প্রচ্ছদ    রাজশাহী   তুলসীগঙ্গা হারিয়েছে স্রোত, হারিয়েছে মাছ...

তুলসীগঙ্গা হারিয়েছে স্রোত, হারিয়েছে মাছ নদীটি এখন যেন ডোবা

৪ অক্টোবর ২০২৬ ০৬:৩৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি:
একসময় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাঁচাবাজার ঘেঁষে এঁকেবেঁকে বয়ে যেত তুলসীগঙ্গা নদী। ছিল তীব্র স্রোত, ছিল ঢেউ। নদীর পানিতে বিচরণ করত দেশি প্রজাতির নানা মাছ। নদীকে ঘিরেই গড়ে উঠেছিল স্থানীয় জেলেদের জীবন-জীবিকা।

একসময় তুলসীগঙ্গায় জাল ফেললেই মিলত শোল, বোয়াল, টেংরা, কৈ, শিং, মাগুর, পুঁটি, মলা, খলিশা, চাঁদা, বেলে, চিংড়ি ও গুচি বাইনসহ নানা প্রজাতির মাছ। এসব মাছ শুধু আক্কেলপুরের স্থানীয় বাজারেই নয়, আশপাশের বিভিন্ন হাট-বাজারেও বিক্রি হতো। মাছ ধরাকে কেন্দ্র করে নদীপাড়ের বহু পরিবারের সংসার চলত।

কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে সেই চিত্র। একসময়ের স্রোতস্বিনী তুলসীগঙ্গা এখন অনেকটাই স্থবির। কোথাও অল্প পানি, কোথাও কাদা, আবার কোথাও জমেছে ময়লা-আবর্জনা। নেই আগের মতো স্রোত, নেই ঢেউয়ের সেই চেনা ছন্দ। মাছের প্রাচুর্যও যেন এখন অতীতের গল্প।

আরও পড়ুন

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ

স্থানীয়দের ভাষ্য, নদীতে পানি কমে যাওয়া, নাব্যতা সংকট, পলি জমে তলদেশ ভরাট হয়ে যাওয়া এবং বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ফেলার কারণে নদীর স্বাভাবিক পরিবেশ বদলে গেছে। কোথাও কোথাও পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় মাছের বিচরণ ও প্রজননের পরিবেশও সংকুচিত হয়েছে।

স্থানীয় জেলে লজিন হোসেন বলেন, “আগে প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ কেজি মাছ পাওয়া যেত। কোনো দিন ৫ হাজার টাকা, আবার কোনো দিন ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত আয় হতো। এখন ২০০ থেকে ৫০০ টাকার মাছ পেতেই হিমশিম খেতে হয়।”

প্রবীণ বাসিন্দা লারান হাওলাদার বলেন, “আগে নদীতে তীব্র স্রোত ছিল। দিনে-রাতে শত শত মাছ ধরার নৌকা নদীতে জমা হতো। এখন সেই দৃশ্য আর দেখা যায় না।”

স্থানীয় বাসিন্দা আলতাব হোসেন বলেন, “আগে নদী ছিল এলাকার মানুষের জীবনের সঙ্গে জড়িত। এখন নদীর অবস্থা দেখে মনে হয়, ধীরে ধীরে এর প্রাণটাই হারিয়ে যাচ্ছে।”

মাছ ব্যবসায়ী জহুরুল ইসলাম বলেন, “আগে একজন জেলে ৩০ থেকে ৪০ কেজি মাছ নিয়ে বাজারে আসতেন। এখন পুরো বাজারে নদী থেকে ৫ থেকে ১০ কেজি মাছ আসাটাই ভাগ্যের ব্যাপার। বাজারের চাহিদা মেটাতে বিভিন্ন জায়গা থেকে মাছ সংগ্রহ করতে হয়।”

জেলেদের জীবন-জীবিকায়ও পড়েছে এর সরাসরি প্রভাব। নদীতে মাছ কমে যাওয়ায় অনেক জেলে আগের পেশা ছেড়ে কৃষিকাজ, দিনমজুরি কিংবা অন্য পেশায় যুক্ত হয়েছেন। যারা এখনও মাছ ধরার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের অনেকেই আগের মতো আয় করতে পারছেন না।

স্থানীয় জেলে জনি হোসেন বলেন, “উপজেলা মৎস্য অফিসে মিটিং হলে আমাদের বিভিন্ন আশ্বাস দিয়ে ডাকা হয়। উপজেলায় শত শত জেলের জেলে কার্ড আছে। কিন্তু আমরা তেমন কোনো সহায়তা পাই না।”

শুধু মাছ ও জেলেদের জীবন-জীবিকাই নয়, তুলসীগঙ্গার সঙ্গে জড়িয়ে থাকা স্থানীয় মানুষের স্মৃতিও যেন হারিয়ে যাচ্ছে। একসময় যে নদীতে ছিল স্রোত, নৌকা চলাচল ও মাছের বিচরণ, সেই নদীর অনেক অংশ এখন অগভীর হয়ে পড়েছে। কোথাও কোথাও দেখে মনে হয়, এটি যেন নদী নয়—একটি মরা খাল কিংবা ডোবা।

স্থানীয় বাসিন্দাদের দাবি, তুলসীগঙ্গার নাব্যতা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় স্থানে পুনঃখনন করতে হবে। একই সঙ্গে নদীতে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ, দখল ও ভরাট ঠেকানো, পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং মাছের প্রজননক্ষেত্র সংরক্ষণে কার্যকর উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি ক্ষতিকর ও অবৈধ জাল ব্যবহার বন্ধে নিয়মিত নজরদারিরও দাবি জানিয়েছেন তারা।

জেলেদের অভিযোগ, শুধু জেলে কার্ড দেওয়াই যথেষ্ট নয়; নদীনির্ভর এসব পরিবারের জন্য সরকারি সহায়তা, বিকল্প কর্মসংস্থান এবং মাছের প্রজনন ও সংরক্ষণে কার্যকর উদ্যোগ প্রয়োজন। নদীটি পুনরুদ্ধার করা গেলে একদিকে যেমন ফিরতে পারে দেশি মাছের প্রাচুর্য, অন্যদিকে আবারও স্বাবলম্বী হতে পারেন নদীনির্ভর জেলেরা।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে তুলসীগঙ্গা পুনরুদ্ধারে উদ্যোগ নিলে নদীটি ফিরে পেতে পারে তার হারানো প্রাণ। ফিরতে পারে স্রোত, ফিরতে পারে মাছ, আর ঘুরে দাঁড়াতে পারে নদীর ওপর নির্ভরশীল বহু পরিবার।

তুলসীগঙ্গার বুকজুড়ে এখন যেন একটাই প্রশ্ন- ফিরবে কি সেই স্রোত, ফিরবে কি হারিয়ে যাওয়া দেশি মাছ আর নদীর প্রাণ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব তেলের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা। রবিবার (২২ নভেম্বর) সকালে এ…
 ২২ নভেম্বর ২০২৬    রংপুর

লালমনিরহাটে ট্রাক, নছিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

লালমনিরহাটে ট্রাক, নছিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
লালমনিরহাটে ট্রাক, গরুবাহী নছিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রবিবার (২২ নভেম্বর) ভোর ৬টার দিকে লালমনিরহাট সদর উপজেলার রংপুর-বড়বাড়ী সড়কের ফকিরের তকেয়া বাজার…
 ২২ নভেম্বর ২০২৬    রংপুর

ইউনেস্কোর বিশ্বমঞ্চে আবারও ঢাবির ড. মুমিত, নজরুল-খৈয়াম

ইউনেস্কোর বিশ্বমঞ্চে আবারও ঢাবির ড. মুমিত, নজরুল-খৈয়াম
আন্তর্জাতিক অঙ্গনে আবারও শরীয়তপুরের নাম উজ্জ্বল করতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুমিত আল রশিদ। ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর…
 ২২ নভেম্বর ২০২৬    জাতীয়

কাউনিয়ায় নাশকতার চেষ্টার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল ও সমাবেশ

কাউনিয়ায় নাশকতার চেষ্টার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল ও সমাবেশ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে পরিকল্পিত অগ্নিসংযোগের মাধ্যমে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।…
 ২২ নভেম্বর ২০২৬    রংপুর

জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ: নারী বিভাগে চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি

জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ: নারী বিভাগে চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি
কক্সবাজার প্রতিনিধি:জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহিলা ‘এ’ দল। রবিবার (২২ নভেম্বর) কক্সবাজার সমুদ্রসৈকতে…
 ২২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ বোন হাসপাতালে

হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ বোন হাসপাতালে
চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় মো. আনাছ হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বোন মরিয়ম আক্তার গুরুতর দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক…
 ২২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

বিকাশের আড়াই কোটি টাকা ছিনতাই, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২

বিকাশের আড়াই কোটি টাকা ছিনতাই, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’ এর প্রায় আড়াই কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শেখসহ…
 ২২ নভেম্বর ২০২৬    ঢাকা

দুই মাসের ছুটিতে দেশে এসে ডেঙ্গুতে প্রাণ গেল প্রকৌশলীর!

দুই মাসের ছুটিতে দেশে এসে ডেঙ্গুতে প্রাণ গেল প্রকৌশলীর!
দুই মাসের ছুটিতে দেশে এসেছিলেন কাতারপ্রবাসী প্রকৌশলী নেজাম উদ্দিন পারভেজ (৩৪)। ছুটি শেষে কর্মস্থলে ফেরার কথা থাকলেও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আর ফেরা হলো না তার।…
 ২২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

লালমাই পাহাড়ে প্রাকৃতিক ঝরনা, পর্যটনের নতুন সম্ভাবনা

লালমাই পাহাড়ে প্রাকৃতিক ঝরনা, পর্যটনের নতুন সম্ভাবনা
লালমাই (কুমিল্লা) সংবাদদাতা:অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহাসিক ঐতিহ্যে সমৃদ্ধ কুমিল্লা জেলা। এখানে নানা শ্রেণি-পেশা ও সংস্কৃতির মানুষের সহাবস্থানের পাশাপাশি অসংখ্য জ্ঞানী-গুণী ব্যক্তির স্মৃতিবিজড়িত ইতিহাস রয়েছে।…
 ২২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

শরিয়তপুরে গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তায় ৪ প্লাটুন আনসার মোতায়েন

শরিয়তপুরে গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তায় ৪ প্লাটুন আনসার মোতায়েন
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে শরীয়তপুরসহ দেশের সাতটি জেলায় মোট ৪৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর)…
 ২২ নভেম্বর ২০২৬    ঢাকা

মহেশপুরে হাইকোর্টের আইনজীবী শাহাবুদ্দিনের অফিস উদ্বোধন: অসহায়ের পাশে দাঁড়ানোর অঙ্গীকার

মহেশপুরে হাইকোর্টের আইনজীবী শাহাবুদ্দিনের অফিস উদ্বোধন: অসহায়ের পাশে দাঁড়ানোর অঙ্গীকার
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুর উপজেলায় হাইকোর্টের আইনজীবী মো. শাহাবুদ্দিন সৈকতের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। দরিদ্র, অসহায় ও আর্থিকভাবে অসচ্ছল মানুষকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্য…
 ২১ নভেম্বর ২০২৬    খুলনা

গাইবান্ধায় ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাইবান্ধা শহরের প্রানকেন্দ্রে অবস্থিত পাবলিক লাইব্রেরি হলরুমে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ -এই স্লোগানকে সামনে…
 ২১ নভেম্বর ২০২৬    রংপুর

চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
‎‎চট্টগ্রামে সর্বস্তরের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা করেছে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’। শনিবার (২১ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমেদ হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত…
 ২১ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

টাঙ্গাইলে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা, জেলা আহ্বায়ক কমিটি গঠন

টাঙ্গাইলে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা, জেলা আহ্বায়ক কমিটি গঠন
টাঙ্গাইলে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা শনিবার সকালে টাঙ্গাইল ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় অ্যাডভোকেট জামাল…
 ২১ নভেম্বর ২০২৬    ঢাকা

চাঁদপুর শহরে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

চাঁদপুর শহরে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
চাঁদপুর শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি হাশিম খান (৩৫) নামে যুবককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।…
 ২১ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম