প্রচ্ছদ    জাতীয়   তারুণ্যের সভার উদ্যোগে নানা আয়োজনে...

তারুণ্যের সভার উদ্যোগে নানা আয়োজনে মুখরিত কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা

৫ জুলাই ২০২৪ ০৩:১১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

রাজধানীতে তরুণদের সংগঠন ‘তারুণ্যের সভা’র উদ্যোগে নানা আয়োজনে মুখরিত হয়ে ওঠেছে ঢাকার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা। শুক্রবার (৫ জুলাই, ২০২৪) বিকেল ৩টায় ‘তারুণ্যের সভা’র আয়োজনে সেগুনবাগিচাস্থ কচি-কাঁচার মেলায় আয়োজন করা হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, পুরষ্কার বিতরণ সহ নানা অনুষ্ঠানের। হাজারো তরুণের উপস্থিতি ও উচ্ছ্বাসে এসময় ভরে ওঠে কেন্দ্রীয় কচি-কাঁচা ভবন।

‘উগ্রবাদ মোকাবেলায় তরুণদের ভূমিকা’ শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তারুণ্যের সভার সভাপতি আয়েশা ছিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, হেযবুত তওহীদের উপদেষ্টা খাদিজা খাতুন, আন্তর্জাতিক সম্পাদক মশিউর রহমান, তারুণ্যের সভার উপদেষ্টা ও ঢাকা মহানগর হেযবুত তওহীদের সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ, দৈনিক দেশেরপত্রের সম্পাদক রুফায়দাহ পন্নী, দৈনিক বজ্রশক্তির সম্পাদক এসএম সামসুল হুদা, দেশেরপত্রের সাহিত্য সম্পাদক কবি রিয়াদুল হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন লেখক ও নাট্যকার ওবায়দুল হক বাদল ও তারুণ্যের সভার সদস্য নওশীন আমিন।

শুভেচ্ছা বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি আয়েশা ছিদ্দিকা বলেন, সমাজ কিংবা সভ্যতা পরিবর্তনে তরুণরা সব সময় এগিয়ে এসেছে, সামনের কাতারে থেকেছে। একটি জাতিকে তারাই এগিয়ে নিতে পারে সভ্যতার শিখরে। আজকে নানা অপসংস্কৃতি আমাদের তরুণদের গ্রাস করে ফেলছে। তবে আমরা আজকের অনুষ্ঠান থেকে এমন কিছু নিয়ে যাবো যেন আমরা সব ধরনের অপসংস্কৃতি, আপরাজনীতি, ধর্মান্ধতা, গুজব হুজুগ এড়িয়ে একটি নতুন সভ্যতা নির্মাণ করতে পারি, তারুণ্যের ঝংকার তুলতে সাহায্য করবে।

আরও পড়ুন

বড়দিন উদযাপনে ২ কোটির বদলে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী!

বড়দিন উদযাপনে ২ কোটির বদলে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী!

প্রধান অতিথির বক্তব্যে হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, তরুণরা জাতির মূল শক্তি। তাই কোনো জাতিকে মেরুদণ্ডহীন ও পদানত করতে তরুণদের উপর প্রথম আঘাত হানা হয়। এই আঘাতের হাতিয়ার হল অপসংস্কৃতি, মাদক, কুশিক্ষা, অপরাজনীতি ইত্যাদি অপশক্তি। ব্রিটিশ যুগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের উর্বর জমিতে আফিমের চাষ আরম্ভ করেছিল। তাদের উদ্দেশ্য ছিল তরুণরা আফিম খেয়ে বুঁদ হয়ে থাকবে। এতে একদিকে তাদের ব্যবসাও হবে আবার তরুণরা কোম্পানির দুঃশাসনের বিরুদ্ধে বিদ্রোহ করার তেজও হারাবে।

তিনি আরও বলেন, তারুণ্যকে নিজেদের অনুগত করতে ব্রিটিশরা প্রবর্তন করেছিল ষড়যন্ত্রমূলক দুই ধারার শিক্ষা ব্যবস্থা। একটি মাদ্রাসা শিক্ষা আরেকটি সাধারণ শিক্ষা। তাদের উদ্দেশ্য ছিল, মাদ্রাসা শিক্ষা থেকে বের হবে এমন একটি জনগোষ্ঠী যারা আধুনিক পৃথিবীতে অচল, তাদের মধ্যে কোনো জীবনমুখী দক্ষতাই থাকবে না। তারা দেশ জাতি রাষ্ট্র কীভাবে চলে তা নিয়ে মাথা ঘামাবে না। অন্যদিকে তারা সাধারণ শিক্ষাব্যবস্থার মাধ্যমে সৃষ্টি করল এমন একটি শ্রেণি যাদের কাজ হল উপনিবেশের কেরানিগিরি করা। তাদের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হল নিজেদের জাতি সম্পর্কে অজ্ঞতাপ্রসূত হীনম্মন্যতা ও ইউরোপীয়দের প্রতি অন্ধভক্তি। কোনো আদর্শ, কোনো দেশপ্রেম, ন্যায়নীতিবোধ তাদের হৃদয়ে স্থাপন করা হল না।

হেযবুত তওহীদের এমাম বলেন, ব্রিটিশ শাসন আজ না থাকলেও তাদের শিক্ষা আজও আছে। আমাদের তরুণ সমাজ আজও শিক্ষার দিক থেকে দ্বিধাবিভক্ত। লক্ষ লক্ষ তরুণ মাদ্রাসায় পড়াশুনা করছে। তাদেরকে ধর্মের আত্মা যে মানবতা- তা শেখানো হচ্ছে না। শেখানো হচ্ছে কিছু মাসলা-মাসায়েল। তাদেরকে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ইস্যুভিত্তিক আন্দোলনের পিকেটার হিসাবে। তারা বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে শ্লোগান দিচ্ছে, নাশকতা সৃষ্টি করছে। একইভাবে লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী পড়ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে। সেখানে তাদেরকে চরম বস্তুবাদী শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে। তাদের সামনে জীবনের একটাই লক্ষ্য- যে কোনো পথেই হোক অধিক অর্থ উপার্জন করতে হবে, বাড়ি-গাড়ি করতে হবে। অধিকাংশের কাছে দেশের চেয়ে ইউরোপ আমেরিকাই প্রিয়। শিক্ষাঙ্গনগুলোতে ছাত্র রাজনীতির বলি হচ্ছে তরুণরা। সবার হাতে স্মার্টফোন যার নেশা আফিমের চেয়ে কোনো অংশে কম নয়। সেখানে অশ্লীল অপসংস্কৃতির এক অন্ধকার জগৎ। সেখানে জীবনের মূল্যবান সময়কে নিঃশেষ করে ফেলার অগণিত অলিগলি। সে সব গলিতে ঢুকে হারিয়ে যাচ্ছে ডিজিটাল ডিভাইসে আসক্ত আমাদের তারুণ্য।

তারুণ্যের সভার নানা উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, সংগঠনটি তরুণদের নিয়ে যাচ্ছে খেলার মাঠে, তাদের শরীর গঠনের প্রয়োজনীয়তা ছড়িয়ে দিচ্ছে কবিতায় গানে। তাদের সৃজনশীলতার প্রকাশ ঘটাচ্ছে সাহিত্য পত্রিকার পাতায়। এই তরুণরা বিভিন্ন জীবনদক্ষতার প্রশিক্ষণ নিচ্ছে। বিভিন্ন প্রকার ভাষাগত ও বাচিক দক্ষতা, যোগাযোগ দক্ষতা, প্রযুক্তিগত দক্ষতা ইত্যাদির দিকে যেমন তারা জোর দিচ্ছে তেমনি নৈতিক ও মানবিক বৈশিষ্ট্যেও তারা স্থাপন করছে উজ্জ্বল দৃষ্টান্ত। 

তিনি তারুণ্যের সভার ভাবাদর্শ ও চেতনার সঙ্গে একাত্মতা প্রকাশ করে সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। ভবিষ্যতে সংগঠনটি তরুণ সমাজকে সঠিক পথ দেখাবে এবং আগামীর তরুণদের সামনে উজ্জ্বল অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সভায় উপস্থিত তরুণদের মধ্য থেকে বক্তব্য রাখেন, তারুণ্যের সভার গাজীপুর ব্রাঞ্চের শাহাদাত হোসেন, আশুলিয়া ব্রাঞ্চের কো অর্ডিনেটর ও ইডেন কলেজ শিক্ষার্থী সাবিকুন্নাহার ইভা, প্রচার সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক রাদুল ইসলাম, সদস্য ও ব্রাক ইউনিভার্সিটির শিক্ষার্থী রামিসা, সদস্য ও হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থী মেকদাদসহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তারুণ্যের সভার সদস্য হাফেজ মো. শামিম। পরে কবি ও গীতিকার রিয়াদুল হাসানের লেখা তারুণ্যের সভার থিম সং ‘আমরা তরুণ সেনা’ গানটি পরিবেশন করেন মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর নিয়মিত শিল্পী শাহীন আলম, তহমিনা আক্তার চাঁদ ও তারুণ্য সভার সদস্য সাইদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে তারুণ্যের সভার পথচলা ও কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানজুড়ে “হেযবুত তওহীদ দিচ্ছে ডাক, তারুণ্য মুক্তি পাক; তারুণ্যের অঙ্গীকার, রুখতে হবে অবিচার; তারুণ্যের অগ্রগতি, বাঁচবে সমাজ বাঁচবে জাতি; দিকে দিকে একি শুনি, তারুণ্যের জয়ধ্বনি; তারুণ্যের সংগ্রাম, চলছে চলবে; ধর্মব্যাবসা রুখে দাও; রুখে দাও রুখে দাও, জঙ্গিবাদ রুখে দাও; রুখে দাও রুখে দাও, সন্ত্রাসবাদ রুখে দাও” ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠানের একপর্যায়ে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগণ আনুষ্ঠানিকভাবে তারুণ্যের সভার বিশেষ স্মারক “ঝংকার” মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে লেখক ও নাট্যকার ওবায়দুল হক বাদলের লেখা বিপ্লবী র‌্যাপ গান ‘ঐক্য ছাড়া গতি নাই, আমরা সবাই ভাই ভাই’ পরিবেশন করেন তারুণ্য সভার সদস্য বিশিষ্ট র‌্যাপার রোহিদ। এছাড়াও তারুণ্যের সভার সদস্য ও মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীরা গান ও কবিতা পরিবেশন করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা এমামুয্যামান মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী প্রথম পাঁচজনকে পুরষ্কৃত করা হয়। বিজয়ীরা হলেন, উম্মে সালমা, আমতুন নূর, হামিদ ইবনে হায়াত, নওশীন আমিন ও কেমি আক্তার। রাত ৯টায় সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

অপপ্রচারের শিকার উজিরপুরের ‘গয়েশ্বর’ খ্যাত পলাশ কুণ্ডু, প্রতিবাদে সংবাদ সম্মেলন

অপপ্রচারের শিকার উজিরপুরের ‘গয়েশ্বর’ খ্যাত পলাশ কুণ্ডু, প্রতিবাদে সংবাদ সম্মেলন
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ দুঃশাসনের সময় রাজপথে বিএনপির কর্মসূচিতে সক্রিয় থাকায় দলীয় নেতাকর্মীদের কাছে ‘গয়েশ্বর চন্দ্র রায়’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন…
 ৩ নভেম্বর ২০২৬    বরিশাল

চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা!

চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা!
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির পরামর্শে মৃগীরোগের ওষুধের মাত্রা কমানোর পর খিঁচুনিতে মৃত্যু হয়েছে ৩১ বছর বয়সী এক তরুণীর। এ ঘটনায় চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে…
 ৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

বড়দিন উদযাপনে ২ কোটির বদলে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী!

বড়দিন উদযাপনে ২ কোটির বদলে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী!
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দেওয়ার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ…
 ৩ নভেম্বর ২০২৬    জাতীয়

নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে একজোট বিরোধীরা, শুরু জোট গঠনের আলোচনা!

নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে একজোট বিরোধীরা, শুরু জোট গঠনের আলোচনা!
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরাতে জোট গঠনের উদ্যোগ নিয়েছেন দেশটির চারটি বিরোধী দলের নেতা। মঙ্গলবার (৩ নভেম্বর) হার্জলিয়ায় অনুষ্ঠিত বৈঠকে দ্রুত জোট…
 ৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

শ্রমিকদের আন্দোলন যৌক্তিক, ষড়যন্ত্র বলে পার পাওয়া যাবে না: নাহিদ

শ্রমিকদের আন্দোলন যৌক্তিক, ষড়যন্ত্র বলে পার পাওয়া যাবে না: নাহিদ
পোশাকশ্রমিকদের আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র বলে পার পাওয়া যাবে…
 ৩ নভেম্বর ২০২৬    রাজশাহী

শাকিবের নতুন নায়িকা পাকিস্তানের কিনজা হাশমী!

শাকিবের নতুন নায়িকা পাকিস্তানের কিনজা হাশমী!
ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এ নায়িকা হিসেবে দেখা যেতে পারে পাকিস্তানের মডেল ও অভিনেত্রী কিনজা হাশমীকে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, সিনেমাটিতে শাকিবের বিপরীতে তার…
 ৩ নভেম্বর ২০২৬    বিনোদন

উলিপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

উলিপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের উলিপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বাবর আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের কদমের…
 ৩ নভেম্বর ২০২৬    রংপুর

৬ ঘণ্টার জন্য টোলমুক্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে!

৬ ঘণ্টার জন্য টোলমুক্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে!
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত রাখা হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা…
 ৩ নভেম্বর ২০২৬    রাজধানী

ডিসেম্বরে অরাজকতা সৃষ্টির চেষ্টা মেনে নেওয়া হবে না: ডিএনসিসি প্রশাসক

ডিসেম্বরে অরাজকতা সৃষ্টির চেষ্টা মেনে নেওয়া হবে না: ডিএনসিসি প্রশাসক
পোশাকশ্রমিকদের আন্দোলনের নামে রাজধানীর মিরপুরে অরাজকতা সৃষ্টির চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম…
 ৩ নভেম্বর ২০২৬    রাজধানী

ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির!

ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির!
ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লোটার অপচেষ্টা এবং ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ইসলাম শান্তি,…
 ৩ নভেম্বর ২০২৬    জাতীয়

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবি!

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবি!
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে নিয়ে দেওয়া বক্তব্যকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন…
 ৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

আনসার-ভিডিপির ওমরাহ কাফেলার আনুষ্ঠানিক যাত্রা, ভিসা ও টিকিট বিতরণ

আনসার-ভিডিপির ওমরাহ কাফেলার আনুষ্ঠানিক যাত্রা, ভিসা ও টিকিট বিতরণ
ঢাকা প্রতিনিধি:বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের অডিটোরিয়ামে পবিত্র ওমরাহ পালনের লক্ষ্যে মনোনীত কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মাঝে ভিসা, বিমান টিকিট ও উপহারসামগ্রী বিতরণ…
 ৩ নভেম্বর ২০২৬    ঢাকা

সরকারি কার্যালয় নাকি ব্যক্তিগত বাসা, কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা অফিসে রান্নার সরঞ্জাম ও বিছানা

সরকারি কার্যালয় নাকি ব্যক্তিগত বাসা, কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা অফিসে রান্নার সরঞ্জাম ও বিছানা
শাহ আলম, কুড়িগ্রাম:সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয় যেন পরিণত হয়েছে ব্যক্তিগত বাসাবাড়িতে। অফিসের কক্ষগুলোতে প্রয়োজনীয় নথিপত্র ও দাপ্তরিক…
 ৩ নভেম্বর ২০২৬    রংপুর

বোমা হামলার হুমকির পর বুলেটপ্রুফ কাচের ভেতর থেকে ভক্তদের সামনে অমিতাভ!

বোমা হামলার হুমকির পর বুলেটপ্রুফ কাচের ভেতর থেকে ভক্তদের সামনে অমিতাভ!
মুম্বাইয়ের জুহুতে নিজ বাসভবন ‘জলসা’র বাইরে প্রতি রোববার ভক্তদের সঙ্গে দেখা করার দীর্ঘদিনের রীতি রয়েছে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের। তবে গত রোববার সেই চেনা আয়োজনেই…
 ৩ নভেম্বর ২০২৬    বিনোদন

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ই-অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রমের উদ্বোধন

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ই-অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রমের উদ্বোধন
এস. এম. জাহিদুল, ঢাকা:রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে অনলাইন ই-অ্যাপয়েন্টমেন্ট (E-Appointment) কার্যক্রম চালু হয়েছে। এর ফলে এখন থেকে রোগীরা ঘরে বসেই অনলাইনে টিকিট কেটে…
 ৩ নভেম্বর ২০২৬    ঢাকা