প্রচ্ছদ    সারাদেশ   ছিলেন রাজার হালে,ভয়ে প্রাচীর টপকে...

ছিলেন রাজার হালে,ভয়ে প্রাচীর টপকে পালিয়ে যান

৩০ আগস্ট ২০২৩ ১০:২৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

ডেস্ক রিপোর্ট:

প্রতিষ্ঠানের শিক্ষার্থী নন। কিন্তু শিক্ষার্থীদের দিয়ে হাত-পা টিপে নিতেন নিয়মিত। খাওয়ার পর হাত ধুইয়ে দিতে হতো। এমনকি নিজে থেকে ব্রাশও করতেন না। এসব সেবার ঘাটতি হলেই শিক্ষার্থীদের ওপর চলতো নির্যাতন। শুধু শিক্ষার্থীই নয়, তার ভয়ে তটস্থ থাকতেন শিক্ষকেরাও। অবশেষে শিক্ষার্থীদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এতে ভয়ে প্রাচীর টপকে পালিয়ে যান স্বঘোষিত ‘রাজা’ সজল ঘোষ।

বগুড়ার ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠানটির হোস্টেলের মিল ম্যানেজার ও শিক্ষার্থী আমিনুল ইসলামকে মারধর করায় সজল ঘোষের বিচার দাবিতে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন

বিকাশের আড়াই কোটি টাকা ছিনতাই, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২

বিকাশের আড়াই কোটি টাকা ছিনতাই, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২

অভিযুক্ত সজল ঘোষ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। বর্তমান কমিটিতে তিনি কোনো পদে নেই। তিনি বগুড়ার বেসরকারি একটি ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করেছেন।

রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বেশ কয়েক বছর আগে আইএইচটিতে ঘাঁটি তৈরি করেন সজল ঘোষ। পরবর্তীতে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে প্রভাব বিস্তার করে প্রতিষ্ঠানে ‘রাজার হালে’ দিন কাটাতে শুরু করেন।

তবে মঙ্গলবার দুপুরে তার ক্ষমতায় টান পড়ে। হোস্টেলের খাবারের টাকায় সংকট পড়ায় সজলের সঙ্গে কথা বলতে যান মিল ম্যানেজার আমিনুল। এতে রেগে আমিনুলকে মারধর করেন সজল ঘোষ। খবরটি ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। উত্তেজনা বাড়ছে দেখে তখনই দেয়াল টপকে পালিয়ে যান সজল ঘোষ। তাকে না পেয়ে শিক্ষার্থীরা আইএইচটির সামনে শহরের প্রধান সড়কে অবরোধ করেন।

এ সময় সজলের বিচারের জন্য স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ, জেলা ছাত্রলীগের একাধিক নেতা-কর্মী ছুটে আসেন।

আইএইচটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুশফিকুর রহিম বলেন, এমন কেউ নেই যে সজলের মারধরের শিকার হননি। চুন থেকে পান খসলেই মারতো। আমাকেও মেরেছে। অথচ তার সঙ্গে সব সময় থেকেছি। 
সজল ঘোষ এখানকার শিক্ষার্থীই না। অথচ সে ২২৮ নম্বর রুমে থাকতো। সবাইকে দিয়ে হাত-পা টিপে নিতো। আমিও টিপেছি। খাওয়ার পর হাত ধুইয়ে দিতে হতো আমাদের। ব্রাশ করিয়ে দিতো ছেলেরা। কলেজ অধ্যক্ষ সব কিছু জানেন। কিন্তু তিনি আরও প্রশ্রয় দিতেন সজল ঘোষকে।

বিক্ষোভরত একাধিক শিক্ষার্থীরাও এই অভিযোগ করেন। তাদের দাবি, কথা না শুনলেই সজল শিক্ষার্থীদের মারতেন। ছুরি, চাকু পেটে ঠেকিয়ে ভয় দেখাতেন সজল। আর হোস্টেলে বসে মিলের টাকা মেরে খেতেন। কলেজে তার কথামতো কিছু না হলেই মারধর, নির্যাতন চালাতেন এই সজল ঘোষ।

শিক্ষার্থীরা বলেন, আজকে আমিনুলকে মারধর করায় শিক্ষার্থীরা আর সহ্য করতে পারেননি। তারা বিক্ষোভ শুরু করলে সুযোগ বুঝে আইএইচটির পেছনের অংশ দিয়ে দেয়াল টপকে পালিয়ে যান সজল ঘোষ।

রেডিওলজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী বাছেদ আহমেদ বলেন, ১৫ থেকে ১৬ দিন আগে ছাত্রলীগের এক প্রোগ্রামে যাওয়ার কথা ছিল। আমি আসতে একটু লেট করি। এ জন্য আমাকে প্রচুর চড়-থাপ্পড় মারে। অথচ আমি কলেজ ছাত্রলীগের একজন কর্মী। কিন্তু তিনি এই কলেজের কেউ না। সজল কলেজে আমাদের দিয়ে ব্যবসা করতো।

জাফর সিদ্দিক নামে শেষ বর্ষের আরেক শিক্ষার্থী বলেন, আমাদের খাওয়ার জন্য হোস্টেলে প্রতি মাসে ২২০০ টাকা নেওয়া হয়। আর গ্যাস বিল ১৫০ টাকা। অথচ ওরা আলু ঘাঁটি ছাড়া আর কিছু খাওয়ায় না। এসব টাকা থাকে সজলের কাছে। সে এই টাকা দিয়ে জুয়া খেলে, মদ খায়। তার রুমে গেলে এখনো মদের বোতল পাওয়া যাবে।

সন্ধ্যার দিকে শিক্ষার্থীদের বিক্ষোভের একপর্যায়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় বলেন, সজল ঘোষ আইএইচটিতে আর প্রবেশ করবে না। তার বিরুদ্ধে আরও লিখিত অভিযোগ তোমরা দিলে আমরা সেটাও দেখবো।

আইএইচটি সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের থাকার ১৯৭৮ সালে দুটি হোস্টেল চালু করা হয়। এর মধ্যে একটি ছাত্রদের। অন্যটি ছাত্রীদের। প্রথমে এটি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা ব্যবহার করত। সেসময় ম্যাটসের কার্যক্রমের জন্য এখানে কিছু ভবন নির্মাণ করা হয়। ১৯৯২ সালে থেকে ২০০৬ সাল পর্যন্ত এটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ভবন হিসেবে ব্যবহার করা হয়। পরে এই মেডিকেল কলেজ নতুন ভবনে স্থানান্তর হয়। এরপর এখানে আইএসটির কার্যক্রম শুরু হয়।

শিক্ষার্থী ও কর্মচারীদের সঙ্গে কথা জানা গেছে, চারতলা এই হোস্টেলে মোট ৭২টি কক্ষ রয়েছে। প্রতিটি কক্ষে দুজন করে শিক্ষার্থী থাকতে পারে। বর্তমানে এখানে ১২০ জনের মতো শিক্ষার্থী রয়েছে।

সজলের বন্ধু-বান্ধব ছাড়া ক্যাম্পাসের মাঠেও কেউ খেলাধুলা করতে পারে না। বিভিন্ন অনুষ্ঠান, বনভোজনের নামে চাঁদা নেন সজল। হোস্টেলের ডাইনিং নিয়ন্ত্রণ করেন নিজেই। সে কারণে হলের মধ্যেই আবাসিক শিক্ষার্থীদের খাবার খেতে বাধ্য করা হয়।

আইএসটিতে ভর্তি হওয়ার সময় শিক্ষার্থীদের হল বরাদ্দ দেওয়া হয়। হলে থাকলে প্রত্যেক ছাত্রকে ৩ বছরের জন্য এককালীন ১২ হাজার টাকা পরিশোধ করতে হয়। তবে কোনো শিক্ষার্থী হল থেকে বের হয়ে গেলে তাকে কোনো অর্থ ফেরত দেওয়া হয় না।

তবে যাকে নিয়ে এতো কাণ্ড সেই সজল ঘোষের কোনো সন্ধান মিলেনি। তার মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্যও নেওয়াও সম্ভব হয়নি।

জানতে চাইলে আইএইচটির হোস্টেলের সহকারী মোখলেছুর রহমান বলেন, সজল কখনই আমাদের শিক্ষার্থী ছিল না। সজলের বিষয়ে ছাত্ররাই তো কখনও অভিযোগ দেয়নি। ও রাজনীতি করে, কথা বলাই তো সো টাফ হয়ে যায়। রাজনীতির প্রভাব দিয়েই আইএইচটিতে প্রবেশ করেছে সে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডা. আমায়াত-উল-হাসিন বলেন, সজল হোস্টেলের শিক্ষার্থীদের নির্যাতন করে তা আমি জানি না। বনভোজনের নামে টাকা নিয়েছে এটাও আমি জানি না। তবে শিক্ষার্থীরা আমার কাছে লিখিত অভিযোগ দিলে আমি ব্যবস্থা নিতাম।

এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোনো ব্যক্তির কাছে জিম্মি হবে এটা কখনই কাম্য না। আইএইচটির শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেওয়ার পর তাদের বেশ কিছু সমস্যার কথা জানতে পেরেছি। তারা প্রিন্সিপালকে এসব সমস্যার কথা জানিয়েছেন। প্রিন্সিপাল আমাদের জানিয়েছেন তারা এসব সমস্যা সমাধান করবেন। 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

বিকাশের আড়াই কোটি টাকা ছিনতাই, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২

বিকাশের আড়াই কোটি টাকা ছিনতাই, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’ এর প্রায় আড়াই কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শেখসহ…
 ২২ নভেম্বর ২০২৬    ঢাকা

দুই মাসের ছুটিতে দেশে এসে ডেঙ্গুতে প্রাণ গেল প্রকৌশলীর!

দুই মাসের ছুটিতে দেশে এসে ডেঙ্গুতে প্রাণ গেল প্রকৌশলীর!
দুই মাসের ছুটিতে দেশে এসেছিলেন কাতারপ্রবাসী প্রকৌশলী নেজাম উদ্দিন পারভেজ (৩৪)। ছুটি শেষে কর্মস্থলে ফেরার কথা থাকলেও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আর ফেরা হলো না তার।…
 ২২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

লালমাই পাহাড়ে প্রাকৃতিক ঝরনা, পর্যটনের নতুন সম্ভাবনা

লালমাই পাহাড়ে প্রাকৃতিক ঝরনা, পর্যটনের নতুন সম্ভাবনা
লালমাই (কুমিল্লা) সংবাদদাতা:অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহাসিক ঐতিহ্যে সমৃদ্ধ কুমিল্লা জেলা। এখানে নানা শ্রেণি-পেশা ও সংস্কৃতির মানুষের সহাবস্থানের পাশাপাশি অসংখ্য জ্ঞানী-গুণী ব্যক্তির স্মৃতিবিজড়িত ইতিহাস রয়েছে।…
 ২২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

শরিয়তপুরে গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তায় ৪ প্লাটুন আনসার মোতায়েন

শরিয়তপুরে গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তায় ৪ প্লাটুন আনসার মোতায়েন
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে শরীয়তপুরসহ দেশের সাতটি জেলায় মোট ৪৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর)…
 ২২ নভেম্বর ২০২৬    ঢাকা

মহেশপুরে হাইকোর্টের আইনজীবী শাহাবুদ্দিনের অফিস উদ্বোধন: অসহায়ের পাশে দাঁড়ানোর অঙ্গীকার

মহেশপুরে হাইকোর্টের আইনজীবী শাহাবুদ্দিনের অফিস উদ্বোধন: অসহায়ের পাশে দাঁড়ানোর অঙ্গীকার
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুর উপজেলায় হাইকোর্টের আইনজীবী মো. শাহাবুদ্দিন সৈকতের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। দরিদ্র, অসহায় ও আর্থিকভাবে অসচ্ছল মানুষকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্য…
 ২১ নভেম্বর ২০২৬    খুলনা

গাইবান্ধায় ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাইবান্ধা শহরের প্রানকেন্দ্রে অবস্থিত পাবলিক লাইব্রেরি হলরুমে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ -এই স্লোগানকে সামনে…
 ২১ নভেম্বর ২০২৬    রংপুর

চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
‎‎চট্টগ্রামে সর্বস্তরের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা করেছে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’। শনিবার (২১ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমেদ হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত…
 ২১ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

টাঙ্গাইলে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা, জেলা আহ্বায়ক কমিটি গঠন

টাঙ্গাইলে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা, জেলা আহ্বায়ক কমিটি গঠন
টাঙ্গাইলে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা শনিবার সকালে টাঙ্গাইল ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় অ্যাডভোকেট জামাল…
 ২১ নভেম্বর ২০২৬    ঢাকা

চাঁদপুর শহরে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

চাঁদপুর শহরে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
চাঁদপুর শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি হাশিম খান (৩৫) নামে যুবককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।…
 ২১ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

সাভারে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মো. আরিফ হোসেন (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।…
 ২১ নভেম্বর ২০২৬    ঢাকা

বগুড়ায় ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ এর ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

বগুড়ায় ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ এর ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
​বগুড়া প্রতিনিধি:উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, মব সন্ত্রাস ও সামাজিক বিদ্বেষের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক…
 ২১ নভেম্বর ২০২৬    রাজশাহী

কাউনিয়ায় বিনা চিকিৎসায় না ফেরার দেশে চলে গেলেন ‘জুলাই যোদ্ধা’ বিপ্লব

কাউনিয়ায় বিনা চিকিৎসায় না ফেরার দেশে চলে গেলেন ‘জুলাই যোদ্ধা’ বিপ্লব
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া কাউনিয়ার জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন (গেজেট নম্বর ১১৬৩) অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা গেছেন। দীর্ঘদিন ধরে শরীরে ছররা গুলি নিয়ে শুক্রবার…
 ২১ নভেম্বর ২০২৬    রংপুর

সাদুল্লাপুরে নির্মাণাধীন ভবন থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

সাদুল্লাপুরে নির্মাণাধীন ভবন থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে অভিযান চালিয়ে ৩টি ককটেল ও ৩টি পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। শনিবার (২১ নভেম্বর) রাত ৩টার দিকে…
 ২১ নভেম্বর ২০২৬    রংপুর

দিনে একবার খাবার, নবরাত্রিতে শুধু গরম পানি! ৭৬ বছরেও ফিট মোদি

দিনে একবার খাবার, নবরাত্রিতে শুধু গরম পানি! ৭৬ বছরেও ফিট মোদি
৭৬ বছর বয়সেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মব্যস্ততা ও শারীরিক সক্ষমতা অনেকের কাছেই কৌতূহলের বিষয়। দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকার পেছনে যোগব্যায়ামের পাশাপাশি রয়েছে তার…
 ২১ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, জরুরি প্রস্তুতিতে যা বলল আইএইএ!

আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, জরুরি প্রস্তুতিতে যা বলল আইএইএ!
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা ও অবকাঠামোগত প্রস্তুতিতে ইতিবাচক মূল্যায়ন দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটির ১০ দিনব্যাপী পর্যালোচনায় কেন্দ্রটির…
 ২১ নভেম্বর ২০২৬    জাতীয়