প্রচ্ছদ    জাতীয়   বইমেলায় ‘প্রান্তজন আইয়ুব রানা’ বইয়ের...

বইমেলায় ‘প্রান্তজন আইয়ুব রানা’ বইয়ের মোড়ক উন্মোচন

২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:০৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

গাজীপুরের কালিয়াকৈরের তরুণ লেখক ও কলামিস্ট সেলিম রানা রচিত গ্রন্থ ‘প্রান্তজন আইয়ুব রানা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫) বিকালে বাংলা একাডেমির অমর একুশে বইমেলার উন্মুক্ত মঞ্চে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

উচ্ছ্বাস প্রকাশনীর ব্যানারে প্রকাশিত গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাঙলার জাগরন সম্পাদক মহিন উদ্দিন চৌধুরী লিটন,  লেখক সেলিম রানা, কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম হোসেন সানি, কিশোরী কবি সেতুতিঁ আফরিন ও গ্রন্থের মূল চরিত্র সমাজসেবক আইয়ুব রানা। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।

লেখক সেলিম রানা বলেন, প্রান্তজন আইয়ুব রানা কেবল একটি জীবনীগ্রন্থ নয়, বরং এটি এক সংগ্রামী মানুষের জীবনগাথা। তিনি বলেন, “কালিয়াকৈর ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ একটি জনপদ। এখানে অনেক কৃতি মানুষ জন্মগ্রহণ করেছেন, যারা নিজেদের শ্রম ও মেধা দিয়ে সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আইয়ুব রানা তাদেরই একজন। তিনি এই অঞ্চলের সংস্কৃতি ও সমাজের কল্যাণে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তার নিরলস প্রচেষ্টা, সমাজের প্রতি দায়বদ্ধতা এবং ত্যাগ-তিতিক্ষার গল্প তুলে ধরার চেষ্টা করেছি এই গ্রন্থে। আশা করি, এটি পাঠকদের মাঝে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে এবং সমাজসেবার প্রতি উদ্বুদ্ধ করবে।”

আরও পড়ুন

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

গ্রন্থের মূল চরিত্র আইয়ুব রানা একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক। তিনি বলেন, “আমি ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করেছি এবং ভবিষ্যতেও করে যেতে চাই। এই গ্রন্থে আমার কর্মময় জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মকে সামাজিক কাজে উদ্বুদ্ধ করতে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি।”

আইয়ুব রানা মূলত সামাজিক উন্নয়নের একজন নিরলস কর্মী। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে শিক্ষা, সংস্কৃতি ও মানবাধিকার নিয়ে কাজ করে আসছেন। তিনি নিজ হাতে প্রতিষ্ঠা করেছেন স্থানীয় অধসাপ্তাহিক পত্রিকা সুবানী, যার মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এছাড়াও, তিনি বহু প্রতিভাবান মানুষকে খুঁজে বের করে তাদের প্রতিভার বিকাশে সহায়তা করেছেন।

উচ্ছ্বাস প্রকাশনীর প্রকাশক আহমেদ মনির বলেন, “প্রতিবছরই আমরা অসংখ্য বই প্রকাশ করি, তবে সেলিম রানার লেখা প্রান্তজন আইয়ুব রানা গ্রন্থটি ব্যতিক্রমী। এটি শুধুমাত্র একজন মানুষের জীবনগল্প নয়, বরং সমাজের জন্য যারা আত্মনিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন, তাদের জন্য একটি অনুপ্রেরণার উৎস। বইটি পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলে আমি আশাবাদী।”

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য বলেন, “আমাদের সমাজে অনেকেই নিঃস্বার্থভাবে সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন, কিন্তু তারা থেকে যান আড়ালে। আইয়ুব রানা তাদেরই একজন। তিনি তার পুরো জীবন সামাজিক উন্নয়ন ও জনসেবায় উৎসর্গ করেছেন। এই বইটি কেবল তার সংগ্রাম ও অবদানকে তুলে ধরবে না, বরং পাঠকদের সমাজসেবার প্রতি উৎসাহিত করবে এবং নতুন দিগন্ত উন্মোচন করবে।”

অনুষ্ঠানে উপস্থিত পাঠক ও অতিথিরা বইটি সম্পর্কে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। একজন পাঠক বলেন, “এই ধরনের বই আমাদের সমাজে সত্যিকার অর্থে পরিবর্তন আনতে পারে। কারণ এটি কেবল একটি জীবনী নয়, বরং এটি একজন সংগ্রামী মানুষের জীবনের গল্প, যা নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে।”

উচ্ছ্বাস প্রকাশনীর স্টল নম্বর ৬৬৯-এ বইটি পাওয়া যাচ্ছে। বইমেলায় এটি পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

সামাজিক উন্নয়নে যারা কাজ করে যাচ্ছেন, তাদের গল্প সাধারণ মানুষের কাছে তুলে ধরার ক্ষেত্রে প্রান্তজন আইয়ুব রানা গ্রন্থটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সাহিত্য ও সাংবাদিক মহল। এই বইটি শুধু আইয়ুব রানার জীবনগাথাই নয়, বরং এটি সমাজসেবার একটি বাস্তব উদাহরণ যা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!
আগামীকাল রোববার বাংলাদেশে আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে স্বল্প সময়ের জন্য ঢাকায় ট্রানজিট নেওয়ার…
 ১৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণে সনাতন…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায়…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইলেকট্রনিক্স পণ্য পরিবেশক সমিতি বাংলাদেশ তথা ইলেকট্রনিক্স প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইপিডিএবি)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে সংগঠনটির পথচলায় এক…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পুটিমারী এলাকায় স্থানীয় এক জেলের জালে ৯০ কেজি ওজনের একটি বিশালাকার বাঘাইড় মাছ ধরা পড়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) মাছটির ছবি…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী এলাকায় ডিসি সড়কে মালবোঝাই ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৭ অক্টোবর)…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!
প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক পরিদর্শনে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিজ কক্ষে ধূমপান করতে দেখা যায় সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে। এ সময় কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশও…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন
মোঃ শফিকুল ইসলামকালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধিগাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরস্থইবনে সিনা  ফার্মাসিটিক্যাল লিমিটেড  এর হারবাল শাখায় শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওষুধের মেশিন ও গোডাউনে…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!
ভারতের গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের মধ্যে রয়েছে তিন শিশুও। শুক্রবার রাতে নুডলস খাওয়ার পর ঘুমাতে যান পরিবারের সদস্যরা।…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সাম্প্রতিক সময়ে এই নৌপথে…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রীসহ পরিবারের ছয় সদস্যকে হারানোর শঙ্কায় ভেঙে পড়েছেন আশিকুল ইসলাম। আনন্দঘন ভ্রমণে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে কক্সবাজারে…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!
মধ্য আমেরিকার দেশ পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬টি পরকম্পন বা আফটারশক রেকর্ড করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ৯ অক্টোবরের ভূমিকম্পের পর দেশটির…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক