২ খ্রিষ্টাব্দ তারিখে গুলবর্গায় দেহত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। সেখানেই তাঁকে সমাহিত করা হয়। তাঁর সমাধিকে যিয়ারতের স্থান হিসেবে গণ্য করা হয়। রাজস্থানে অবস্থিত চিশতী তরিকার প্রতিষ্ঠাতা খাজা মঈনুদ্দিন চিশতীর দরগা অর্থাৎ আজমিরি শরীফ যেমন প্রসিদ্ধ তেমনি ভারতের দক্ষিণাঞ্চলে হযরত গেসু দারাজের (র.) দরগাহ তেমনই প্রসিদ্ধ।
উদ্ধৃতি:
·        যদি কোন সালিক (Follower ofSufism) খ্যাতিলাভের জন্য প্রার্থনা কিংবা সুফি সাধনা করে তবে সে নাস্তিক।
·        যদি কোন সালিক শুধুমাত্র ভয়ে প্রার্থনা কিংবা ধ্যান করে তবে সে ভণ্ড ও মোনাফেক।
·        যতদিন পর্যন্ত কোন মানুষ নিজেকে যাবতীয় পার্থিব সম্পদ থেকে দূরে রাখতে পারবে ততদিন সে অসদাচরণের পথে যাবে না।
·        রাত্রিকে তিনটি ভাগে বিভক্ত করে নাও: প্রথম ভাগে দরূদ ও তেলাওয়াত কর, দ্বিতীয় ভাগে নিদ্রা যাও আর তৃতীয় ভাগে সৃষ্টিকর্তাকে ডাক এবং ধ্যানমগ্ন হও।
·        একজন সাধককে সতর্ক থাকা উচিৎ তাঁর খাবার যেন হালাল হয়।
·        একজন সাধককে দুনিয়াবী লোকের সঙ্গ থেকে দূরে থাকা উচিত।

ধর্মীয়
সাহিত্যকর্ম:
বন্দে নেওয়াজ আরবী, পার্সি ও উর্দু ভাষাতে প্রায় ১৯৫টি বই রচনা করেন। তাঁর প্রধান সাহিত্যিক রচনা ‘তাফসীর মুলতাকাত’ সম্প্রতি একটি বইয়ে সংকলিত করা হয়েছে। উর্দু ভাষার দক্ষিণ ভারতীয় শাখা, দখনীতে তিনি মানুষের জন্য দিক-নির্দেশনা হিসেবে মহানবী (স.) এর উপর একটি বই রচনা করেন যেটির শিরোনাম ছিল- ‘মিরাজ-আল-আশেকিন’। সুফি সাধকদের মধ্যে তিনিই প্রথম স্থানীয় ভাষায় পুস্তক রচনা করেন যেটা পরবর্তী শতাব্দীগুলোতে দক্ষিণ ভারতের বহু সুফী সাধক দ্বারা বিস্তার লাভ করেছিল। তিনি স্পেপেনের সুফি সাধক ইবনে আরাবী এবং ইরানি সুফি দার্শনিক সোহরাওয়ার্দীর লেখাসমূহ নিয়ে বহু গবেষণামূলক প্রবন্ধ রচনা করেন যেগুলো ঐ বিশেষজ্ঞদের গ্রন্থাবলীকে ভারতীয় পণ্ডিতদের কাছে গ্রহণযোগ্য করে তুলেছিল এবং সুফিবাদের চিন্তাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে ক্বাসীদা আমালান্দ আদাব-আল-মুরিদীন।

তাঁর
রচিত কয়েকটি বইয়ের নাম:
·        তাফসীল-এ-কুর’আনে-মাজিদ
·        মুলতাক্বীত
·        হাভশী কাশাফ
·        শাইরা-এ-মাশরেক্
·        শাইরা ফিকাহ-এ-আক্ববার
·        শাইরা আদাব-উল-মুরিদীন
·        শাইরা তা-আরুফ
·        রিসালা সিরাত-উল-নবী
·        তারজুমা মাশরেক
·        মা-আরিফ
·        তারজুমা আওয়ারিফ
·        শারাহ ফাসুসুল হুকুম
·        তারজুমা রিসালা ক্বেরিয়া
·        হাওয়া আসাহি ক্বুওয়াত-উল-ক্বাল্ব
উরশের সময়ে এভাবেই বিভিন্ন ধর্মের লাখো ভক্ত আজো গুলবর্গায় খাজা বন্দে নেওয়াজের মাজারে একত্রিত হন
উরশ:
আজও প্রতি বছর ইসলামিক ক্যালেণ্ডারের ১৫-১৭ জ্বিলক্বদ গুলবর্গায় অবস্থিত সুবিখ্যাত বন্দে নেওয়াজ দরগাহতে তাঁর মৃত্যুবার্ষিকী পালনের জন্য জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ একত্রিত হয়। সকল ধর্ম, সকল বিশ্বাস নির্বিশেষে দূরদূরান্ত থেকে কয়েক শত সহস্র ভক্ত আজও আশীর্বাদের আশায় একত্রিত হয়।
১. হযরত খাজা বন্দে নেওয়াজ গেসু দরাজ (র.): https://en.wikipedia.org/wiki/Bande_Nawaz
২. কররানি শাসনামল : http://bn.banglapedia.org/index.php?title=%E0%A6%95%E0%A6%B0%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%80_%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%A8
৩. হজরত নাসিরুদ্দিন চেরাগ দেহলভী (র.) : https://en.wikipedia.org/wiki/Nasiruddin_Chiragh_Dehlavi
৪. কাকার গোত্র: https://en.wikipedia.org/wiki/Kakar
৫. সুলতান তাজউদ্দিন বাহমানী : https://en.wikipedia.org/wiki/History_of_the_Bahmani_Sultanate#Taj_ud-Din_Firuz_Shah_.28_Firoz_Shah_Bahmani_.29.28Nov_16.2C_1397_-_Sep_22.2C_1422_AD.29
৬. গুলবর্গা: https://en.wikipedia.org/wiki/Gulbarga
৭. খাজা বন্দে নেওয়াজ গেসু দারাজ (র.) এর দরগাহ শরীফ: https://www.youtube.com/watch?v=wbwBqTgBAPw
৮. উরশ শরীফ: https://www.youtube.com/watch?v=fFa7gducFiI

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর