প্রচ্ছদ    আন্তর্জাতিক   ‘আন্তর্জাতিক যুদ্ধের পৃষ্ঠপোষকতা করছে পেপসিকো’

‘আন্তর্জাতিক যুদ্ধের পৃষ্ঠপোষকতা করছে পেপসিকো’

৩ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৫২ এএম
বজ্রশক্তি ডেস্ক

মার্কিন বহুজাতিক খাদ্য, স্ন্যাকস ও পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান পেপসিকোকে ‘আন্তর্জাতিক যুদ্ধের পৃষ্ঠপোষকের’ তালিকার অন্তর্ভুক্ত করেছে ইউক্রেনের জাতীয় দুর্নীতি প্রতিরোধ সংস্থা (এনসিপিএ)। গত শুক্রবার (১ সেপ্টেম্বর) পেপসিকোকে যুদ্ধের পৃষ্ঠপোষক সংস্থার অন্তর্ভুক্ত করে এনসিপিএ বলেছে, ব্যবসা সীমিত করার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও মার্কিন এই বহুজাতিক প্রতিষ্ঠান রাশিয়ায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

পেপসিকো ছাড়াও আরেক বহুজাতিক প্রতিষ্ঠান মার্সকেও এই তালিকায় যুক্ত করেছে ইউক্রেন। এনসিপিএ বলেছে, রাশিয়ায় ব্যবসা সীমিত করে ফেলা, বিজ্ঞাপনী কার্যক্রম ও উৎপাদন স্থগিত করার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও পেপসিকো ও মার্স তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। এর মাধ্যমে রাশিয়ার সরকারি বাজেটে উল্লেখযোগ্য পরিমাণে কর প্রদান করে আগ্রাসক দেশটির অর্থনীতিকে সমর্থন করছে তারা।

মার্কিন বহুজাতিক খাদ্য, স্ন্যাকস ও পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান পেপসিকো। বর্তমানে বিশ্বের দুই শতাধিক দেশে ব্যবসা করছে প্রতিষ্ঠান। এই কোম্পানির ব্র্যান্ডের বহরে রয়েছে লে’স ডরিটোস চিপস, চিটোস, গ্যাটোরেড, পেপসি-কোলা, মাউন্টেন ডিউ, কোয়াকার, সোডাস্ট্রিম এবং অন্যান্য খাদ্য, স্ন্যাকস ও পানীয়।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

USA IRAN

• আরও পড়ুন: নীরবে পকেট কাটছে কোক-পেপসি

এমনকি পেপসিকোর উৎপাদিত লে’স চিপস রাশিয়ার সামরিক বাহিনীর রেশনের তালিকায়ও পাওয়া গেছে। রাশিয়ায় এই কোম্পানির ব্যবসাও ফুলে-ফেঁপে উঠছে। নিট মুনাফার হিসেবে রাশিয়ায় খাদ্য, স্ন্যাকস ও পানীয় উৎপাদন খাতে চতুর্থ বৃহত্তম কোম্পানি পেপসিকো। দেশটিতে পেপসিকোর ১৯টি কারখানায় প্রায় ২০ হাজার কর্মী রয়েছেন।

এনসিপিএর প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পুরোমাত্রার আগ্রাসন চালানোর প্রথম বছরে পেপসিকোর রাশিয়া শাখার মুনাফা ২০২১ সালের তুলনায় প্রায় ৩৩৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫২৫ মিলিয়ন ডলারে পৌঁছায়। আর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করায় রাশিয়ার সরকারি বাজেটে পেপসিকো প্রায় ১১৫ মিলিয়ন ডলার অর্থ দেয়।

রাশিয়ায় নিজেদের প্রতিষ্ঠানে ৫ শতাধিক কর্মী নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে পেপসিকো। এনসিপিএ বলছে, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বিদেশি কোম্পানিগুলো ক্রেমলিনকে বেকারত্ব ও এ সংক্রান্ত সামাজিক সমস্যার বোঝা থেকে মুক্ত করছে।

অন্যদিকে, ২০২২ সালে রাশিয়ায় নিজেদের ব্যবসা থেকে আরেক মার্কিন বহুজাতিক কোম্পানি মার্স প্রায় ৩৭৭ মিলিয়ন ডলারের নিট মুনাফা করেছে। যা তার আগের বছরের তুলনায় প্রায় ৫৯ শতাংশ বেশি। এই কোম্পানিও তাদের ওয়েবসাইটে রাশিয়ায় শতাধিক কর্মী নিয়োগের বিজ্ঞাপন ঝুলিয়ে রেখেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম ব্যক্তিগত মালিকানাধীন কোম্পানি মার্স। এই প্রতিষ্ঠানের সুপরিচিত ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে স্নিকার্স, মিল্কি ওয়ে, টুইক্স, বাউন্টি, এমঅ্যান্ডএম ও হুইসকাস। তবে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ায় নিজেদের ব্যবসা সীমিত করার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করছে না মার্স।

ইউক্রেনের কর্তৃপক্ষ বলছে, রাশিয়ায় ৩০ বছরের বেশি সময় ধরে ব্যবসা করছে মার্স। দেশটির অর্থনীতিতে মার্কিন এই প্রতিষ্ঠানের আড়াই বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে। বর্তমানে রুশ ভূখণ্ডে মার্সের ১০টি কারখানা চালু রয়েছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর