শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে জুমার নামাজের পর তাদের হাতে ব্যাডমিন্টন সেট উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৭ নভেম্বর) বনানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে শিশুদের সঙ্গে সময় কাটান তিনি। এ সময় সবাই নিয়মিত খেলাধুলা করছে কি না, সে বিষয়েও খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা সুজন জানান, নামাজের পর একদল শিশু-কিশোরের হাতে শীতকালীন খেলার সামগ্রী হিসেবে ব্যাডমিন্টন সেট উপহার দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তাদের নিয়মিত খেলাধুলা করার পরামর্শ দেন তিনি।
উপ-প্রেস সচিব আরও জানান, শিশুদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে ব্যবহারের জন্য উৎসাহিত করেন প্রধানমন্ত্রী। একজনের খেলার সামগ্রী যেন অন্যরাও ব্যবহার করতে পারে, সে বিষয়ে তাদের পরামর্শ দেন তিনি। এর মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা দেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনাকে নিয়ে অস্বস্তিতে ভারত, দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর!

উল্লেখ্য, এর আগের শুক্রবারও একই স্থানে শিশু-কিশোরদের মধ্যে ফুটবল ও ভলিবলের খেলার সামগ্রী বিতরণ করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
















