প্রচ্ছদ    আন্তর্জাতিক   ইসরায়েলে হামলা না চালাতে ইরানকে...

ইসরায়েলে হামলা না চালাতে ইরানকে অনুরোধ যুক্তরাজ্যের

১৩ আগস্ট ২০২৪ ০১:১৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

সম্প্রতি ইরানে গুপ্তহামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। এই হামলা ও হত্যাকাণ্ডের জন্য হামাস ও ইরান ইসরায়েলকে দায়ী করেছে এবং প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।

এতে করে ইরান ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের সংঘাতের শঙ্কা সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় ইসরায়েলে হামলা না চালাতে ইরানকে অনুরোধ করেছে যুক্তরাজ্য।

ইরানের নতুন প্রেসিডেন্টের সঙ্গে এক ফোনকলে এই অনুরোধ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আরও পড়ুন

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!


সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ইরানের নতুন প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের সময় ইসরায়েলের ওপর হামলা করা থেকে ইরানকে ‘বিরত’ থাকার আহ্বান জানিয়েছেন।

ডাউনিং স্ট্রিট বলেছে, ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, তেমন কোনো পদক্ষেপে ‘ভুল হিসেব-নিকাশের গুরুতর ঝুঁকি রয়েছে এবং এখন শান্ত থাকার ও সতর্কতার সাথে পরিস্থিতি বিবেচনা করার সময়’।


বিবিসি বলছে, ২০২১ সালের মার্চে তৎকালীন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির সাথে ফোনে কথা বলেছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এরপর মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কিয়ার স্টারমারের ফোনালাপই ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ইরানের প্রেসিডেন্টের মধ্যে প্রথম ফোনকল।

উভয় দেশের সরকারপ্রধানের মধ্যে ৩০ মিনিটের এই আলোচনার খবর এমন এক সময়ে সামনে এসেছে যখন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি এবং জার্মানির সাথে একটি যৌথ বিবৃতি জারি করেছে যুক্তরাজ্যও। এই বিবৃতিতে ইরানকে ইসরায়েলের ওপর হামলার হুমকি বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

তারা ইরানকে, ‘ইসরায়েলের বিরুদ্ধে সামরিক হামলার চলমান হুমকি প্রত্যাহার করতে এবং এই ধরনের হামলা হলে আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর পরিণতি নিয়ে আলোচনা করার’ আহ্বান জানিয়েছে।

এসব দেশের নেতারা ফোনে একত্রে কথা বলেছেন এবং তারা ‘ইরানি আগ্রাসনের বিরুদ্ধে এবং ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর আক্রমণের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষার’ জন্য তাদের সমর্থন প্রকাশ করেছেন।

মূলত সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ ও হামাস নেতাদের হত্যার পর মধ্যপ্রাচ্যে ব্যাপক সংঘর্ষের আশঙ্কা বাড়ছে।

গত রোববার যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে, তারা ইসরায়েলে ইরানি হামলার উদ্বেগের কারণে এই অঞ্চলে একটি গাইডেড মিসাইল সাবমেরিন পাঠিয়েছে। সাবমেরিনটি ১৫৪টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে, যা স্থল লক্ষ্যবস্তুতে আঘাত হানতেও ব্যবহৃত হয়।

এছাড়া এফ-৩৫সি যুদ্ধবিমান বহনকারী মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনেরও সেখানে যাত্রা ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। রণতরীটি ইতোমধ্যে এই অঞ্চলে আরেকটি মার্কিন জাহাজ প্রতিস্থাপনের পথে ছিল।

হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, ইসরায়েলের মতো যুক্তরাষ্ট্রেরও উদ্বেগ রয়েছে যে ‘ইরান এবং তার প্রক্সিদের সম্ভবত আগামী দিনে ইসরায়েলে আক্রমণ করার সম্ভাবনা ক্রমেই বাড়ছে’।


ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, ইসরায়েল তার শত্রুদের হুমকিকে গুরুত্ব সহকারে নিয়েছে এবং ‘আক্রমণ ও প্রতিরক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতিতে’ রয়েছে তার দেশ।

ডাউনিং স্ট্রিট সোমবার আরও বলেছে, কেয়ার স্টারমার প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে বলেছেন— তিনি এই অঞ্চলের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আর তাই আরও আঞ্চলিক সংঘর্ষ এড়ানোর জন্য সমস্ত পক্ষকে আহ্বান জানিয়েছেন তিনি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!
মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতে প্রচলিত রীতির বাইরে গিয়ে হাতির পিঠে চড়ে কনের বাড়িতে গেলেন গাইবান্ধার সাদুল্লাপুরের বর সাকিব মিয়া (২৫)। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ
মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ ও অভিযান পরিচালনা যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন কার্যকর সরকারি নীতি, নৈতিক শিক্ষার চর্চা, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে পুলিশের একটি পিকআপ ভ্যান। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!
নাগরিকদের নিরাপদ যাতায়াত, সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে চালু হয়েছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!
চলতি বছরের ডিসেম্বরে সর্বোচ্চ শক্তিতে পৌঁছাতে পারে শক্তিশালী ‘এল নিনো’। এর প্রভাব ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ বলে জানিয়েছে জাতিসংঘের…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পূজামণ্ডপের…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!
মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তাদের যথাযথ চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!
মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে ক্রান্তীয় ঝড় ‘সাইমন’। শক্তি বাড়িয়ে ঝড়টি ভয়ংকর হ্যারিকেনে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে উপকূলীয়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এসব হামলায়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!
মেয়ের বন্ধুত্ব নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন মা। বান্ধবী ভালো নয়—এমন আশঙ্কায় প্রায় ছয় মাস মেয়েকে স্কুলে যেতে দেননি। মেয়েকে চোখে চোখে রাখতেন, নিয়মিত খোঁজখবর…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!
টালিউড তারকা দেবের জীবনে এবার নতুন অধ্যায়। অভিনয়ের পাশাপাশি প্রথমবার পরিচালকের আসনে বসতে চলেছেন তিনি। আর এই নতুন যাত্রায় দেবকে শুভেচ্ছা জানিয়ে খোলা চিঠি লিখেছেন…
 ৯ অক্টোবর ২০২৬    বিনোদন

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ
পঞ্চগড় প্রতিনিধি:শিক্ষার্থীদের দেশ গঠন, সামাজিক উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তনের ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং চার বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা