প্রচ্ছদ    সারাদেশ   শোক দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতা...

শোক দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতা সাঈদীর জন্য দোয়া, ইমামসহ গ্রেপ্তার ২

১৬ আগস্ট ২০২৩ ১১:০২ এএম
বজ্রশক্তি ডেস্ক

ডেস্ক রিপোর্ট:

নওগাঁয় জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে দোয়া করার অভিযোগ উঠেছে মসজিদের এক ইমামের বিরুদ্ধে।

গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে শহরের তাজের মোড় শহীদ মিনার চত্বরে পৌর আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর পাশাপাশি সাঈদীর জন্য তিনি দোয়া করেন। পরে বিকেলে বিশেষ ক্ষমতা আইনে পূর্বের একটি মামলায় ওই ইমামসহ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন

আক্কেলপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে হুমকি

আক্কেলপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে হুমকি

গ্রেপ্তারকৃতরা হলেন- শহরের পার-নওগাঁ বায়তুল মামুর জামে মসজিদের ইমাম মোয়াজ্জেম হোসেন। আরেকজন তাজের মোড় এলাকার রড-সিমেন্ট ব্যবসায়ী হাফিজুর রহমান।


আওয়ামী লীগ সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে নওগাঁ শহরের তাজের মোড় শহীদ মিনার চত্বরে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণের আয়োজন করে পৌর আওয়ামী লীগ। স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে এ কর্মসূচি চলাকালীন বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহিদ সদস্যদের জন্য দোয়া করেন ইমাম মোয়াজ্জেম হোসেন। দোয়ার একপর্যায়ে তিনি দেলাওয়ার হোসাইন সাঈদীর আত্মার মাগফেরাত কামনা করেন। ওই মুহূর্তে উপস্থিত নেতাকর্মীদের তোপের মুখে পড়লেও তিনি দোয়া না থামিয়ে চালিয়ে যান। দোয়া শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে পার্শ্ববর্তী রড-সিমেন্ট ব্যবসায়ী হাফিজুর রহমানের অনুরোধে দোয়া চেয়েছেন বলে জানান। পরে ঘটনাস্থল থেকে ওই ইমাম ও রড-সিমেন্ট ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

ঘটনার প্রত্যক্ষদর্শী জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি তুহিন মোল্লা ঢাকা পোস্টকে বলেন, বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীর পবিত্র অনুষ্ঠানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামির জন্য ইমামের দোয়া চাওয়ার বিষয়টি একেবারেই অপ্রত্যাশিত ছিল। তাৎক্ষণিক তাকে থামিয়ে দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের ইন্ধনে তিনি এ কাজ করেছেন বলে ওই মুহূর্তে জানা গেছে।

এ বিষয়ে জানতে নওগাঁ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। তার মুঠোফোনে মেসেজ পাঠিয়েও এ বিষয়ে কোনো বক্তব্যু পাওয়া যায়নি।

নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান ঢাকা পোস্টকে বলেন, বিশেষ ক্ষমতা আইনে পূর্বের একটি মামলায় মোয়াজ্জেম হোসেন ও হাফিজুর রহমানের সম্পৃক্ততা থাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

(১৬ আগস্ট) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ গ্রেপ্তারের ঘটনায় সাঈদীর জন্য দোয়া চাওয়ার কোনো যোগসূত্র নেই বলেও দাবি করেন তিনি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

আক্কেলপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে হুমকি

আক্কেলপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে হুমকি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের উপর শিয়ালা গ্রামে সংবাদ সংগ্রহকালে বাধা এবং সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাংবাদিক জামাল উদ্দিনকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।…
 ৩০ অক্টোবর ২০২৬    সারাদেশ

মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা, বাসাজ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা, বাসাজ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ
রাজধানীর মিরপুর-১০ নম্বরে পোশাকশ্রমিকদের আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ‘বাংলাদেশ সাংবাদিক জোট’। প্রতিবাদ…
 ৩০ অক্টোবর ২০২৬    ঢাকা

ফেনীতে ২৪ ঘণ্টার মধ্যে চুরির রহস্য উদ্ঘাটন, স্বর্ণালংকার ও মোটরসাইকেলসহ গ্রেফতার ২

ফেনীতে ২৪ ঘণ্টার মধ্যে চুরির রহস্য উদ্ঘাটন, স্বর্ণালংকার ও মোটরসাইকেলসহ গ্রেফতার ২
ফেনী প্রতিনিধি:ফেনীতে একটি চুরির ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মামলার রহস্য উদ্ঘাটন করে চোরাই স্বর্ণালংকার ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই…
 ৩০ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি, না হলে মিছিল বড় করার হুঁশিয়ারি নাহিদের!

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি, না হলে মিছিল বড় করার হুঁশিয়ারি নাহিদের!
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন,…
 ৩০ অক্টোবর ২০২৬    নির্বাচিত

বিশ্বকাপ ফাইনালের ষড়যন্ত্র তত্ত্ব উড়িয়ে দিলেন এনজো!

বিশ্বকাপ ফাইনালের ষড়যন্ত্র তত্ত্ব উড়িয়ে দিলেন এনজো!
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল নানা ষড়যন্ত্র তত্ত্ব। ম্যাচের ফল নিয়ে তৈরি হওয়া এসব গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে…
 ৩০ অক্টোবর ২০২৬    খেলাধুলা

অফকমের বিরুদ্ধে মামলায় হারল মেটা, টিকটক ও এক্স!

অফকমের বিরুদ্ধে মামলায় হারল মেটা, টিকটক ও এক্স!
যুক্তরাজ্যের অনলাইন নিরাপত্তা আইন অনুযায়ী তথ্য সরবরাহের নির্দেশ চ্যালেঞ্জ করে আইনি লড়াইয়ে হেরেছে সামাজিক যোগাযোগমাধ্যমের তিন বড় প্রতিষ্ঠান মেটা, টিকটক ও এক্স। প্রতিষ্ঠানগুলোর করা মামলা…
 ৩০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব ভারতে ঠেকাতে চেষ্টা করছে সরকার: মোদি

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব ভারতে ঠেকাতে চেষ্টা করছে সরকার: মোদি
পশ্চিম এশিয়ায় ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রভাব যেন ভারতে না পড়ে, সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…
 ৩০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

স্থানীয় নির্বাচনে এনসিপিকে বিজয়ী করতে হবে: আসিফ মাহমুদ!

স্থানীয় নির্বাচনে এনসিপিকে বিজয়ী করতে হবে: আসিফ মাহমুদ!
আগামী স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বিজয়ী করতে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি…
 ৩০ অক্টোবর ২০২৬    নির্বাচিত

জিতের দীর্ঘায়ু কামনায় করওয়া চৌথের ব্রত পালন করলেন স্ত্রী মোহনা!

জিতের দীর্ঘায়ু কামনায় করওয়া চৌথের ব্রত পালন করলেন স্ত্রী মোহনা!
টালিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ ও তার স্ত্রী মোহনা রতলানীর ব্যক্তিগত জীবন বরাবরই থাকে প্রচারের আড়ালে। তবে বিশেষ উৎসব কিংবা পারিবারিক মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি…
 ৩০ অক্টোবর ২০২৬    বিনোদন

পাবনায় বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত আরও ২!

পাবনায় বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত আরও ২!
পাবনার সদর উপজেলার সোনাপাতিল বিলে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে গোবিন্দপুর এলাকার সোনাপাতিল বিলে এ…
 ৩০ অক্টোবর ২০২৬    রাজশাহী

তহবিল থেকে নিয়মবহির্ভূতভাবে অর্থ উত্তোলনের অভিযোগ; উশু সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে শোকজ

তহবিল থেকে নিয়মবহির্ভূতভাবে অর্থ উত্তোলনের অভিযোগ; উশু সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে শোকজ
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ দিলদার হাসান দিলু এবং কোষাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান সিদ্দিকীর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। তারা নিয়ম বহির্ভূতভাবে…
 ৩০ অক্টোবর ২০২৬    জাতীয়

যাত্রীভর্তি ৮ বগি রেখে ২ কিলোমিটার চলে গেল মোহনগঞ্জ এক্সপ্রেস!

যাত্রীভর্তি ৮ বগি রেখে ২ কিলোমিটার চলে গেল মোহনগঞ্জ এক্সপ্রেস!
ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের আটটি বগি বিচ্ছিন্ন হয়ে পেছনে পড়ে যায়। এ সময় ইঞ্জিনসহ তিনটি বগি নিয়ে প্রায় দুই কিলোমিটার এগিয়ে…
 ৩০ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

জাপানের সঙ্গে ‘বিগ-বি’ আলোচনা, তৃতীয় কোনো দেশ নিয়ে কথা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাপানের সঙ্গে ‘বিগ-বি’ আলোচনা, তৃতীয় কোনো দেশ নিয়ে কথা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাপানের সঙ্গে ‘বিগ-বি’ নিয়ে আলোচনায় তৃতীয় কোনো দেশ প্রসঙ্গ আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শুক্রবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর নিয়ে…
 ৩০ অক্টোবর ২০২৬    জাতীয়

‘ট্রান্সজেন্ডার’ শব্দের ব্যবহার নিয়ে ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী!

‘ট্রান্সজেন্ডার’ শব্দের ব্যবহার নিয়ে ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী!
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্যে ‘ট্রান্সজেন্ডার’ শব্দের ব্যবহার নিয়ে সৃষ্ট অস্পষ্টতা দূর করতে স্পষ্টীকরণ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন…
 ৩০ অক্টোবর ২০২৬    জাতীয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু
সিয়াম রহমান, ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব…
 ৩০ অক্টোবর ২০২৬    রাজশাহী