প্রচ্ছদ    খেলাধুলা   জাতীয় দলকে বিদায় বললেন রামোস!

জাতীয় দলকে বিদায় বললেন রামোস!

২৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:২১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

খেলারপত্র ডেস্ক:
স্পেন জাতীয় দলের অধ্যায় শেষ পর্যন্ত চুকিয়ে ফেললেন সের্হিও রামোস। জাতীয় দলের নতুন কোচের পরিকল্পনায় নেই জানার পর তার এই সিদ্ধান্ত। প্রায় বছর দুয়েক ধরেই তিনি জাতীয় দলের বাইরে। এবার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল বর্ণাঢ্য এক অধ্যায়ের।
২০১০ বিশ্বকাপ, ২০০৮ ও ২০১২ ইউরো জয়ী স্পেন দলের অবিচ্ছেদ্দ অংশ ছিলেন রামোস। স্পেনের ফুটবল ইতিহাসে সোনালি সাফল্যে মোড়ানো সেই সময়টার নায়কদের একজন তিনি। দেশের হয়ে খেলেছেন রেকর্ড ১৮০ ম্যাচ। নেতৃত্বে দিয়েছেন ৫২ ম্যাচে। গৌরবময় পথচলার শেষটা যে সুখকর হলো না, সেটা ফুটে উঠল বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ৩৬ বছর বয়সী ডিফেন্ডারের বিবৃতিতেই।
“আমাদের ভালোবাসার ও রোমাঞ্চকর জাতীয় দলকে বিদায় বলে দেওয়ার সময় হলো। আজ (গতকাল) সকালে আমাদের বর্তমান কোচের কাছ থেকে ফোনকল পাই আমি। তিনি জানান যে, আমি নিজেকে যতটাই মেলে ধরি বা যেভাবে ক্যারিয়ার চালিয়ে যা-ই না কেন, তিনি কোনোভাবেই আমাকে আর বিবেচনা করবেন না।”
গত বিশ্বকাপের পর লুইস এনরিকের জায়গায় স্পেনের কোচের দায়িত্ব পান লুইস দে লা ফুয়েন্তে। এই মাসের শুরুতেই তিনি বলেছিলেন, রামোসের জন্য জাতীয় দলের দুয়ার খোলা। কিন্তু রামোসের বিদায়ের প্রেক্ষাপট বলছে, স্পেন কোচের ভাবনা ভিন্ন কিংবা বদলে গেছে। স্পেনের ফুটবল ফেডারেশন রয়টার্সকে নিশ্চিত করেছে কোচের সঙ্গে রামোসের আলোচনা হওয়ার কথা। তবে বিষয়বস্তু নিয়ে তারা বিশদ কিছু জানায়নি।
২০২১ সালের ৩১ মার্চ কসোভোর বিপক্ষে ম্যাচে মিনিট চারেক মাঠে ছিলেন রামোস। জাতীয় দলের হয়ে সেটিই হয়ে রইল তার শেষ ম্যাচ। ওই বছরই রিয়াল মাদ্রিদ থেকে পিএসজিতে পাড়ি জমান এই ডিফেন্ডার। সেখানে চোটের সঙ্গে দীর্ঘ লড়াই চলে তার। স্পেন কোচ এনরিকে তাকে আর সুযোগ দেননি জাতীয় দলে। এটা নিয়ে বিতর্কও হয় অনেক।
স্পেনের অনূর্ধ্ব-১৯ দলে দুর্দান্ত পারফর্ম করে ২০০৫ সালে জাতীয় দলে অভিষেক হয়ে যায় তার ১৯তম জন্মদিনের ৫ দিন আগে। এরপর দীর্ঘ পথচলায় দেশের হয়ে খেলেছেন ৭টি বড় আসরে। রক্ষণ সামলানোর পাশাপাশি গোল করেছেন ২৩টি। বিদায়বেলায় রামোসের কথায় অভিমান ও ক্ষোভের সুর ছিল স্পষ্ট।
“ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, এটাই আমার পথের সমাপ্তি। তবে দলের হয়ে যা অর্জন করেছি আমরা, এটা (বিদায়) আরও মধুর হতে পারত কিংবা দলের অংশ হয়ে হতে পারত। আমি সত্যিই বিশ্বাস করি, আমার পথচলা শেষ হওয়াটা প্রাপ্য ছিল নিজের সিদ্ধান্তে, কিংবা আমার পারফরম্যান্স যদি জাতীয় দলের খেলার মতো না হতো। কিন্তু বয়সের কারণে বা অন্য কোনো সিদ্ধান্তে শেষ হওয়াটা কাম্য নয়।”
“বয়স কম বা বেশি হওয়াটা কখনোই কোনো গুণ বা ত্রুটি নয়। বয়স স্রেফ সংখ্যা ও ক্ষণস্থায়ী ব্যাপার মাত্র, সামর্থ্য বা পারফরম্যান্সের সঙ্গে যেটির সরাসরি সম্পর্ক সবসময় নেই। মদ্রিচ, মেসি, পেপে-তাদেরকে দেখে আমি মুগ্ধ হই, ইর্ষা করিৃ  ফুটবল এই সত্ত্বা, ঐতিহ্য, মূল্যবোধ, যোগ্যতা ও ন্যায্যতার প্রতিরূপ তারা, আমার ক্ষেত্রে যা হলো না। ফুটবল সবসময় ন্যায্য নয়, কখনও কখনও ফুটবল শুধু ফুটবলই নয়।” বিদায় মনের মতো না হলেও পেছন ফিরে তাকিয়ে গর্বের উপলক্ষ অনেক পাচ্ছেন রামোস।
“হতাশা ও দুঃখবোধ থাকলেও মাথা উঁচু রাখছি আমি। অবিস্মরণীয় সব স্মৃতি আমার সঙ্গী, যেসব শিরোপার জন্য আমরা একসঙ্গে লড়েছি ও উদযাপন করেছি, স্পেনের জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার যে রেকর্ডে আমি অসাধারণ গর্ববোধ করি।”

 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল মাতুব্বরকে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট)…
 ১৫ আগস্ট ২০২৬    ঢাকা

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের
​ঢাকা: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য ও অগণতান্ত্রিক দাবির তীব্র নিন্দা, প্রতিবাদ ও তা সম্পূর্ণ প্রত্যাখ্যান…
 ১০ আগস্ট ২০২৬    জাতীয়

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক