প্রচ্ছদ    শিক্ষাঙ্গন   সামনে নির্বাচনে মুশতাক যেন অংশ...

সামনে নির্বাচনে মুশতাক যেন অংশ নিতে না পারে সেই পথ খুঁজছি

২৬ আগস্ট ২০২৩ ১০:০৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

ডেস্ক রিপোর্ট:

ভোটার তালিকায় সেই মুশতাকের নাম
সভাপতির মতামত চাইবে আইডিয়াল কলেজ কর্তৃপক্ষ
মুশতাককে নির্বাচনে অযোগ্য করতে পথ খুঁজছে আইডিয়াল

ছাত্রীকে বিয়ে করে আলোচিত রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্য খন্দকার মুশতাক আহমেদকে পর্ষদের কোনো কার্যক্রম বা সভায় অংশ নেওয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে আপিল বিভাগ। একই সঙ্গে তিনি যেন আইডিয়াল স্কুলের আঙ্গিনায় যেতে না পারেন সেজন্য স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। তবু আসন্ন গভর্নিং বডির নির্বাচনের ভোটার তালিকায় মুশতাকের নাম এসেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

আরও পড়ুন

বিজয় দিবস উপলেক্ষ প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুলে আর্ট কম্পিটিশনের পুরস্কার বিতরণ

বিজয় দিবস উপলেক্ষ প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুলে আর্ট কম্পিটিশনের পুরস্কার বিতরণ


কলেজ কর্তৃপক্ষ বলছে, আপিল বিভাগের রায়ের আগেই এই ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। এছাড়া তার নাম ভোটার তালিকায় রাখা যাবে কি না সে ব্যাপারে আপিল বিভাগ স্পষ্ট কিছু বলেনি। কোর্টে রায় পযালোচনা করে তাকে ভোটার তালিকায় রাখা না রাখার বিষয়ে গভর্নিং বডির সভাপতির মতামত চাওয়া হবে। একই সঙ্গে লিগ্যাল বিষয়ে আইজীবীর মতামত নেওয়ার চেষ্টা করা হবে।

এ বিষয়ে কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান জানান, মুশতাক আহমেদ ডোনার সদস্য। তার সদস্য পদ বাতিল করার এখতিয়ার আমারে নেই। তার সদস্য পদ বা ভোটার তালিকা থেকে বাদ দিতে পারেন শুধুমাত্র গভর্নিং বডি কিংবা ঢাকা শিক্ষাবোর্ড। তার সদস্যপদ আদালতও বাতিল করেনি। তবে বিষয়টি নিয়ে যেহেতু আপত্তি এসেছে, এটা পরিচালনা পর্ষদকে অবহিত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একজন সহকারি প্রধান শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে ঢাকা পোস্টকে বলেন, মুশতাকের নাম আসা আমাদের জন্য বিব্রতকর। কিন্তু আইনিভাবে আমাদের কিছু করা নেই। এখন যেহেতু আদালতের পর্যালোচনা রয়েছে, সেটাকে কাজে লাগিয়ে তার নাম বাদ দেওয়া হবে। এটা পরিচালনা পর্ষদের সবোর্চ্চ ফোরামের সিদ্ধান্তের বিষয়। এ জন্য সভাপতির কাছে মতামত চাওয়া হবে।  

তিনি জানান, ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার জন্য অভিভাবক ও শিক্ষকদের প্রচুর চাপ রয়েছে। তাই বিষয়টি সবোর্চ্চ গুরুত্ব দিয়ে আমরা বিবেচনা করছি। সামনে নির্বাচনে মুশতাক যেন অংশ নিতে না পারে সেই পথ খুঁজছি।

গভর্নিং বডির একজন প্রভাবশালী সদস্য ঢাকা পোস্টকে জানান, মুশতাক প্রভাবশালী ও বর্তমান অধ্যক্ষের বন্ধু। তাকে সামনে নির্বাচনে অযোগ্য করতে গণমাধ্যমে আসা সংবাদ, আদালতের রায়কে কাজে লাগাতে চাই। সে জন্য লিগ্যাগ বডির পরামর্শ নেওয়া হবে। নৈতিক স্খলন জনিত ইস্যুতে তাকে বাদ দেওয়ার প্রস্তাব যাবে গভর্নিং বডির কাছে। এছাড়া ঢাকা জেলা ও শিক্ষাবোর্ড আলাদাভাবে ঘটনার তদন্ত করছে। আদালতের মতো তদন্ত কমিটিও যেন এক মতামত দেন সেই চেষ্টা চলছে।  

জানা গেছে, গত বৃহস্পতিবার কলেজের সভাপতি আবু হেনা মোরশেদ জামান স্বাক্ষরিত ভোটার তালিকায় সেই মুশতাকের নাম দেখা যায়। এতে শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন।

অভিভাবকরা জানান, সুপ্রিম কোর্টের চেম্বার আদালত যেখানে মুশতাককে কলেজের আঙিনায় যেতে পারবে না বলে নিষেধাজ্ঞা দিয়েছে তারপরও কলেজ কর্তৃপক্ষ কীভাবে তাকে গভর্নিং বডির ভোটার তালিকায় রাখলো?

কলেজটির একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে বিয়ে করে আলোচনার জন্ম দিয়েছেন ৬০ বছর বয়সী গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ। এমন অপ্রীতিকর ঘটনার পর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে খন্দকার মুশতাকের গভর্নিং বডির সদস্যপদ বাতিল করা হয়েছে বলে গত কদিন আগে গণমাধ্যমকে জানিয়েছিলেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। অপরদিকে ছাত্রীর বাবার দায়ের করা এক মামলায় হাইকোর্ট মুশতাককে বলেছিলেন, আপনি নৈতিকভাবে কাজটি ঠিক করেননি।

এছাড়াও ছাত্রীকে বিয়ে করা রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদ যেন স্কুলের সীমানায় যেতে না পারেন, সেজন্য স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গত ২০ আগস্ট আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম আদেশ দেন।

ঢাকা শিক্ষা বোর্ড ও আদালতের নির্দেশনা না মেনেই আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন-২০২৩ ভোটার তালিকায় খন্দকার মুশতাক আহমেদকে রাখা হয়েছে। ভোটার তালিকা দেখার পর থেকেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবকরা তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে আতঙ্ক ও উদ্বেগে আছেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ
মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ ও অভিযান পরিচালনা যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন কার্যকর সরকারি নীতি, নৈতিক শিক্ষার চর্চা, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে পুলিশের একটি পিকআপ ভ্যান। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!
নাগরিকদের নিরাপদ যাতায়াত, সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে চালু হয়েছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!
চলতি বছরের ডিসেম্বরে সর্বোচ্চ শক্তিতে পৌঁছাতে পারে শক্তিশালী ‘এল নিনো’। এর প্রভাব ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ বলে জানিয়েছে জাতিসংঘের…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পূজামণ্ডপের…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!
মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তাদের যথাযথ চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!
মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে ক্রান্তীয় ঝড় ‘সাইমন’। শক্তি বাড়িয়ে ঝড়টি ভয়ংকর হ্যারিকেনে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে উপকূলীয়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এসব হামলায়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!
মেয়ের বন্ধুত্ব নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন মা। বান্ধবী ভালো নয়—এমন আশঙ্কায় প্রায় ছয় মাস মেয়েকে স্কুলে যেতে দেননি। মেয়েকে চোখে চোখে রাখতেন, নিয়মিত খোঁজখবর…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!
টালিউড তারকা দেবের জীবনে এবার নতুন অধ্যায়। অভিনয়ের পাশাপাশি প্রথমবার পরিচালকের আসনে বসতে চলেছেন তিনি। আর এই নতুন যাত্রায় দেবকে শুভেচ্ছা জানিয়ে খোলা চিঠি লিখেছেন…
 ৯ অক্টোবর ২০২৬    বিনোদন

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ
পঞ্চগড় প্রতিনিধি:শিক্ষার্থীদের দেশ গঠন, সামাজিক উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তনের ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং চার বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা

স্ত্রীর সঙ্গে ৩৫ বছরের দূরত্ব, তবু বিচ্ছেদ করেননি নানা পাটেকার!

স্ত্রীর সঙ্গে ৩৫ বছরের দূরত্ব, তবু বিচ্ছেদ করেননি নানা পাটেকার!
বলিউডের প্রবীণ অভিনেতা নানা পাটেকারের ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় বারবার উঠে এসেছে তাঁর স্ত্রী নীলকান্তি পাটেকারের সঙ্গে দীর্ঘদিনের দূরত্ব এবং অভিনেত্রী মনীষা কৈরালার সঙ্গে প্রেমের গুঞ্জন।…
 ৯ অক্টোবর ২০২৬    বিনোদন

বায়তুল মোকাররমে খতিবের অপসারণ দাবি ঘিরে উত্তেজনা!

বায়তুল মোকাররমে খতিবের অপসারণ দাবি ঘিরে উত্তেজনা!
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেককে অপসারণের দাবি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে। খতিবকে সরিয়ে দেওয়ার পেছনে জামায়াতে ইসলামীর ভূমিকা রয়েছে—এমন…
 ৯ অক্টোবর ২০২৬    নির্বাচিত