প্রচ্ছদ    আন্তর্জাতিক   ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিশোধের হুমকি...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিশোধের হুমকি ইসরায়েলের

২ অক্টোবর ২০২৪ ০৫:০৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক:
ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার নেতা হাসান নাসরুল্লাহ ইসরায়েলের বোম হামলায় নিহত হবার পর প্রতিশোধ স্বরূপ ইসরায়েলের তেলআবিব, জেরুজালেমসহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসলামি প্রজাতান্ত্রিক ইরান। প্রায় ২ শ’ ক্ষেপনাস্ত্র ছোঁড়া হয়েছে ইসরাইলে।
এদিকে ইরানকে এই হামলার ‘ফল ভোগ করতে হবে’ বলে ইসরায়েল জবাব দেওয়ার যে হুমকি দিয়েছে, তাতে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের শঙ্কা আরও গভীর হচ্ছে। এরই মধ্যে কূটনৈতিক পর্যায়ে বিশ্বজুড়ে এর প্রভাব ছড়িয়ে পড়েছে।
কয়েকশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের বিভিন্ন অঞ্চল কেঁপে উঠেছে বলে খবর এলেও হতাহতের কোনো তথ্য দেয়নি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো, যাদের সর্বশেষ খবরে বলা হচ্ছে, রাতের মত আঘাত করা স্থগিত করেছে তেহরান।
মঙ্গলবার রাত ৮টার পর ইরানের বিপ্লবী রক্ষাবাহিনী-আইআরজিসি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে এই হামলা চালায় বলে ইরানি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে।
রেডিও তেহরান বলছে, চার শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে আইআরজিসি, যার মধ্যে অত্যাধুনিক শ্রেণির অস্ত্রও রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে আইআরজিসি বলেছে, এই প্রথম ইসরায়েলে তারা হাইপারসনিক শ্রেণির ‘ফাতাহ’ ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছে।
হামলার আগেই ইসরায়েলকে এমন সতর্কবার্তা দিয়েছিল যুক্তরাষ্ট্র, যাতে বলা হয়েছিল, যে কোনো মুহূর্তে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করতে পারে তেহরান। কয়েক ঘণ্টার মধ্যে তাদের সে বার্তাই সত্য হল।
আর এই হামলার মধ্য দিয়ে নড়ে উঠল জাতিসংঘ থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতি। বুধবারই এই বিষয়ে আলোচনায় বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। মার্কিন আইনপ্রণেতারাও এ নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন।
শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইসরায়েলের আকাশে তেহরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করে তাদের পাশে দাঁড়িয়েছে এবং যে কোনো প্রয়োজনে দেশটির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ওয়াশিংটন।
ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য হার্টৎজ লিখেছে, হামলার সতর্কতা হিসেবে সাইরেন বেজে ওঠার সঙ্গে সঙ্গেই ইসরায়েলিরা ক্ষেপণাস্ত্রনিরোধী বাঙ্কারে আশ্রয় নেয়, অন্যরা রাস্তায়, দোকানে যে যেখানে ছিল সেখানেই মাটিতে বা মেঝেতে শুয়ে পড়ে। টেলিভশন স্টেশনে ইসরায়েলি সাংবাদিকদের মেঝেতে শুয়ে পড়তে দেখা যায়, যার ছবি ও ভিডিও প্রকাশ করেছে হার্টৎজ।
আইআরজিসি চার শতাধিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার কথা বললেও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে হার্টৎজ লিখেছে, ইরান থেকে ১৮০টির মত ক্ষেপণাস্ত্র এসেছে, যার বেশিরভাগই ক্ষেপণাস্ত্রবিধ্বংসী অস্ত্র দিয়ে আকাশেই বিস্ফোরণ ঘটানো হয়েছে।
রেডিও তেহরান বলেছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বৃষ্টির মত ইসরাইলের বিভিন্ন স্থানে আঘাত হানছে ক্ষেপণাস্ত্র।
পুরো ইসরাইল ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় এসেছে এবং দেশটির রাজধানী তেল আবিবসহ বিভিন্ন শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
আইআরজিসি বলেছে, আত্মরক্ষার তাগিদে তারা এই হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরপরই আইআরজিসি এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলে ‘ক্ষেপণাস্ত্র হামলা শুরু’।
আইআরজিসি পরিষ্কার করে বলেছে, হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসির ডেপুটি কমান্ডার আব্বাস নিলফোরুশানের শাহাদাতের বদলা নিতে ইসরায়েলে এই হামলা চালানো হয়েছে।
“আমরা অধিকৃত ভূখণ্ডের হৃদপিণ্ডে আঘাত করেছি,” বিবৃতিতে বলেছে বিপ্লবী রক্ষী বাহিনী।
সেই সঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে তারা বলেছে, ইসরাইল যদি কোনো রকমের প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করে, তাহলে আরও মারাত্মক হামলা চালানো হবে।
জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন বলেছে, এই হামলা বৈধ, যৌক্তিক এবং এর আইনগত ভিত্তি রয়েছে। ইসরাইলের সন্ত্রাসবাদী কার্যক্রমের জবাবে এই হামলা চালানো হয়েছে।
ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর খবর পেয়ে রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ এবং তারা উল্লাস প্রকাশ করে, লিখেছে রেডিও তেহরান।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এরই মধ্যে বৈঠক করেছেন। বাইডেন ইসরাইল অভিমুখী ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য মার্কিন সেনাদের নির্দেশ দেন।
ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের সমস্ত বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। জর্ডান ও ইরাকের বিমানবন্দরেও বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত রাখা হয়।
নাসরাল্লাহ হত্যার পরপরই লেবাননে ইসরায়েল সীমিত আকারে স্থল অভিযান শুরু করার পর ইরান থেকে হামলা হল।
বিবিসি ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের কিছু ছবি প্রকাশ করে বলেছে, তেল আবিবের আকাশে এই ক্ষেপণাস্ত্র দেখা গেছে।
দ্য গার্ডিয়ান লিখেছে, দুই দফা হামলার প্রথম দফায় তেল আবিব এবং দ্বিতীয় দফায় জেরুজামেলকে লক্ষ্য করে হামলা চালায় তেহরান।
ইসরায়েলের উত্তরাঞ্চল থেকে এক ইউরোপীয় সাংবাদিক বলেন, সেখানে এক ঘণ্টায় মাথার ওপর দিয়ে উড়ে যাওয়া কমলা রঙের উজ্জ্বল কয়েকটি ক্ষেপণাস্ত্র দেখা গেছে।

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি দেশটির টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, “ইরান ‘মারাত্মক আঘাত’ হেনেছে। আমরা এ বিষয়ে দেশকে সর্বদা প্রস্তুত রাখব। অবশ্যই ইরানকে এর ফল ভোগ করতে হবে।”
মধ্যপ্রাচ্যে এই যুদ্ধের দামামা এখনই বন্ধের আহ্বান রেখে জাতিসংঘ মহাসচিব আন্ত্যোনিও গুতেরেস বলেছেন, এই সংঘাত এখনই বন্ধ করা দরকার, অবশ্যই এখন একটি যুদ্ধবিরতি খুবই প্রয়োজন।
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বলেছেন, কোনো ধরনের পাল্টা হামলা বা প্রতিশোধ নেওয়ার চেষ্টা হলে তেহরান তার কড়া জবাব দিতে প্রস্তুত রয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ‘ইরানের হামলা’ পরাহত হয়েছে বলে দাবি করে পরিস্থিতির ওপর নজর রাখার কথা বলেছেন।
দ্য গার্ডিয়ান লিখেছে, হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
এ সময় তিনি লেবাননে যুদ্ধবিরতির কথা বলেন, যাতে করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ বিষয়ে সুরাহার পথ সুগম হয়।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!
মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতে প্রচলিত রীতির বাইরে গিয়ে হাতির পিঠে চড়ে কনের বাড়িতে গেলেন গাইবান্ধার সাদুল্লাপুরের বর সাকিব মিয়া (২৫)। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ
মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ ও অভিযান পরিচালনা যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন কার্যকর সরকারি নীতি, নৈতিক শিক্ষার চর্চা, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে পুলিশের একটি পিকআপ ভ্যান। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!
নাগরিকদের নিরাপদ যাতায়াত, সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে চালু হয়েছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!
চলতি বছরের ডিসেম্বরে সর্বোচ্চ শক্তিতে পৌঁছাতে পারে শক্তিশালী ‘এল নিনো’। এর প্রভাব ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ বলে জানিয়েছে জাতিসংঘের…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পূজামণ্ডপের…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!
মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তাদের যথাযথ চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!
মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে ক্রান্তীয় ঝড় ‘সাইমন’। শক্তি বাড়িয়ে ঝড়টি ভয়ংকর হ্যারিকেনে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে উপকূলীয়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এসব হামলায়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!
মেয়ের বন্ধুত্ব নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন মা। বান্ধবী ভালো নয়—এমন আশঙ্কায় প্রায় ছয় মাস মেয়েকে স্কুলে যেতে দেননি। মেয়েকে চোখে চোখে রাখতেন, নিয়মিত খোঁজখবর…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!
টালিউড তারকা দেবের জীবনে এবার নতুন অধ্যায়। অভিনয়ের পাশাপাশি প্রথমবার পরিচালকের আসনে বসতে চলেছেন তিনি। আর এই নতুন যাত্রায় দেবকে শুভেচ্ছা জানিয়ে খোলা চিঠি লিখেছেন…
 ৯ অক্টোবর ২০২৬    বিনোদন

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ
পঞ্চগড় প্রতিনিধি:শিক্ষার্থীদের দেশ গঠন, সামাজিক উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তনের ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং চার বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা