প্রচ্ছদ    অর্থনীতি   সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে...

সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ৩০ টাকা

৭ জুলাই ২০২৪ ১২:০০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির খড়্গ সাধারণ মানুষের ঘাড় থেকে কিছুতেই নামছে না। ৬০-৮০ টাকার কাঁচামরিচ এখন ২৮০-৩০০ টাকা। নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে পেঁয়াজ নিয়ে। ১ কেজি পেঁয়াজ এখন ১২০ টাকা। এক সপ্তাহ আগে খুচরা বাজারে পেঁয়াজের কেজি ছিল ৯০ টাকা।

আজ রোববার (৭ জুলাই) সকাল থেকে রাজধানীর নিউমার্কেট, আজিমপুর, পলাশী ও চাঁনখারপুল এলাকার বিভিন্ন খুচরা দোকান ঘুরে পেঁয়াজের বাড়তি দামের সত্যতা পাওয়া গেছে। এলাকাভেদে এসব দোকানে ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, বর্তমানে নতুন দেশি পেঁয়াজ সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ১ সপ্তাহ আগে যার বিক্রয়মূল্য ছিল সর্বনিম্ন ৯০ থেকে সর্বোচ্চ ১০০ টাকা। একই পেঁয়াজ ১ মাস আগে বিক্রি হয়েছে সর্বনিম্ন ৮০ টাকা থেকে সর্বোচ্চ ৮৫ টাকায়। আর ১ বছর আগে এই সময়ে খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে সর্বনিম্ন ৭০ থেকে সর্বোচ্চ ৮০ টাকা দরে। সেই হিসাব অনুযায়ী ১ বছরে দেশি পেঁয়াজের দাম বেড়েছে ৪০ শতাংশের চেয়েও বেশি।

আরও পড়ুন

ফের বাড়ল বিমানে ব্যবহৃত জ্বালানি তেলের দাম!

ফের বাড়ল বিমানে ব্যবহৃত জ্বালানি তেলের দাম!


এদিকে  টিসিবির তথ্য অনুযায়ী, আমদানি করা পেঁয়াজও এখন খুচরা বাজারে সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ১ সপ্তাহ আগে এর বিক্রয়মূল্য ছিল সর্বনিম্ন ৯৫ থেকে সর্বোচ্চ ১০০ টাকা। ১ মাস আগে বিক্রি হয়েছে সর্বনিম্ন ৮৫ টাকা থেকে সর্বোচ্চ ৯৫ টাকায়। আর ১ বছর আগে এই সময়ে খুচরা বাজারে এই পেঁয়াজ বিক্রি হয়েছে সর্বনিম্ন ৪০ থেকে সর্বোচ্চ ৫০ টাকা দরে। এই হিসাব অনুযায়ী ১ বছরে আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ৮০ শতাংশের চেয়েও বেশি।


খুচরা ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের দাম বৃদ্ধির পেছনে অনেকগুলো কারণ আছে। যার মধ্যে সবচেয়ে বড় কারণ প্রাকৃতিক দুর্যোগ।

সাম্প্রতিক সময়ে খরা, অতিবৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড় রেমালসহ প্রাকৃতিক দুর্যোগের কারণে পেঁয়াজের উৎপাদন ব্যাহত হয়েছে। যার ফলে বাজারে নতুন পেঁয়াজের সরবরাহ কিছুটা কমে গেছে। এটি দাম বাড়ার কারণ হতে পারে।

নিউমার্কেট কাঁচাবাজারের পেঁয়াজ ব্যবসায়ী মুজিবুর রহমান দাম বৃদ্ধির কারণ হিসেবে পরিবহন সমস্যা, সরবরাহ চেইনের অব্যবস্থা এবং পণ্য মজুতের অভাবকে দায়ী করেন। তিনি বলেন, এখন চাহিদার তুলনায় বাজারে পেঁয়াজের সরবরাহ নেই। সে কারণেই দাম বেড়েছে। এবার আরও দাম বাড়বে। বন্যা ও পানির কারণে সার্বিকভাবে পেঁয়াজের উৎপাদন কমেছে। এখন উত্তরাঞ্চলে বন্যা বিরাজ করছে। যার কারণে পণ্য সরবরাহ কম। আর আড়তেই দাম বেশি, আমাদের তো কিছুই করার নেই। তবে সহসা দাম কমবে না বলে মনে হচ্ছে।


আফজাল হোসেন নামে আরেক ব্যবসায়ী বলেন, গত সপ্তাহের তুলনায় দেশি এবং ভারতীয় দুই ধরনের পেঁয়াজের দামই বেড়েছে। এই সপ্তাহে পেঁয়াজের দাম ৩০-৪০ টাকার মতো বেড়েছে। আমরা কারওয়ান বাজার থেকে পাইকারি দামে পেঁয়াজ কিনে আনি। তারা আমাদের যেমন দামে বিক্রি করতে বলে আমরা তেমন দামেই বিক্রি করি।

অপরদিকে গতকাল শনিবার সন্ধ্যায় এমন এক দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকা বেড়েছে বলে জানা গেছে।

তথ্য অনুযায়ী, গত শুক্রবার যে পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হয়েছিল ৮৫ টাকা কেজি তা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। ব্যবসায়ীরা খুচরা বাজারে তা বিক্রি করছেন ১১০ টাকা কেজি।

এ বিষয়ে ব্যবসায়ীরা জানান, ভারতীয় পেঁয়াজের আমদানি কম এবং দামও বেশি। এছাড়া, বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কমে গেছে। যার কারণে বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

সীমান্তে ৬৩ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ!

সীমান্তে ৬৩ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ!
কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা আতশবাজির আনুমানিক সিজার মূল্য ৬৩ লাখ ৮৯…
 ৫ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

রোনালদোর অবসরের ঘোষণায় নেইমারের এক শব্দের বার্তা!

রোনালদোর অবসরের ঘোষণায় নেইমারের এক শব্দের বার্তা!
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর এমন ঘোষণার পর ফুটবলবিশ্বে শুরু হয়েছে আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ব্রাজিলিয়ান…
 ৫ নভেম্বর ২০২৬    খেলাধুলা

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি!

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি!
ঢাকার আদালত থেকে জামিন পাওয়ার পর বেরিয়ে যাওয়ার সময় এক সাংবাদিকের মুঠোফোন কেড়ে নেওয়া ও ট্রাইপড ভাঙচুরের অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ নভেম্বর)…
 ৫ নভেম্বর ২০২৬    বিনোদন

ফেনীতে কার্গোভ্যান আটকে ৪০ লাখ টাকার শুঁটকি লুট, আন্তজেলা চক্রের ৪ সদস্য গ্রেফতার

ফেনীতে কার্গোভ্যান আটকে ৪০ লাখ টাকার শুঁটকি লুট, আন্তজেলা চক্রের ৪ সদস্য গ্রেফতার
ফেনী প্রতিনিধি:ফেনীর লালপুলে কার্গোভ্যান আটকে চালক ও ব্যবসায়ীকে মারধর করে ৪০ লাখ টাকার শুঁটকি লুটের ঘটনায় চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে লুট হওয়া…
 ৫ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন!

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন!
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ—এমন খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে…
 ৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

ফটিকছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন!

ফটিকছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন!
ফটিকছড়ি উপজেলা প্রতিনিধিঃ সারা দেশের মতো চট্টগ্রামের ফটিকছড়িতেও উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফটিকছড়ি…
 ৫ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

যে চার কারণে এনসিপি ছাড়লেন সামান্তা!

যে চার কারণে এনসিপি ছাড়লেন সামান্তা!
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। জামায়াতে ইসলামীর সঙ্গে জোট, দলের আদর্শচ্যুতি, নারীর রাজনৈতিক অধিকার উপেক্ষা এবং অভ্যন্তরীণ গণতন্ত্রের…
 ৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

নিখোঁজের দুই দিনপর বাগানে মিলল শিক্ষার্থীর ম’রদে’হ!

নিখোঁজের দুই দিনপর বাগানে মিলল শিক্ষার্থীর ম’রদে’হ!
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর মোসাম্মৎ ইসরাত জাহান যুথি (১৫) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার ঘটকের আন্দুয়া…
 ৫ নভেম্বর ২০২৬    বরিশাল

৭ নভেম্বর সকল পোশাক কারখানায় ছুটি ঘোষণা!

৭ নভেম্বর সকল পোশাক কারখানায় ছুটি ঘোষণা!
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিত…
 ৫ নভেম্বর ২০২৬    জাতীয়

জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা করে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা করে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন
জামায়াতে ইসলামীর সঙ্গে জোট রাজনীতি, দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের ঘাটতি এবং নারী অধিকার ও রাজনৈতিক অংশগ্রহণের প্রশ্নে নেতৃত্বের অবস্থান নিয়ে মতপার্থক্যের কথা তুলে ধরে জাতীয় নাগরিক…
 ৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

হাজার হাজার শিল্পকারখানা গড়ে তুলতে চায় সরকার!

হাজার হাজার শিল্পকারখানা গড়ে তুলতে চায় সরকার!
খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হাজার হাজার শিল্পকারখানা গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ…
 ৫ নভেম্বর ২০২৬    খুলনা

ছাত্রীকে বিয়ের অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত!

ছাত্রীকে বিয়ের অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত!
সিয়াম রহমান, ঈশ্বরদী-পাবনাঃ পাবনার ঈশ্বরদীতে নিজ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের অভিযোগে শিক্ষক মোশাররফ হোসেন মুসাকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ঘটনাটি…
 ৫ নভেম্বর ২০২৬    রাজশাহী

সড়ক দুর্ঘটনায় পা ভেঙে অসহায় ফয়সাল, এক মাসেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি

সড়ক দুর্ঘটনায় পা ভেঙে অসহায় ফয়সাল, এক মাসেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনায় ডান পা ভেঙে গুরুতর আহত হয়েছেন মো. ফয়সাল মোল্লা নামের এক যুবক। দুর্ঘটনার প্রায় এক মাস পেরিয়ে গেলেও এখনো…
 ৫ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গাজীপুরে আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ

গাজীপুরে আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ
গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে ‘অঙ্গীভূত আনসার মৌলিক প্রশিক্ষণ-২০২৬’ এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি…
 ৫ নভেম্বর ২০২৬    ঢাকা

কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল…
 ৫ নভেম্বর ২০২৬    রংপুর