শাহ আলম, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, চিনাবাদাম ও অড়হর ফসলের বীজ এবং সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি বিভাগের আয়োজনে দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল বারি সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বরকত উল্যাহ ও স্থানীয় এমপির প্রতিনিধি মিজানুর রহমানসহ প্রেসক্লাবের সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও: পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেল, থানায় আগুন

কৃষি বিভাগ জানায়, চিলমারী উপজেলার ৬টি ইউনিয়নের ২ হাজার ৩৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে প্রত্যেককে সরিষা বীজ ১ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি, চিনাবাদাম বীজ ১০ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি ৫ কেজি এবং অড়হর বীজ ২ কেজি, ডিএপি ৫ কেজি ও এমওপি ৫ কেজি করে দেওয়া হয়।
কৃষকরা এসব কৃষি উপকরণ বিনামূল্যে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

















