প্রচ্ছদ    সারাদেশ   টানা বৃষ্টিতে ফের ডুবছে নোয়াখালী,...

টানা বৃষ্টিতে ফের ডুবছে নোয়াখালী, পানিবন্দি ১২ লাখ মানুষ

৫ অক্টোবর ২০২৪ ১২:২৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

টানা ভারী বর্ষণে ফের ডুবছে নোয়াখালী। জলাবদ্ধতায় এরই মধ্যে আটকা পড়েছেন অন্তত ১২ লাখ মানুষ। ডুবে গেছে সড়ক, বাসাবাড়িতেও ঢুকছে পানি। পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না হওয়ায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জেলার বাসিন্দাদের।

আজ শনিবার (৫ অক্টোবর) সকালে সরেজমিনে নোয়াখালীর বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায়, নিম্নাঞ্চলগুলো ভারী বৃষ্টিপাতের কারণে প্লাবিত হয়েছে। ডুবে আছে বসতঘর ও সড়ক। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না।

তবে জীবিকার তাগিদে বৃষ্টি উপেক্ষা করে বের হয়েছেন রিকশাচালক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষ। রাস্তাঘাটে মানুষ কম থাকায় তারাও পড়েছেন বিপাকে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোও তেমন খোলেনি। অনেকেই ঘরবন্দি হয়ে পড়েছেন। এছাড়া টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

আক্কেলপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে হুমকি

আক্কেলপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে হুমকি

জেলা আবহাওয়া অফিস বলছে, শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।


জেলা প্রশাসকের তথ্য মতে, নোয়াখালীর আট উপজেলার ৮৭ ইউনিয়নের প্রায় ১১ লাখ ৯৫ হাজার ৩০০ মানুষ এই মুহূর্তে পানিবন্দি হয়ে আছেন। ৩৮টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ২ হাজার ১৮৫ জন।

বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা মো. ফারুক হোসেন বলেন, আজ সকাল থেকে টানা বৃষ্টিতে নোয়াখালীর বেগমগঞ্জের প্রায় সব গ্রামের মানুষ পানিবন্দি। নিচু এলাকাগুলোতে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় আগের বন্যার পানিও এখনো নামেনি। নতুন করে বৃষ্টি হওয়ায় ভোগান্তি আরও বেড়েছে।

সদর উপজেলার বাসিন্দা মো. সুজন ঢাকা পোস্টকে বলেন, বন্যার পানি কমতে শুরু করেছিল। কিন্তু বৃষ্টিতে আবার বেড়েছে। গত মাসেও এমন অবস্থা হয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। এখন কেউ খবর নেবে না, সহযোগিতাও করবে না।

আবহাওয়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, আগামী ২৪ ঘণ্টায়ও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ ঢাকা পোস্টকে বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির অবনতির বিষয়টি আমরা জেনেছি। পানিবন্দি কোনো মানুষ যাতে খাদ্যাভাবে কষ্ট না পায় সে বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা পানি নিষ্কাশনে একাধিক কার্যক্রম শুরু করেছি। আশা করি বৃষ্টিপাত না হলে দ্রুতই পানি কমে যাবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

আক্কেলপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে হুমকি

আক্কেলপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে হুমকি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের উপর শিয়ালা গ্রামে সংবাদ সংগ্রহকালে বাধা এবং সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাংবাদিক জামাল উদ্দিনকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।…
 ৩০ অক্টোবর ২০২৬    সারাদেশ

মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা, বাসাজ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা, বাসাজ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ
রাজধানীর মিরপুর-১০ নম্বরে পোশাকশ্রমিকদের আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ‘বাংলাদেশ সাংবাদিক জোট’। প্রতিবাদ…
 ৩০ অক্টোবর ২০২৬    ঢাকা

ফেনীতে ২৪ ঘণ্টার মধ্যে চুরির রহস্য উদ্ঘাটন, স্বর্ণালংকার ও মোটরসাইকেলসহ গ্রেফতার ২

ফেনীতে ২৪ ঘণ্টার মধ্যে চুরির রহস্য উদ্ঘাটন, স্বর্ণালংকার ও মোটরসাইকেলসহ গ্রেফতার ২
ফেনী প্রতিনিধি:ফেনীতে একটি চুরির ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মামলার রহস্য উদ্ঘাটন করে চোরাই স্বর্ণালংকার ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই…
 ৩০ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি, না হলে মিছিল বড় করার হুঁশিয়ারি নাহিদের!

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি, না হলে মিছিল বড় করার হুঁশিয়ারি নাহিদের!
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন,…
 ৩০ অক্টোবর ২০২৬    নির্বাচিত

বিশ্বকাপ ফাইনালের ষড়যন্ত্র তত্ত্ব উড়িয়ে দিলেন এনজো!

বিশ্বকাপ ফাইনালের ষড়যন্ত্র তত্ত্ব উড়িয়ে দিলেন এনজো!
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল নানা ষড়যন্ত্র তত্ত্ব। ম্যাচের ফল নিয়ে তৈরি হওয়া এসব গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে…
 ৩০ অক্টোবর ২০২৬    খেলাধুলা

অফকমের বিরুদ্ধে মামলায় হারল মেটা, টিকটক ও এক্স!

অফকমের বিরুদ্ধে মামলায় হারল মেটা, টিকটক ও এক্স!
যুক্তরাজ্যের অনলাইন নিরাপত্তা আইন অনুযায়ী তথ্য সরবরাহের নির্দেশ চ্যালেঞ্জ করে আইনি লড়াইয়ে হেরেছে সামাজিক যোগাযোগমাধ্যমের তিন বড় প্রতিষ্ঠান মেটা, টিকটক ও এক্স। প্রতিষ্ঠানগুলোর করা মামলা…
 ৩০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব ভারতে ঠেকাতে চেষ্টা করছে সরকার: মোদি

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব ভারতে ঠেকাতে চেষ্টা করছে সরকার: মোদি
পশ্চিম এশিয়ায় ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রভাব যেন ভারতে না পড়ে, সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…
 ৩০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

স্থানীয় নির্বাচনে এনসিপিকে বিজয়ী করতে হবে: আসিফ মাহমুদ!

স্থানীয় নির্বাচনে এনসিপিকে বিজয়ী করতে হবে: আসিফ মাহমুদ!
আগামী স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বিজয়ী করতে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি…
 ৩০ অক্টোবর ২০২৬    নির্বাচিত

জিতের দীর্ঘায়ু কামনায় করওয়া চৌথের ব্রত পালন করলেন স্ত্রী মোহনা!

জিতের দীর্ঘায়ু কামনায় করওয়া চৌথের ব্রত পালন করলেন স্ত্রী মোহনা!
টালিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ ও তার স্ত্রী মোহনা রতলানীর ব্যক্তিগত জীবন বরাবরই থাকে প্রচারের আড়ালে। তবে বিশেষ উৎসব কিংবা পারিবারিক মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি…
 ৩০ অক্টোবর ২০২৬    বিনোদন

পাবনায় বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত আরও ২!

পাবনায় বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত আরও ২!
পাবনার সদর উপজেলার সোনাপাতিল বিলে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে গোবিন্দপুর এলাকার সোনাপাতিল বিলে এ…
 ৩০ অক্টোবর ২০২৬    রাজশাহী

তহবিল থেকে নিয়মবহির্ভূতভাবে অর্থ উত্তোলনের অভিযোগ; উশু সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে শোকজ

তহবিল থেকে নিয়মবহির্ভূতভাবে অর্থ উত্তোলনের অভিযোগ; উশু সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে শোকজ
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ দিলদার হাসান দিলু এবং কোষাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান সিদ্দিকীর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। তারা নিয়ম বহির্ভূতভাবে…
 ৩০ অক্টোবর ২০২৬    জাতীয়

যাত্রীভর্তি ৮ বগি রেখে ২ কিলোমিটার চলে গেল মোহনগঞ্জ এক্সপ্রেস!

যাত্রীভর্তি ৮ বগি রেখে ২ কিলোমিটার চলে গেল মোহনগঞ্জ এক্সপ্রেস!
ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের আটটি বগি বিচ্ছিন্ন হয়ে পেছনে পড়ে যায়। এ সময় ইঞ্জিনসহ তিনটি বগি নিয়ে প্রায় দুই কিলোমিটার এগিয়ে…
 ৩০ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

জাপানের সঙ্গে ‘বিগ-বি’ আলোচনা, তৃতীয় কোনো দেশ নিয়ে কথা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাপানের সঙ্গে ‘বিগ-বি’ আলোচনা, তৃতীয় কোনো দেশ নিয়ে কথা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাপানের সঙ্গে ‘বিগ-বি’ নিয়ে আলোচনায় তৃতীয় কোনো দেশ প্রসঙ্গ আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শুক্রবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর নিয়ে…
 ৩০ অক্টোবর ২০২৬    জাতীয়

‘ট্রান্সজেন্ডার’ শব্দের ব্যবহার নিয়ে ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী!

‘ট্রান্সজেন্ডার’ শব্দের ব্যবহার নিয়ে ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী!
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্যে ‘ট্রান্সজেন্ডার’ শব্দের ব্যবহার নিয়ে সৃষ্ট অস্পষ্টতা দূর করতে স্পষ্টীকরণ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন…
 ৩০ অক্টোবর ২০২৬    জাতীয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু
সিয়াম রহমান, ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব…
 ৩০ অক্টোবর ২০২৬    রাজশাহী