প্রচ্ছদ    জাতীয়   সর্বধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় হেযবুত তওহীদের...

সর্বধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় হেযবুত তওহীদের আলোচনা সভা; মানবজাতিকে এক পরিবার হবার আহ্বান

৯ জুন ২০২৪ ০৫:১৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

নিজস্ব প্রতিনিধি:
‘সকল ধর্মের মর্মকথা – সবার ঊর্ধ্বে মানবতা’ এই স্লোগানকে ধারণ করে ধর্মীয় উগ্রবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতার বিরুদ্ধে করণীয় প্রসঙ্গে আলোচনা সভা আয়োজন করেছে মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ।

গতকাল শনিবার (৮ জুন ২০২৪ ইং) বিকাল ০৩ টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া কনফারেন্স হলে এই আলোচনা সভার আয়োজন করে হেযবুত তওহীদ ঢাকা বিভাগ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। সভাপতির বক্তব্যে তিনি হিন্দু ও মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা ও শত্রুতার সূত্রপাতের জন্য ব্রিটিশ ঔপনিবেশিকদের ‘ডিভাইড এন্ড রুল’ নীতিকে দায়ী করেন। তিনি প্রতিটি ধর্মের অনুসারীদের মধ্যে চিরন্তন ন্যায় ও সত্যের ভিত্তিতে ঐক্যবদ্ধ করতে, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে, উভয় গোষ্ঠীর ভিতরকার দেওয়ালগুলোকে ভেঙে ফেলে মানবজাতিকে এক পরিবার হবার আহ্বান জানান।

আরও পড়ুন

বড়দিন উদযাপনে ২ কোটির বদলে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী!

বড়দিন উদযাপনে ২ কোটির বদলে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী!

হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক ও দৈনিক দেশেরপত্রের সম্পাদক রুফায়দাহ পন্নীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাাদেশ স্যাটেলাইট কোম্পানি লি. এর চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত, বাংলাদেশ পূজা উদপাযন পরিষদের সভাপতি শ্রী বাসুদেব ধর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. জিনোবধি ভিক্ষু, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ, ঢাবি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহ, ঢাবি অধ্যাপক সুকোমল বড়ুয়া, ঢাবি অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, লেখক ও কলামিস্ট হাসান আজাদ, খ্রিষ্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ সিএবি’র মহাসচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পি, বাংলাদেশ আন্তঃধর্মীয় লেখক ও সাংবাদিক সমিতির সভাপতি চিত্র ফ্রান্সিস রিবেরু, বাংলাদেশ সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সহ-সভাপতি রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের য্গ্মু সাধারণ সম্পাদক শ্রীমতি পদ্মাবতী দেবী প্রমুখ।

ড. শাজাহান মাহমুদ বলেন, এখন মানুষ অনেক উন্নত হয়েছে। মানুষ ব্যাকওয়ার্ড চিন্তাভাবনাকে নিতে পারে না। সাম্প্রদায়িক চিন্তভাবনা দিয়ে উপরের দিকে ওঠা যায় না। আপনারা পাহাড়েরর উপরের দিকে যাচ্ছেন। হেযবুত তওহীদ যে চেতনা নিয়ে কাজ করছে তা অত্যন্ত কঠিন কাজ।

শ্রী বাসুবেদ ধর তার বক্তব্যে বলেন, ইংরেজি রিলিজিয়ান শব্দের অর্থ ধর্ম হয় না, কারণ ধর্ম অর্থ ধারণ করা। আগুনের ধর্ম পোড়ানো, পানির ধর্ম ভেজানো সে হিসেবে মানুষের ধর্ম হওয়া উচিত মনবতা। কিন্তু আমরা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-মুসলিম ইত্যাদি ধর্মে বিভক্ত। এরা একে অপরকে খারাপ মনে করছি। আজকে সরকার অসাম্প্রদায়িক হলেও সমাজটা সাম্প্রদায়িক রয়ে গেছে। ধর্মের নেতারাই ধর্মান্ধতা প্রচার করেন বলে মন্তব্য করেন তিনি।
জিনোবধি ভিক্ষু বলেন, আমাদের মূল পরিচয় যদি মানুষ হয়, শ্রেষ্ঠ জীব হয় তাহলে পৈশাচিক কাজ কিভাবে হচ্ছে? মানুষের মান ও হুশ থাকতে হবে। প্রজ্জাদীপ্ত জীবনের জন্য ধর্মকে অস্ত্র হিসাবে ব্যবহার করা যাবে না। তাহলে অস্ত্র দেখলে মানুষ যেমন ভয় পায় ধর্মকে দেখেও মানুষ ভয় পাবে।

সুকোমল বড়ুয়া বলেন, বৈষম্য সবসময় ছিল, অনার্য যুগেও ছিল। এখন আমরা কত গগনচুম্বী উচ্চতায় পৌঁছেছি। মানুষ এক হবে না, চিন্তায় বৈচিত্র্য থাকবেই। তবে সনাতন ধর্ম বলছে, সকল মানুষ অমৃতের পুত্র। বৌদ্ধ ধর্ম বলছে, মানবজন্ম লাভ করা বড়ই দুর্লভ। খ্রিস্টান ধর্ম বলছে, মানুষ ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সন্তান। ইসলামে বলা হয়েছে মানুষ আশরাফুল মাখলুকাত। অর্থাৎ ঘুরে ফিরে সার কথা প্রায় একই।

এছাড়াও হেযবুত তওহীদের তথ্য সম্পাদক এস এম সামসুল হুদা, ঢাকা বিভাগের সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজসহ দেশের স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্বের উপস্থিতিতে হলরুম ছিল পরিপূর্ণ।

আগত অতিথিবৃন্দ একে একে প্রতিপাদ্যের উপর আলোচনা রাখেন এবং তাদের মূল্যবান মতামত প্রদান করেন। 
আলোচকরা অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয়ের উপরে সহমত পোষণ করেন। তারা হোসাইন মোহাম্মদ সেলিমের এই সংগ্রামী মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। তার সাহসীকতার প্রসংশা করেন এবং এই উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ইচ্ছা পোষণ করেন। 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

অপপ্রচারের শিকার উজিরপুরের ‘গয়েশ্বর’ খ্যাত পলাশ কুণ্ডু, প্রতিবাদে সংবাদ সম্মেলন

অপপ্রচারের শিকার উজিরপুরের ‘গয়েশ্বর’ খ্যাত পলাশ কুণ্ডু, প্রতিবাদে সংবাদ সম্মেলন
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ দুঃশাসনের সময় রাজপথে বিএনপির কর্মসূচিতে সক্রিয় থাকায় দলীয় নেতাকর্মীদের কাছে ‘গয়েশ্বর চন্দ্র রায়’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন…
 ৩ নভেম্বর ২০২৬    বরিশাল

চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা!

চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা!
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির পরামর্শে মৃগীরোগের ওষুধের মাত্রা কমানোর পর খিঁচুনিতে মৃত্যু হয়েছে ৩১ বছর বয়সী এক তরুণীর। এ ঘটনায় চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে…
 ৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

বড়দিন উদযাপনে ২ কোটির বদলে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী!

বড়দিন উদযাপনে ২ কোটির বদলে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী!
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দেওয়ার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ…
 ৩ নভেম্বর ২০২৬    জাতীয়

নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে একজোট বিরোধীরা, শুরু জোট গঠনের আলোচনা!

নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে একজোট বিরোধীরা, শুরু জোট গঠনের আলোচনা!
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরাতে জোট গঠনের উদ্যোগ নিয়েছেন দেশটির চারটি বিরোধী দলের নেতা। মঙ্গলবার (৩ নভেম্বর) হার্জলিয়ায় অনুষ্ঠিত বৈঠকে দ্রুত জোট…
 ৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

শ্রমিকদের আন্দোলন যৌক্তিক, ষড়যন্ত্র বলে পার পাওয়া যাবে না: নাহিদ

শ্রমিকদের আন্দোলন যৌক্তিক, ষড়যন্ত্র বলে পার পাওয়া যাবে না: নাহিদ
পোশাকশ্রমিকদের আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র বলে পার পাওয়া যাবে…
 ৩ নভেম্বর ২০২৬    রাজশাহী

শাকিবের নতুন নায়িকা পাকিস্তানের কিনজা হাশমী!

শাকিবের নতুন নায়িকা পাকিস্তানের কিনজা হাশমী!
ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এ নায়িকা হিসেবে দেখা যেতে পারে পাকিস্তানের মডেল ও অভিনেত্রী কিনজা হাশমীকে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, সিনেমাটিতে শাকিবের বিপরীতে তার…
 ৩ নভেম্বর ২০২৬    বিনোদন

উলিপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

উলিপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের উলিপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বাবর আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের কদমের…
 ৩ নভেম্বর ২০২৬    রংপুর

৬ ঘণ্টার জন্য টোলমুক্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে!

৬ ঘণ্টার জন্য টোলমুক্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে!
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত রাখা হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা…
 ৩ নভেম্বর ২০২৬    রাজধানী

ডিসেম্বরে অরাজকতা সৃষ্টির চেষ্টা মেনে নেওয়া হবে না: ডিএনসিসি প্রশাসক

ডিসেম্বরে অরাজকতা সৃষ্টির চেষ্টা মেনে নেওয়া হবে না: ডিএনসিসি প্রশাসক
পোশাকশ্রমিকদের আন্দোলনের নামে রাজধানীর মিরপুরে অরাজকতা সৃষ্টির চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম…
 ৩ নভেম্বর ২০২৬    রাজধানী

ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির!

ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির!
ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লোটার অপচেষ্টা এবং ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ইসলাম শান্তি,…
 ৩ নভেম্বর ২০২৬    জাতীয়

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবি!

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবি!
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে নিয়ে দেওয়া বক্তব্যকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন…
 ৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

আনসার-ভিডিপির ওমরাহ কাফেলার আনুষ্ঠানিক যাত্রা, ভিসা ও টিকিট বিতরণ

আনসার-ভিডিপির ওমরাহ কাফেলার আনুষ্ঠানিক যাত্রা, ভিসা ও টিকিট বিতরণ
ঢাকা প্রতিনিধি:বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের অডিটোরিয়ামে পবিত্র ওমরাহ পালনের লক্ষ্যে মনোনীত কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মাঝে ভিসা, বিমান টিকিট ও উপহারসামগ্রী বিতরণ…
 ৩ নভেম্বর ২০২৬    ঢাকা

সরকারি কার্যালয় নাকি ব্যক্তিগত বাসা, কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা অফিসে রান্নার সরঞ্জাম ও বিছানা

সরকারি কার্যালয় নাকি ব্যক্তিগত বাসা, কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা অফিসে রান্নার সরঞ্জাম ও বিছানা
শাহ আলম, কুড়িগ্রাম:সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয় যেন পরিণত হয়েছে ব্যক্তিগত বাসাবাড়িতে। অফিসের কক্ষগুলোতে প্রয়োজনীয় নথিপত্র ও দাপ্তরিক…
 ৩ নভেম্বর ২০২৬    রংপুর

বোমা হামলার হুমকির পর বুলেটপ্রুফ কাচের ভেতর থেকে ভক্তদের সামনে অমিতাভ!

বোমা হামলার হুমকির পর বুলেটপ্রুফ কাচের ভেতর থেকে ভক্তদের সামনে অমিতাভ!
মুম্বাইয়ের জুহুতে নিজ বাসভবন ‘জলসা’র বাইরে প্রতি রোববার ভক্তদের সঙ্গে দেখা করার দীর্ঘদিনের রীতি রয়েছে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের। তবে গত রোববার সেই চেনা আয়োজনেই…
 ৩ নভেম্বর ২০২৬    বিনোদন

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ই-অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রমের উদ্বোধন

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ই-অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রমের উদ্বোধন
এস. এম. জাহিদুল, ঢাকা:রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে অনলাইন ই-অ্যাপয়েন্টমেন্ট (E-Appointment) কার্যক্রম চালু হয়েছে। এর ফলে এখন থেকে রোগীরা ঘরে বসেই অনলাইনে টিকিট কেটে…
 ৩ নভেম্বর ২০২৬    ঢাকা