প্রচ্ছদ    চট্টগ্রাম   নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের...

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৭ জুন ২০২৬ ১২:১৭ পিএম
বজ্রশক্তি ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সুধারাম মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই মুক্তিযোদ্ধার বড় ছেলে মো. আবদুর রহিম।

লিখিত অভিযোগে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেকের পরিবারের মালিকানাধীন একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী জহিরুল হক এবং তার দুই ছেলে দিদারুল আলম ও রাকিবুল আলমের সঙ্গে বিরোধ চলছে। বিষয়টি আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও জহিরুল ও তার ছেলেরা জোর করে জমি দখল করে সেখানে স্থাপনা নির্মাণের চেষ্টা করছেন।

অভিযোগে আবদুর রহিম উল্লেখ করেন, গত বৃহস্পতিবার (১১ জুন) সকালে অভিযুক্তরা ইট, বালু ও সিমেন্ট এনে বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজ শুরু করেন। ওই সময় বাধা দেওয়া হলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হলে সুধারাম মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

গৌরনদী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

Screenshot 6

একই দিন দুপুরে অভিযুক্তরা আবারও কাজ শুরু করলে আবদুর রহিমের ছোট ভাই আবদুল আজিজ বাধা দেন। তখন তাকে মারধর করা হয় এবং অভিযুক্ত দিদারুল আলম প্রভাব খাটিয়ে তার একটি অটোরিকশা নিয়ে যান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাদী আবদুর রহিম বলেন, “আমার বাবা বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তিনি রাষ্ট্রীয়ভাবে বীর বিক্রম উপাধি পেয়েছিলেন। তিনি মারা গেছেন। আমাদের প্রতিবেশী দিদারুল আলম, তার ভাই রাকিবুল আলম ও তাদের বাবা জহিরুল জোর করে আমাদের জমি দখল করে স্থাপনা নির্মাণ করছেন। আমরা আদালতে মামলা করেছি, তারপরও তারা কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা বাড়িতে থাকি না, আমার ছোট ভাই থাকে। তাকে কিশোর গ্যাং দিয়ে মারধর করা হয়েছে। আমরা এখন অত্যন্ত অসহায় অবস্থায় আছি।”

তিনি আরও বলেন, আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও জমি দখলের চেষ্টা করায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

অভিযোগ অস্বীকার করে জহিরুল হক বলেন, “আমি ২৬ বছর আগে এই জমি কিনেছি। সেখানে পুরোনো ঘর ভেঙে পাকা স্থাপনা নির্মাণ করছি। আদালতে কোনো মামলা আছে কি না, তা আমার জানা নেই।”

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

বসুন্ধরায় সেবক সংগঠনের উদ্যোগে ‘জুনিয়র রোড সেফটি স্কুল প্রোগ্রাম’ অনুষ্ঠিত

বসুন্ধরায় সেবক সংগঠনের উদ্যোগে ‘জুনিয়র রোড সেফটি স্কুল প্রোগ্রাম’ অনুষ্ঠিত
দেশ ও মানুষের কল্যাণে এবং সড়ক দুর্ঘটনা ও যানজটমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সমাজকল্যাণ অধিদপ্তর কর্তৃক অনুমোদিত সেবামূলক অরাজনৈতিক সংগঠন “সেবক”-এর উদ্যোগে শিক্ষার্থীদের জন্য সড়ক ও…
 ২৮ সেপ্টেম্বর ২০২৬    জাতীয়

গৌরনদী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

গৌরনদী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন এবং শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার…
 ২৭ সেপ্টেম্বর ২০২৬    বরিশাল

শ্রীপুর প্রেস ক্লাব সভাপতির বড় ভাইয়ের ইন্তেকাল

শ্রীপুর প্রেস ক্লাব সভাপতির বড় ভাইয়ের ইন্তেকাল
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেকের বড় ভাই আব্দুল মোতালেব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।…
 ২৩ সেপ্টেম্বর ২০২৬    ঢাকা

ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার

ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার
ফেনী প্রতিনিধি: ফেনী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    চট্টগ্রাম

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে টানা তিন দফা স্বর্ণের দাম কমার পর এবার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    অর্থনীতি

ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত
ইসলামিক ফাউন্ডেশন (ইফা) পরিচালিত ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মউশিক) প্রকল্পের পরিচালক (যুগ্মসচিব) এস এম তরিকুল ইসলামের বিরুদ্ধে সম্প্রতি একটি…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    জাতীয়

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল মাতুব্বরকে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট)…
 ১৫ আগস্ট ২০২৬    ঢাকা

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের
​ঢাকা: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য ও অগণতান্ত্রিক দাবির তীব্র নিন্দা, প্রতিবাদ ও তা সম্পূর্ণ প্রত্যাখ্যান…
 ১০ আগস্ট ২০২৬    জাতীয়

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা