প্রচ্ছদ    চট্টগ্রাম   কুমিল্লায় তাজমিনের মৃত্যু: চট্টগ্রামে সিএনজিচালক...

কুমিল্লায় তাজমিনের মৃত্যু: চট্টগ্রামে সিএনজিচালক সুমন গ্রেপ্তার!

৯ অক্টোবর ২০২৬ ১০:৫১ এএম
বজ্রশক্তি ডেস্ক

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ উদ্ধারের ঘটনায় প্রধান সন্দেহভাজন সিএনজিচালক সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রামে তাঁর ভাইয়ের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঘটনার আগে কক্সবাজার থেকে কুমিল্লায় ফেরার পথে তাজমিনের চলাচলের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। বাবাকে পাঠানো লাইভ লোকেশন ও বার্তায় মেয়েকে নিয়ে আসার অনুরোধও করেছিলেন তিনি। তবে ঠিক কীভাবে তাজমিনের মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় আর কেউ জড়িত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান সুমনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রামে সুমনের ভাইয়ের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে কুমিল্লায় নিয়ে আসা হচ্ছে। এ ঘটনায় আর কতজন জড়িত, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি তিনি।

তদন্তসংশ্লিষ্ট পুলিশ সূত্রে জানা গেছে, সুমন তাঁর শ্বশুরবাড়ি কুমিল্লার বাগমারা দক্ষিণের জয়নগর গ্রামে থাকতেন। প্রায় এক মাস আগে বসতঘর বিক্রি করে সেখান থেকে চলে যান তিনি। তাঁর বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়। সূত্রের দাবি, তিনি মাদকাসক্ত ছিলেন।

আরও পড়ুন

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

সুমনকে গ্রেপ্তারের আগে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বোন, বোনের স্বামী ও খালা-শাশুড়িকে হেফাজতে নেয় পুলিশ। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সুমনকে গ্রেপ্তারে অভিযান চালানো হয় বলে জানা গেছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সুমনের একটি ভিডিও রিল ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের পাশেই একটি পরিত্যক্ত সিএনজিচালিত অটোরিকশা পড়ে ছিল। গাড়িটির চালক সুমন বলে জানা গেছে। অটোরিকশাটির মালিকও চালক হিসেবে সুমনের পরিচয় নিশ্চিত করেছেন। গাড়িটির নিবন্ধন রয়েছে।

তদন্তের অংশ হিসেবে তাজমিনের মৃত্যুর আগের রাতের কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ফুটেজ অনুযায়ী, বুধবার (৭ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে কক্সবাজার থেকে ফেরা আইকনিক পরিবহনের একটি বাস থেকে কুমিল্লার পদুয়ার বাজারে নূরজাহান হোটেলের সামনে নামে তাজমিন।

বাস থেকে নেমে তাকে হোটেলের পাশের খাবারের দোকান এবং পশ্চিম পাশের কয়েকটি স্টেশনারি দোকানের দিকে যেতে দেখা যায়। একটি দোকানের সামনে দাঁড়িয়ে দোকানির সঙ্গে কথা বলতেও দেখা গেছে তাকে। এ সময় দোকানিকে তাজমিনকে কিছু দেখাতে বা কোনো দিকনির্দেশনা দিতে দেখা যায়।

ফুটেজে আরও দেখা যায়, রাত ১২টার দিকে দোকানের সামনে কিছু দেখার পর সেখান থেকে সরে অন্য পাশে যায় তাজমিন। পরে রাত সোয়া ১২টার দিকে তাকে নূরজাহান হোটেল এলাকা ছেড়ে যেতে দেখা যায়। এরপর বাসায় ফেরার জন্য সে ওই সিএনজিচালিত অটোরিকশায় ওঠে বলে জানা গেছে।

নিহত তাজমিনের বাবা আবদুল আলীম জানান, গত ৪ অক্টোবর তাঁর একমাত্র মেয়ে কুমিল্লা নগরীর রেসকোর্সের ধানমন্ডি এলাকার ভাড়া বাসা থেকে বের হয়। শহরে এক বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে সে। পরে ওই বান্ধবীর সঙ্গে কক্সবাজারে যায় তাজমিন। সেখান থেকে বুধবার রাতে কুমিল্লার উদ্দেশে রওনা দেয়।

মেয়ের সঙ্গে যোগাযোগ করতে রাতে একাধিকবার ফোন করেন আবদুল আলীম। কিন্তু তাজমিন ফোন না ধরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। বুধবার দিবাগত রাত আনুমানিক পৌনে দুইটার দিকে তাজমিন তাঁর বাবার মুঠোফোনে একটি বার্তা ও লাইভ লোকেশন পাঠায়। বার্তায় তাঁকে গিয়ে নিয়ে আসতে বলে সে।

আবদুল আলীম বলেন, ‘তখন আমি ঘুমে ছিলাম। পরে সকালে মেসেজ দেখি। তারপর লাইভ লোকেশনে এসে মেয়ের মরদেহ উদ্ধার হচ্ছে দেখতে পাই।’

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, তাজমিনের মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রথমে মরদেহটি অজ্ঞাতপরিচয় হিসেবে উদ্ধার করা হলেও পরে পরিচয় শনাক্ত করা হয়। কীভাবে এ ঘটনা ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা উদ্‌ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।

ওসি আরও জানান, সিএনজিচালক সুমন মুঠোফোন ব্যবহার করেন না এবং তাঁর জাতীয় পরিচয়পত্রও (এনআইডি) নেই।

সুমনকে গ্রেপ্তারের পর তাজমিনের মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে তদন্ত আরও গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ, ঘটনার সঙ্গে সুমনের সংশ্লিষ্টতা এবং অন্য কেউ জড়িত কি না—এসব প্রশ্নের উত্তর তদন্ত শেষে জানা যাবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!
মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতে প্রচলিত রীতির বাইরে গিয়ে হাতির পিঠে চড়ে কনের বাড়িতে গেলেন গাইবান্ধার সাদুল্লাপুরের বর সাকিব মিয়া (২৫)। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ
মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ ও অভিযান পরিচালনা যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন কার্যকর সরকারি নীতি, নৈতিক শিক্ষার চর্চা, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে পুলিশের একটি পিকআপ ভ্যান। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!
নাগরিকদের নিরাপদ যাতায়াত, সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে চালু হয়েছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!
চলতি বছরের ডিসেম্বরে সর্বোচ্চ শক্তিতে পৌঁছাতে পারে শক্তিশালী ‘এল নিনো’। এর প্রভাব ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ বলে জানিয়েছে জাতিসংঘের…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পূজামণ্ডপের…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!
মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তাদের যথাযথ চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!
মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে ক্রান্তীয় ঝড় ‘সাইমন’। শক্তি বাড়িয়ে ঝড়টি ভয়ংকর হ্যারিকেনে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে উপকূলীয়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এসব হামলায়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!
মেয়ের বন্ধুত্ব নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন মা। বান্ধবী ভালো নয়—এমন আশঙ্কায় প্রায় ছয় মাস মেয়েকে স্কুলে যেতে দেননি। মেয়েকে চোখে চোখে রাখতেন, নিয়মিত খোঁজখবর…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!
টালিউড তারকা দেবের জীবনে এবার নতুন অধ্যায়। অভিনয়ের পাশাপাশি প্রথমবার পরিচালকের আসনে বসতে চলেছেন তিনি। আর এই নতুন যাত্রায় দেবকে শুভেচ্ছা জানিয়ে খোলা চিঠি লিখেছেন…
 ৯ অক্টোবর ২০২৬    বিনোদন

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ
পঞ্চগড় প্রতিনিধি:শিক্ষার্থীদের দেশ গঠন, সামাজিক উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তনের ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং চার বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা