প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   সময় এসেছে প্রচলিত সিস্টেমকে পরিবর্তন...

সময় এসেছে প্রচলিত সিস্টেমকে পরিবর্তন করার

২৯ মে ২০১৫ ০৭:২০ এএম
বজ্রশক্তি ডেস্ক

সাইফুর রহমান, হেযবুত তওহীদ:
আমরা অনেক দেখেছি অবরোধের নামে জ্বালাও-পোড়াও, ভাংচুর আর ককটেল আতঙ্ক। অপরপক্ষে সমানুপাতিকহারে গ্রেফতার, রিমান্ডের নামে বিরোধী দলের উপর দমন-পীড়ন। ঊভয়পক্ষের ক্ষমতার লড়াইয়ের মধ্যে পড়ে সাধারণ জনগণের প্রাণ ওষ্ঠাগত। এ যেন রাজনীতিকদের স্বাধীন বাংলা, সাধারণ জনগণের নয়। অন্য যেকোনো সময়ের তুলনায় বর্তমান বাংলাদেশ কঠিনতম সময় অতিক্রম করছে। সহিংসতা ও বর্বরতার দৃশ্য দেখতে দেখতে দেশের জনগণ অনেকটাই বিমূঢ় হয়ে পড়েছেন। এমন সহিংসতা বাঙ্গালির স্বাধীনতা পরবর্তী জাতীয় ইতিহাসে খুব কমই এসেছে। কাজেই এটাকে চিরাচরিত নিয়ম বলে উড়িয়ে দেবার কোনো কারণ নেই। একটু গভীরভাবে চিন্তা করলে এই সিদ্ধান্তে আসা কষ্টকর হবে না যে, এই সবগুলো ঘটনারই মূল হলো একটাই, তথাকথিত গণতন্ত্র। বলা হয়ে থাকে ১৯৭১ সালের অর্জিত স্বাধীনতার পরিপূর্ণতা এসেছে ১৯৯১ সালে। রক্তে রঞ্জিত রাজপথের উপর দিয়ে দেশ কাঁপানো আন্দোলনের ফলশ্র“তিতে গণতন্ত্র কার্যকর করার পরই নাকি এদেশের মানুষ প্রকৃত স্বাধীনতার নিঃশ্বাস নিতে পেরেছে। কথাটির সাথে বাস্তবতাকে হয়তবা অনেকেই মেলাতে পারবেন না। তাই তাদের সেই মতবাদকে স্বপ্রণোদিত হয়ে বাস্তবতার সাথে মিলিয়ে দেওয়ার প্রয়োজন বোধ কোরছি। এ বিষয়ে আশা করি সকলেই একমত হবেন যে, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। যেহেতু আমাদের রাজনীতিকরা গণতন্ত্রকেই স্বাধীনতার গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসেবে বিশ্বাস করেন হয়তোবা এই কারণেই গণতন্ত্র রক্ষা কোরতে ব্যস্ত হোয়ে পোড়েছেন। রাজনৈতিকভাবে বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত একথার সাথে দ্বিমত পোষণ করা মোটেও সম্ভব নয়। আর এই দুই ভাগের দৃষ্টিতে গণতন্ত্রও দুই রকমের। তারা উভয়ভাগই গণতন্ত্রের ধ্বজাধারী সেজে পরস্পরকে গণতন্ত্র বিধ্বংসী হিসেবে চিহ্নিত কোরতে ব্যস্ত। সরকার বোলছেন- গণতন্ত্রকে নস্যাৎ করার ষড়যন্ত্র হিসেবে বিরোধীদল হরতাল, অবরোধ, হামলা, ভাংচুর, জালাও-পোড়াও কোরছে। তারা নিরীহ মানুষদেরকে হত্যা কোরছে, জনসাধারণের জীবনজীবিকাকে হুমকীর মুখে ঠেলে দিচ্ছে, সারা দেশে বোমা, ককটেল আর লাঠি-সোটা দিয়ে আতঙ্ক ছড়িয়ে মানুষকে জিম্মি করে ফায়দা লুটতে চাচ্ছে। তারা দেশের শত্রু, জাতির শত্রু, গণতন্ত্রের শত্রু। তাদেরকে রুখে দেওয়া এখন সরকারের মানবিক দায়িত্ব। তাই দেখা যায় জাতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে সরকারও হার্ডলাইনে যাচ্ছে। যত্রতত্র লাশ পড়ছে। যাদের লাশ পড়ছে তারাতো কর্তৃপক্ষের চোখে সমাজবিরোধী আগে থেকেই প্রমাণিত।
বিরোধীদলের দিকে তাকালে দেখা যায় তারা মোটেও সরকারকে বৈধ মনে করে না। তারা বহু পূর্বে থেকেই সরকারকে স্বৈরশাসক, ফ্যাসিবাদী আখ্যা দিয়ে রেখেছে। তাদের চোখে গণতন্ত্র হারিয়েছে অনেক আগেই। কাজেই তারা বাংলাদেশের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুণরুদ্ধার করার জন্য আন্দোলন-সহিংসতা কোরছেন। আর তাই এরশাদ আমলে যেমন কোমর বেঁধে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেমেছিলেন আজও ঠিক একই উদ্দেশ্যে নেমেছেন। তারা দেশবাসীর জন্য আন্দোলন কোরছেন, জীবন দিচ্ছেন। তাদের কথা যুক্তিও ফেলে দেওয়ার মতো নয়।
তাহোলে কী অবস্থা দাঁড়ালো? সরকার আর বিরোধীদল উভয়ই গণতন্ত্রের জন্য মারামারি, কাটাকাটি, গোলাগুলি, বোমাবাজি, হরতাল, গ্রেফতার বা রিমান্ড ইত্যাদি কোরছেন। তারা প্রত্যেকেই নিজেদেরকে জনগণের পক্ষের শক্তি দাবি করে পরস্পরকে ঘায়েল কোরতে আপ্রাণ চেষ্টা কোরে চোলেছেন। কিন্তু এতে জনগণের কি উপকার হচ্ছে? এক পক্ষ জনতার দাবির কথা বলে হরতাল দিচ্ছে, বোমা মারছে, ককটেল ফাটাচ্ছে, যাত্রীবাহী বাসে আগুন দিচ্ছে আবার আরেক পক্ষও সেই একই দাবি, গণতন্ত্র রক্ষার কথা বলে তাদেরকে দমন করছে। দু:খের বিষয় হোল এই অমানবিক কাজগুলো জনতার কল্যাণে, জনতার স্বাধীনতা আনয়নের জন্য চালানো হোলেও পরিণাম ভোগ করতে হচ্ছে জনতাকেই। সাধারণ রিক্সাচালক থেকে শুরু কোরে ১৪ বছরের শিশুও এই নৃশংস কর্মকাণ্ডের ফল ভোগ করা থেকে রেহাই পাচ্ছে না। সাধারণ খেটে খাওয়া মানুষ যাদের একদিন কাজ বন্ধ থাকলে পরিবার পরিজন নিয়ে উপোস থাকতে হোচ্ছে। সকল ভয়-ডর পশ্চাতে ফেলে যারা রাস্তায় জীবিকার সন্ধানে বের হোচ্ছেন তারাও প্রতিটি মুহূর্তে তাদের জীবন নিয়ে আতঙ্কে ভুগছেন, জীবন দিচ্ছেন, আহত হচ্ছেন, অঙ্গ হারাচ্ছেন। কারণ, রাজপথ এখন আর জনসাধারণের অবাধ বিচরণের উপযুক্ত নয়, রাজপথ এখন রাজনৈতিক কর্মীদের যুদ্ধ ময়দান। গণতন্ত্র রক্ষার যুদ্ধ! জনসাধারণের গণতান্ত্রিক স্বাধীনতা রক্ষার যুদ্ধ! জনকল্যাণের এই যুদ্ধে ৫/১০ টা জনতার লাশ তাদের কাছে আনুষঙ্গিক ক্ষয়ক্ষতি মাত্র!
-সরকার ও বিরোধীদল উভয়েই গণতন্ত্র রক্ষার আন্দোলনে নেমেছেন, কারণ বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়। তারা গণতান্ত্রিক সিস্টেমের ফাঁদে পড়ে একের পর এক জীবন হারিয়ে চোলেছে কিন্তু তবুও গণতন্ত্রের বাইরে গিয়ে কোনো কিছুকে গ্রহণ করার কথা ভুলেও চিন্তুা করে না। তাদের চাওয়ার বাস্তবায়নেই মূলত সরকার ও বিরোধীদল গণতন্ত্র রক্ষার আন্দোলনে নেমেছেন। কাজেই এটা জনগণের জন্য একটি আশার আলো।
এই পরিস্থিতি থেকে মুক্ত হওয়ার জন্য অনেকে বোলছেন তৃতীয় শক্তির উত্থানের কথা। কিন্তু প্রশ্ন হোচ্ছে তৃতীয় শক্তি অন্য কোন দল যদি ক্ষমতায় আসে তবে সে যে একই আচরণ করবে না তার কী নিশ্চয়তা আছে? যে দলই ক্ষমতায় আসুক তার নাম হবে সরকারি দল, বাকিরা হবে বিরোধী দল। সুতরাং দৃশ্যপটে শুধু নায়ক পরিবর্তন হবে, ঘটনা প্রবাহের বিশেষ কোন পরিবর্তন আসবে না এটা নিশ্চিত বলা যায়। এখানে বি. এন. পি বা আওয়ামীলীগ কোন বিষয় নয়, বিষয় হোল সিস্টেম। প্রচলিত গণতান্ত্রিক সিস্টেমে যে দলই ক্ষমতায় আসুক, আর যে পক্ষই বিরোধী দলে থাকুক তাদের তো এই গণতান্ত্রিক আচরণ (হরতাল, অবরোধ, ভাংচুর, অগ্নিসংযোগ; গ্রেফতার, রিমান্ড, মিথ্যা মামলা, হয়রানি ইত্যাদি) কোরতেই হবে।
সুতরাং আজ সময় এসেছে দলাদলি ও বিভেদের এই প্রচলিত সিস্টেম তথা গণতন্ত্রকে নির্বাসন দিয়ে ১৬ কোটি মানুষকে ঐক্যবদ্ধ হবার। যদি আমরা শান্তি, প্রগতি, উন্নতি চায় তবে অবশ্যই সত্য, ন্যায় ও হকের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে, আল্লাহর দেওয়া সিস্টেম গ্রহণ কোরতে হবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ কক্ষে মিলল বৃদ্ধার মরদেহ!

তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ কক্ষে মিলল বৃদ্ধার মরদেহ!
রাজশাহী নগরের কেদুর মোড় এলাকার নিজ বাড়ি থেকে বেলী রাণী (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।…
 ১২ অক্টোবর ২০২৬    রাজশাহী

ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!

ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!
দীর্ঘ ছয় বছর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা হওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ ও গণনার কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসনের…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত!

আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত!
ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দলটির ভোলা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা…
 ১২ অক্টোবর ২০২৬    বরিশাল

পলকের নির্দেশে জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়!

পলকের নির্দেশে জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়!
জুলাই গণ-অভ্যুত্থানের সময় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ তৎকালীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!
সুদানের নীল নদ রাজ্যে স্বর্ণ অনুসন্ধানকারীদের একটি শিবিরে বিমান হামলায় অন্তত ৭২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। গত শনিবার ভোরে চালানো এ হামলায় আহত হয়েছেন…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চট্টগ্রামে বসতঘর থেকে মদসহ স্বামী-স্ত্রী আটক!

চট্টগ্রামে বসতঘর থেকে মদসহ স্বামী-স্ত্রী আটক!
চট্টগ্রামের বাঁশখালীতে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ জলদী এলাকার শ্রীরাম মহাজন পাড়ার ৮…
 ১২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

নারী ও তৃতীয় লিঙ্গের জন্য দিল্লিতে চালু হচ্ছে গোলাপি ই-অটো

নারী ও তৃতীয় লিঙ্গের জন্য দিল্লিতে চালু হচ্ছে গোলাপি ই-অটো
নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা, তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং নারীদের যাতায়াত আরও নিরাপদ করতে ১ হাজার ৩০০টি গোলাপি রঙের বৈদ্যুতিক অটোরিকশা (ই-অটো) বরাদ্দের…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সি’জারে পেটে গজ থাকায় মৃ’ত্যু ৫৫ হাজারে আপসের নথি প্রকাশ!

সি’জারে পেটে গজ থাকায় মৃ’ত্যু ৫৫ হাজারে আপসের নথি প্রকাশ!
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই দেওয়ার অভিযোগের পাঁচ মাস পর চিকিৎসাধীন অবস্থায় বিথি আক্তারের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সৌদির বিমানবন্দর ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ!

সৌদির বিমানবন্দর ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার মধ্যে এবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও ক্ষেপণাস্ত্র পড়ার ঘটনা ঘটেছে।…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সংস্কারের নামে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা নষ্ট করা যাবে না: বিএমএ

সংস্কারের নামে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা নষ্ট করা যাবে না: বিএমএ
সংস্কারের নামে মাদ্রাসা শিক্ষার নিজস্ব স্বকীয়তা নষ্ট করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ মাদ্রাসা অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতারা। আজ রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় জাতীয়…
 ১১ অক্টোবর ২০২৬    জাতীয়

কাউনিয়ায় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময়

কাউনিয়ায় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময়
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সাথে কাউনিয়া উপজেলা বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১১ অক্টোবর) বিকেলে দলীয় কার্যালয়ে এই…
 ১১ অক্টোবর ২০২৬    রংপুর

অধ্যক্ষকে পালাতে সহযোগিতার খবর অপপ্রচার দাবি করে গাইবান্ধায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

অধ্যক্ষকে পালাতে সহযোগিতার খবর অপপ্রচার দাবি করে গাইবান্ধায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর হাজি ওসমান গণি ডিগ্রি কলেজের অধ্যক্ষকে পালিয়ে যেতে সহযোগিতা করার অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি নেতা ও দলের…
 ১১ অক্টোবর ২০২৬    রংপুর

ব্যাংকের টাকা চুরির অপরাধে গণ পরিষদের নেতা গ্রেফতার

ব্যাংকের টাকা চুরির অপরাধে গণ পরিষদের নেতা গ্রেফতার
ব্যাংকের টাকা চুরি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ কে এম ফরিদ আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) কুমিল্লার…
 ১১ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পটুয়াখালীতে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত, সংকট মোকাবিলায় ঐক্যের আহ্বান

পটুয়াখালীতে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত, সংকট মোকাবিলায় ঐক্যের আহ্বান
পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালী জেলা হেযবুত তওহীদের উদ্যোগে ‘বাংলাদেশের সংকট মোকাবিলায় আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১১ অক্টোবর) বিকেল ৫টায় পটুয়াখালী সদর…
 ১১ অক্টোবর ২০২৬    বরিশাল

নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল

নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল
ঢাকা প্রতিনিধি:ঢাকা মহানগর দক্ষিণ নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। একই সাথে তাকে স্বপদে বহাল…
 ১১ অক্টোবর ২০২৬    ঢাকা