প্রচ্ছদ    জাতীয়   এবার প্যাডেল রিকশা নিষিদ্ধের দাবি

এবার প্যাডেল রিকশা নিষিদ্ধের দাবি

৩ ডিসেম্বর ২০২৪ ০১:০১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

এবার প্যাডেল রিকশার চলাচল নিষিদ্ধ করার দাবি জানিয়েছে প্রতিবন্ধী অটোরিকশা চালকরা। একই সঙ্গে সুনির্দিষ্ট ডিজাইনে বিআরটিএ থেকে অটোরিকশার অনুমোদন দেওয়া এবং কর্মসংস্থান বা পুনর্বাসনের আগ পর্যন্ত ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ না করার দাবিও জানিয়েছেন তারা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ২৬তম প্রতিবন্ধী দিবস-২০২৪ উপলক্ষ্যে জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা আয়োজিত সমাবেশে তারা এসব দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের ১৬ শতাংশ মানুষ কোনো না কোনো প্রতিবন্ধিতার সম্মুখীন। ফলে দেশের প্রায় দুই কোটি ৫০ লক্ষ মানুষ প্রতিবন্ধী। আমাদের অনেকেই গুরুতর অবস্থার কারণে জীবিকা নির্বাহ করতে পারছে না। অনেকে শিক্ষা ও অপর্যাপ্ত প্রাতিষ্ঠানিক কর্মসংস্থানের কারণে বেকার দিন কাটাচ্ছে। পারিবারিক কারণে অনেকেই ভিক্ষা বৃত্তির সঙ্গে সংযুক্ত হয়ে পড়েছে। অথচ আমরা প্রতিবন্ধী মানুষেরা সম্মানজনক জীবিকা পালন করতে চাইলেও সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন পরিবেশগত, দৃষ্টিভঙ্গিগত ও নীতিগত বাধার কারণে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছি।

আরও পড়ুন

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!

প্যাডেল রিকশা নিষিদ্ধ করার ব্যাপারে জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি সোহেল রানা বলেন, অটোরিকশা বন্ধ করে দিলে প্রতিবন্ধী ব্যক্তিসহ অন্যান্য অটো চালকদের সমস্যা হবে। অনেক বৃদ্ধ লোক আছে যারা রিকশা চালায় তাদের সমস্যা হবে। আর প্যাডেল রিকশা থাকাতে রিকশা চালকদের মধ্যে দুটি ভাগ হয়ে গিয়েছে। তাই আমরা সবার স্বার্থের কথা চিন্তা করে প্যাডেল রিকশা নিষিদ্ধ করে ব্যাটারি চালিত রিকশা থাকার কথা বলেছি।


এ সময় প্রতিবন্ধী অটোরিকশার চালকরা মোট ১৩ দফা দাবি তুলে ধরেন। সেগুলো হচ্ছে —

সীসা ব্যাটারি ব্যবহার ও প্যাডেল রিকশা নিষিদ্ধ করে মিশুক, রিকশা, ইজিবাইক সুনির্দিষ্ট ডিজাইনে বিআরটিএ থেকে অনুমোদন দেওয়া। কর্মসংস্থান বা পুনর্বাসনের আগ পর্যন্ত ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ না করা ও প্রতিবন্ধী অটোরিকশা চালকদের প্রশাসনিক হয়রানি বন্ধ করা। প্রতিটি রিকশার নম্বর প্লেট দেওয়া। ব্যাটারি রিকশাকে যান্ত্রিক বাহনে অন্তর্ভুক্ত করা ও সড়কে রাজনৈতিক ও পেশি শক্তির চাঁদাবাজি বন্ধ করা। সিটি কর্পোরেশন ও পৌরসভার ওয়ার্ডের জনঘনত্বের ভিত্তিতে রিকশার নিবন্ধন দেওয়া। প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ১০ শতাংশ প্রতিবন্ধী চালককে কোটা দেওয়া এবং রিকশা শ্রমিকদের জন্য এলাকাভিত্তিক সুনির্দিষ্ট পোশাকের বিধান রাখা। কেবল মাত্র রিকশা চালকদেরকে রিকশার নিবন্ধন দেওয়া, পেট্রোল পাম্পের মতো সরকারি অনুমোদনে এলাকাভিত্তিক অটোরিকশার ব্যাটারি চার্জিং স্টেশন তৈরি করা।

সমাবেশে প্রতিবন্ধী অটোরিকশা চালকরা তাদের দাবিসহ প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেবেন বলেও জানান।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!
ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মী ও…
 ১৩ অক্টোবর ২০২৬    রংপুর

কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সভা পরিচালনায় আদালতের স্থগিতাদেশ

কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সভা পরিচালনায় আদালতের স্থগিতাদেশ
চট্টগ্রাম অফিস:দি কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ৩৫ থেকে ৪০ কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও তছরুপের আশঙ্কায় সোসাইটির এক সদস্যের দায়ের করা মামলায় আদালতের পরবর্তী নির্দেশ…
 ১৩ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা…
 ১৩ অক্টোবর ২০২৬    খুলনা

কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর)…
 ১৩ অক্টোবর ২০২৬    রংপুর

সাভারে ১২৬ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১২৬ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত সোমবার…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চট্টগ্রাম প্রতিনিধি:জ্যেষ্ঠ সাংবাদিক ও চ্যানেল ২৪-এর আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজকে মুঠোফোনে হুমকি দেওয়ার ঘটনায় ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেফতার, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর নিরপেক্ষ…
 ১৩ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

রাজশাহীতে ইউএনও কার্যালয়ে তালা, জামায়াত-এনসিপির ৭ নেতার বিরুদ্ধে মামলা!

রাজশাহীতে ইউএনও কার্যালয়ে তালা, জামায়াত-এনসিপির ৭ নেতার বিরুদ্ধে মামলা!
রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের…
 ১৩ অক্টোবর ২০২৬    রাজশাহী

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন উপহার দিল জামায়াত!

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন উপহার দিল জামায়াত!
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত এক বিএনপি নেতার বিধবা স্ত্রীকে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন উপহার দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে নেওয়া এ উদ্যোগে…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

নড়িয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক গ্রেপ্তার

নড়িয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক গ্রেপ্তার
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁকের নামে ১৪ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে মাওলানা হোসাইন আহমেদ (৫৫) নামে এক মাদরাসা পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ।…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর!

১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর!
১৪ দিনের সাংগঠনিক ও দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি চরমোনাই পীর হিসেবে পরিচিত। সফরে…
 ১৩ অক্টোবর ২০২৬    নির্বাচিত

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন!

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। দলের নেতৃত্ব ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসতে পারে পরিবর্তন। দলটির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, আগামী দুয়েক…
 ১৩ অক্টোবর ২০২৬    নির্বাচিত

শাকিবের ‘মহব্বত’ সিনেমার রাইটার কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব!

শাকিবের ‘মহব্বত’ সিনেমার রাইটার কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব!
সিনেমা নিয়ে এতদিন পর্দার বাইরে থেকে বিশ্লেষণ করেছেন, তুলে ধরেছেন নিজের মতামত। এবার সেই চলচ্চিত্র জগতেরই সৃজনশীল কাজে যুক্ত হচ্ছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও চলচ্চিত্র…
 ১৩ অক্টোবর ২০২৬    বিনোদন

চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক!

চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক!
নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেয়েছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো.…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

ফেব্রুয়ারিতে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য তারিখ জানাল আমিরাত!

ফেব্রুয়ারিতে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য তারিখ জানাল আমিরাত!
হিজরি চান্দ্রবর্ষের হিসাব অনুযায়ী, ২০২৭ সালে ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে রমজান শুরুর সম্ভাব্য তারিখ তুলে…
 ১৩ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক